টি-টোয়েন্টি বিশ্বকাপের মাসকাট-পর্ব শেষ হয়েছে গতকাল। প্রথম রাউন্ডের ছয় ম্যাচে বিচিত্র অভিজ্ঞতা হলো আইসিসির এই টুর্নামেন্ট কাভার করতে আসা বাংলাদেশের সংবাদকর্মীদের। এর বেশির ভাগ অংশজুড়ে থাকল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার (আইসিসি) মজার কিছু ঘটনা!
ঠায় দাঁড়িয়ে ফটকের সামনে
বাংলাদেশের অধিকাংশ সাংবাদিক মাসকাটে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ কাভার করতে যেদিন (১৫ অক্টোবর) প্রথম এলেন আল আমেরাত স্টেডিয়ামে, তাঁরা অভ্যর্থনা পেলেন একটু অন্যভাবে। কড়া রোদে ঠায় দাঁড়িয়ে থাকতে হলো মূল গেটের সামনে সড়কের পাশে। নিরাপত্তাকর্মীরা কিছুতেই ভেন্যুতে ঢুকতে দেবেন না সাংবাদিকদের। প্রায় আধা ঘণ্টা পর খবর পেয়ে উদ্ধার করলেন আইসিসির মিডিয়া বিভাগের এক কর্মকর্তা। তাঁর সহায়তায় অ্যাক্রেডিটেশন কার্ড সংগ্রহের পর নির্দেশ এল দ্রুত ভেন্যু ছাড়ার। বারণ করা হলো মাঠের ছবি তুলতেও!
ম্যাচ নিয়ে অনিশ্চয়তা
১৯ অক্টোবর ওমান ম্যাচের আগে বাংলাদেশের সাংবাদিকদের বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াল ‘ম্যাচ পাস’ নিয়ে। সাধারণত প্রতি ম্যাচের আগের রাতে আইসিসি ই-মেইলে সাংবাদিকদের নিশ্চিত (অনুমোদন) করে থাকে প্রেসবক্সে বসে ম্যাচটা কাভার করা যাবে কি যাবে না। ওমান ম্যাচের আগের রাতে সাংবাদিকদের কোনো ই-মেইল পাঠায়নি আইসিসি। ম্যাচের দিন বেলা ১১টা পর্যন্ত নিশ্চিত হওয়ার উপায় ছিল না ম্যাচটা আদৌ কাভার করা যাবে কি না। সাংবাদিকদের অসংখ্য ই-মেইল আর হোয়াটসআপ বার্তায় নড়েচড়ে বসলেন আইসিসির কর্মকর্তারা। দুপুরের দিকে জানানো হলো, কারিগরি ত্রুটির কারণে সমস্যাটা হয়েছে।
হঠাৎ কেন নিয়ম বদল
কারিগরি ত্রুটির কারণে না হয় ‘ম্যাচ পাস’ দিতে দেরি হয়েছে। কিন্তু ১৯ অক্টোবর হঠাৎ আইসিসি প্রথম রাউন্ড থেকে সুপার টুয়েলভে ওঠার নিয়মটা বদলেছে কোন কারণে? গত ১৭ আগস্ট টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণার দিন আইসিসি জানিয়েছিল, বাংলাদেশ প্রথম রাউন্ড পেরোলেই ‘বি-১’ হিসেবে বিবেচিত হবে, শ্রীলঙ্কা একইভাবে বিবেচিত হবে ‘এ-১’ হিসেবে। বাছাইপর্বের মাঝামাঝি সময়ে হঠাৎ আইসিসির হুঁশ হলো, নিয়মটি ভুল! হয়তো আইসিসি আত্মবিশ্বাসী ছিল, বাংলাদেশ নিশ্চিতভাবেই চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভে যাবে। কিন্তু বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে হেরেই সহজ সমীকরণ জটিল করে তোলার পর আইসিসি আকস্মিকভাবে সিদ্ধান্ত বদলে ফেলল—এখন প্রথম রাউন্ডে যারা চ্যাম্পিয়ন হবে তারাই ‘বি-১’ কিংবা ‘এ-১’। রানার্সআপ হবে ‘এ-২’ আর ‘বি-২’। এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু আগে কেন আইসিসি ‘অস্বাভাবিক’ নিয়মের কথা বলেছিল? বেশ বিব্রত চেহারায় গতকাল আইসিসির মিডিয়া বিভাগের কর্মকর্তা কালাম ড্যাভাইস বলছেন, ‘এটা আসলে ভুল করে দেওয়া হয়েছে!’
এখানেও ‘লেট লতিফ’!
সঠিক সময়ে বাংলাদেশ দলের সংবাদ সম্মেলন শুরু না হওয়াটা বাংলাদেশের সাংবাদিকদের কাছে খুবই স্বাভাবিক ঘটনা! দেশে এ ধরনের ঘটনার সঙ্গে অভ্যস্ত বাংলাদেশি সংবাদমাধ্যমের একই অভিজ্ঞতা হচ্ছে আইসিসির টুর্নামেন্টে এসেও। ১০-২০ মিনিট দেরি হওয়াটা স্বাভাবিক মনে হলেও গত পরশু বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্সের সংবাদ সম্মেলন হলো প্রায় তিন ঘণ্টা পর। বিরক্ত হয়ে সাংবাদিকদের অনেকে সংবাদ সম্মেলন বয়কট পর্যন্ত করেছেন।
অভিনব কায়দায় স্মারক উপহার বিতরণ, ম্যাচের রাতে ডাইনিং বন্ধের কথা নাই-বা শুনলেন। আয়োজকদের অব্যবস্থাপনা কিংবা ভুল হতে পারে। কিন্তু ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার একটা ইভেন্টে যদি ভুল কিংবা অব্যবস্থাপনা বারবার হতে থাকে—কী বলা যায়? গতকাল লেখাটা যখন লেখা হচ্ছে, তখন আরেক ঘটনা, মাহমুদউল্লাহ রিয়াদকে বড় পর্দায় ‘নট আউট’ দেখাল। মুহূর্তেই সেটি পরিবর্তন করা হলো ‘আউট’! টুর্নামেন্টের আসল পর্ব এখনো শুরুই হয়নি, আরও কত ‘ইন্টারেস্টিং’ ঘটনা অপেক্ষা করছে কে জানে!

স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের ২৩তম আসর। এবার টুর্নামেন্টের সেরা একাদশ বেছে নিতে সমর্থকদের ভোট গ্রহণ শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টিনার পাঁচ ফুটবলার।
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালে মাঠের লড়াই শেষ হলেও বিতর্ক থামেনি। স্পেনের কাছে ১-০ গোলে হারের পর ম্যাচ-পরবর্তী ঘটনায় আর্জেন্টিনার খেলোয়াড় ও কোচিং স্টাফের আচরণ নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই সঙ্গে ফাইনালে লেয়ান্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানোর যে খবর ছড়িয়েছিল, সেটিও প
১০ ঘণ্টা আগে
২০৩০ বিশ্বকাপে দলসংখ্যা ৬৪-তে বাড়ানোর সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ফিফার কড়া সমালোচনা করেছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। তাঁর অভিযোগ, মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্টের জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এমন সিদ্ধান্ত নিচ্ছে, যা দীর্ঘ মেয়াদে পুরো ফুটবলশিল্প ও ঘরোয়া লিগগুলোর জন্য হুমকি হয়ে
১০ ঘণ্টা আগে
স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পরই আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন লিওনেল স্কালোনি। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসেননি তিনি। বিস্তারিত আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চান স্কালোনি।
১১ ঘণ্টা আগে