বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর বেশ সমালোচিত হয়েছিল বাংলাদেশ দল। তবে পরশু ওমান ও আজ পাপুয়া নিউগিনির বিপক্ষে জিতে সুপার টুয়েলভ নিশ্চিত করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ-সাকিব আল হাসানরা।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে স্বস্তির হাসির বদলে ভেতরে জমে থাকা কিছু কষ্ট ভাগাভাগি করলেন অধিনায়ক মাহমুদউল্লাহ। তিনি মনে করেন, দল খারাপ করলে সমালোচনা হবেই। তবে সেটি গঠনমূলক হওয়া উচিত। আর সমালোচনা হলেও ক্রিকেটারদের নিবেদন নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়, ‘সমালোচনা হবেই, তবে গঠনমূলক হলে সবার জন্যই ভালো। সবারই ত্যাগ থাকে, অনেক ধরনের চোট নিয়ে দিনের পর দিন ব্যথানাশক ওষুধ খেয়ে আমরা খেলি। হয়তো আড়াল থেকে এগুলো দেখা যায় না। তাই নিবেদন নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়।’
স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর দলের মধ্যে একটা ইতিবাচক মনোভাব ছিল। সুপার টুয়েলভ নিশ্চিত করে মাহমুদউল্লাহ যেটির কৃতিত্ব দিলেন সবাইকে, ‘সবচেয়ে বড় কথা দলের ভেতরে হাল না ছাড়ার মনোভাব ছিল। টিম ম্যানেজমেন্টর প্রত্যেক সদস্যকেই এর কৃতিত্ব দিতে হবে।’
পাপুয়া নিউগিনির বিপক্ষে আজ দারুণ এক ইনিংস খেলে ৮৪ রানের জয়ে বড় অবদান রেখেছেন মাহমুদউল্লাহ। এই জয় সুপার টুয়েলভে দলকে আত্মবিশ্বাস জোগাবে বলে বিশ্বাস তাঁর, ‘জয়টা সুপার টুয়েলভে আমাদের আত্মবিশ্বাস দেবে। সবাই জানি সুপার টুয়েলভের সব দল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবু আশা করি আমরা চ্যালেঞ্জটা ভালোমতো নিতে পারব এবং তাদের বিপক্ষে নিজেদের প্রমাণ করতে পারব। আমরা সেই চ্যালেঞ্জ নিতে সামনে তাকিয়ে আছি।’
টি-টোয়েন্টি সংস্করণে যেকোনো দলই নির্দিষ্ট দিনে ভালো করতে পারে। পারফরম্যান্সেরও ওঠানামা হয় এই সংস্করণে। তবে দলের আত্মবিশ্বাসে যেন চিড় না ধরে সেটিই গুরুত্বপূর্ণ।মাহমুদউল্লাহর ভাবনাও তাই, ‘আমি সব সময় বলি টি-টোয়েন্টিতে ফেবারিট বলে কিছু নেই। নির্দিষ্ট দিনে কোনো দল যদি ভালো খেলে, একটা বোলার বা ব্যাটার ভালো করে কিংবা ভালো একটা জুটি হয়, সেটিই জয়ের জন্য যথেষ্ট। এই সংস্করণটা এমনই। পারফরম্যান্সের গ্রাফ কিছুটা ওঠানামা করবে। কিন্তু খেয়াল রাখতে হবে দলের ভেতরের আত্মবিশ্বাস যেন কমে না যায়।’

চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
১১ ঘণ্টা আগে
বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
১৫ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
১৬ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
১৭ ঘণ্টা আগে