প্রত্যাবর্তনের গল্প কীভাবে লিখতে হয়, তা-ই যেন গতকাল চেমসফোর্ডে দেখালেন মোস্তাফিজুর রহমান। দুর্দান্ত বোলিং করে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে হয়েছেন ম্যাচসেরা। ম্যাচসেরার এই ডলার দিয়ে শপিং করার কথা জানিয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।
ওয়ানডেতে টানা ৪ ম্যাচ না খেলা মোস্তাফিজ অবশেষে গতকাল সুযোগ পেয়েছেন একাদশে। আয়ারল্যান্ডের উদ্বোধনী জুটি দ্রুত ভেঙে দেন তিনি। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে স্টিফেন ডোহেনিকে ফেরান মোস্তাফিজুর রহমান। আয়ারল্যান্ডের স্কোর তখন ১ উইকেটে ১৭ রান। এরপর দ্বিতীয় উইকেটের দেখা পেতে মোস্তাফিজকে অপেক্ষা করতে হয়েছে ৪৩ ওভার পর্যন্ত। এই ওভারের তৃতীয় বলে ফেরান কার্টিস ক্যাম্ফারকে। নিজের করা ঠিক পরের ওভারেই তুলে নিয়েছেন জর্জ ডকরেলের উইকেট। আর ৪৭তম ওভারের চতুর্থ বলে লরকান টাকারকে বোল্ড করে আইরিশদের ম্যাচ থেকে অনেকটা ছিটকে দেন ফিজ। ১০ ওভারে ৪৪ রান দিয়ে ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের এই বাঁহাতি পেসার বলেন, ‘চাপের মুহূর্তে বোলিং আমি অনেক দিন করেছি। গতকাল ৫ উইকেট নেওয়ার কথা ভেবেছিলাম। ৪ উইকেট পেয়ে কিছুটা হতাশ। আর ম্যাচসেরার পুরস্কার দিয়ে শপিং করব।’
মোস্তাফিজ এই নিয়ে ওয়ানডেতে পঞ্চমবার ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েছেন। ২০১৫তে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে হয়েছেন ম্যাচসেরা। যা ছিল বাংলাদেশের এই বাঁহাতি পেসারের অভিষেক ওয়ানডে সিরিজ। এরপর ২০১৭তে আয়ারল্যান্ডের বিপক্ষে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৯ সালে ম্যাচসেরা হয়েছেন ফিজ। আর গতকাল চার বছর পর এই সংস্করণে হয়েছেন ম্যাচসেরা।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) সিরিজের দ্বিতীয় টেস্টে দাপট দেখিয়ে খেলছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ৯ উইকেটে ৫০৩ রান করে ইনিংস ঘোষণা করেছে। লঙ্কানরাও তাদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে রয়েছে চাপে। আজ তৃতীয় দিনের লাঞ্চ বিরতির আগে ৩২ ওভারে ৪ উইকেটে ১৩০ রান করেছে শ্রীলঙ্ক
১২ মিনিট আগে
কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন হুলিয়ান আলভারেস। এতটাই ভক্ত-সমর্থকদের চক্ষুশূলে পরিণত হয়েছেন যে ম্যাচ শেষে একা একা ড্রেসিংরুমে যেতে হয় তাঁকে। জয়ের পর সতীর্থদের সঙ্গে উদযাপন করার সৌভাগ্যও নেই তাঁর। এমন এক পরিস্থিতিতে আলভারেসের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন এক ব্যবসায়ী।
৪৩ মিনিট আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামার নয়। বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রির যে প্রস্তাব জুলাই মাসে দিয়েছিলেন, তারপর থেকেই বেশ চাপে তিনি। অনেক ফেডারেশন তাঁর ওপর থেকে সমর্থন সরিয়ে নিয়েছে। তাঁর পদত্যাগেরও দাবি উঠেছে বেশ কিছু ফেডারেশন ও কয়েক জন কিংবদন্তি ফুটবলারের পক্ষ থেকেও।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও পাকিস্তানের আম্পায়ার আহসান রাজা খেলা চালিয়ে যাওয়া যায় কি না, তা পরীক্ষা করে দেখছিলেন। কিন্তু স্বল্প আলোয় খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট দল মোটেই রাজি ছিল না। বিশেষ করে প্রবাথ জয়াসুরিয়াকে মাঠ ছাড়ার সময় ভীষণ ক্রুব্ধ দেখা গেছে।
২ ঘণ্টা আগে