গত পরশু রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে একগাদা রেকর্ড করেছে পাকিস্তান। তবু এই ম্যাচ নিয়ে অসন্তুষ্ট কামরান আকমল। এমন রেকর্ডের ম্যাচের পরও পাকিস্তানকে খোচা দিয়েছেন দলের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার।
দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাটিং করে নিউজিল্যান্ড ৫ উইকেটে করেছিল ৩৩৬ রান। ৩৩৭ এর লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১০ বল হাতে রেখে ৭ উইকেটের জয পাকিস্তান। যা পাকিস্তানের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। এই ম্যাচে ১৪৪ বলে ১৮০ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ফখর জামান। ওয়ানডেতে ৬৭ ইনিংসে ৩০০০ রান করে পাকিস্তানের দ্রুততম ব্যাটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি। বিশ্বের ১২ তম ব্যাটার আর পাকিস্তানের চতুর্থ ব্যাটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরির হ্যাটট্রিকও করেছেন পাকিস্তানের এই বাঁহাতি ব্যাটার। তবে এই ম্যাচে পাকিস্তানের একাদশে শাহিন শাহ আফ্রিদি না থাকা কৌশলগত ভুল ছিল বলে মনে করেন আকমল। পাকিস্তানের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘শাহিন শাহ আফ্রিদিকে পাকিস্তান বিশ্রাম দিয়েছে, যা ছিল কৌশলগত ভুল। সামনে আমাদের বিশ্বকাপ। এই সময় তার ৫০ ওভারের সংস্করণ অবশ্যই খেলা উচিত। তাহলে সে তার ছন্দ ফিরে পাবে এবং গতিও বাড়বে। পাকিস্তান দলের এটাই এখন দরকার।’
ওয়ানডে সিরিজের আগে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল পাকিস্তান-নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজে শাহিন পাঁচ ম্যাচ খেললেও নাসিম খেলেছেন এক ম্যাচ। এরপর নাসিম দুটো ওয়ানডেতেই ভালো বোলিং করেছেন। নাসিমের মতো শাহিনকেও টি-টোয়েন্টি সিরিজে খেলানো যেত বলে মনে করেন আকমল। পাকিস্তানের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটারের ভাষ্য, ‘তার ওয়ার্কলোড আরও ভালোভাবে ব্যবস্থা করা যেত। শাহিনকে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া উচিত ছিল। কিন্তু তারা পাঁচ ম্যাচের সব কটিতেই খেলিয়েছে। বিপরীতে তারা নাসিম শাহকে বিশ্রাম দিয়ে খেলিয়েছিল। তার ফল এখন সে (নাসিম) পাচ্ছে।’

জিতেছেন বিশ্বকাপ। একমাত্র ফুটবলার হিসেবে দুইবার জিতেছেন গোল্ডেন বুটের পুরস্কার। ফুটবল বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটাও লিখিয়েছেন নিজের নামে। অনেকেই বুঝে গেছেন যে এখানে কিলিয়ান এমবাপ্পের কথা বলা হচ্ছে। তবে তারকা এই ফুটবলার এখনো জেতেননি ব্যালন ডি’অর পুরস্কার। সেই ইচ্ছে প্রকাশ করতে গিয়েই তো
৩১ মিনিট আগে
নেপালে বন্যা ও ভূমিধসে ঝরে পড়েছে এক হাজারেরও বেশি তাজা প্রাণ। নিখোঁজও রয়েছেন অনেকে। পানির স্রোতে অনেকেরই বাড়িঘর ভেসে গেছে। নতুন মৌসুমের চ্যাম্পিয়নস লিগ শুরুর আগে তাই স্মরণ করা হবে নেপালে বন্যা-ভূমিধসে হতাহতদের স্মরণ করা হবে বলে সামাজিকমাধ্যমে জানিয়েছে উয়েফা।
১ ঘণ্টা আগে
চীনের ইনার মঙ্গোলিয়ায় জুনিয়র এশিয়া কাপ হকিতে দারুণ ছন্দে আছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। ‘চ্যালেঞ্জার পুলে’ আজ কাজাখস্তানকে ৪-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। একই সঙ্গে ১০ দলের এই প্রতিযোগিতায় সেরা ছয়েও জায়গা নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে
‘তিনে তিন’ করে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ‘বি’ গ্রুপ থেকে শ্রীলঙ্কার পর দ্বিতীয় দল হিসেবে কারা শেষ চারে খেলবে, সেটি নির্ধারিত হবে আজ বাংলাদেশ-আরব আমিরাত ম্যাচে।
২ ঘণ্টা আগে