দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামীকাল বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা। এই সফরে পূর্ণ শক্তির দল নিয়েই আসছে লঙ্কানরা। ১৫ মে চট্টগ্রামে প্রথম টেস্টের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে দুই দল। প্রস্তুতি ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রস্তুতি ম্যাচে অধিনায়কত্ব করবেন মোহাম্মদ মিঠুন। জায়গা পেয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে রেকর্ড রান করা এনামুল হক বিজয়। আর পেস বোলিং বিভাগে আছেন দুই ম্যাচের এই টেস্ট সিরিজে দলে জায়গা না পাওয়া নিয়ে বিতর্কে জড়ানো আবু জায়েদ রাহি।
প্রস্তুতি ম্যাচের দল
মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, শাহাদাত হোসেন দিপু, জাকির হাসান, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, মোহাম্মদ এনামুল হক, মুশফিক হাসান, রিপন মণ্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, অমিত হাসান ও আবু জায়েদ চৌধুরী রাহি।

বেশি দিন আগের কথা নয়। এইতো গত জুনেই আগুনে বোলিংয়ে কাউন্টিতে কাঁপিয়েছিলেন হাসান মাহমুদ। অসাধারণ বোলিং নৈপুণ্যে কেন্টকে জিতিয়েছিলেন এক ম্যাচ। এবার তাঁর সঙ্গে এই কেন্টেই দেখা যাবে আরেক বাংলাদেশি সৈয়দ খালেদ আহমেদকে।
৩ মিনিট আগে
২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
১ ঘণ্টা আগে
একজন ২০২০ সালে চলে গেছেন না ফেরার দেশে। অপরজন গতকাল বনে গেলেন সাবেক ফুটবলার। এই দুই বাক্য শুনে হয়তো অনেকেই ধারণা করতে পেরেছেন আর্জেন্টিনার দুই তারকা দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিকে নিয়ে বলা হচ্ছে। এবার তাঁদের নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
২ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের নিয়ে বয়ে যায় প্রশংসার বন্যা। যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিততে পারেনি শান্তর দল। তবে এই টেস্ট সিরিজের স্মৃতি যেন ভুলতেই পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জ
২ ঘণ্টা আগে