
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচকের দায়িত্ব শহীদ আফ্রিদি পেয়েছেন কিছুদিন আগে। এরই মধ্যে তিনি একের পর এক চমক দেখানো শুরু করেছেন। তিন তরুণ ক্রিকেটারকে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে নিয়েছেন আফ্রিদি। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মিসবাহ-উল-হক।
করাচিতে চলছে পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট। প্রথম টেস্ট চলাকালীন আরাফাত মিনহাজ, বাসিত আলি, মোহাম্মদ জিসান—এই তিন ক্রিকেটারকে টেস্ট সিরিজে নেওয়া হয়েছে। তরুণ ক্রিকেটারদের লাল বলের ক্রিকেটে সুযোগ করে দেওয়ায় আফ্রিদির নির্বাচক কমিটিকে প্রশংসায় ভাসিয়ছেন মিসবাহ। পাকিস্তানের সাবেক এই ব্যাটার তাঁর টুইটার অ্যাকাউন্টে বলেছেন, ‘দারুণ উদ্যোগ নিয়েছেন শহীদ আফ্রিদি ও তাঁর অন্তর্বর্তীকালীন নির্বাচক কমিটি। টি-টোয়েন্টি ও টি-টেনের যুগে তরুণ খেলোয়াড়দের টেস্ট ক্রিকেটের প্রতি আকৃষ্ট করা প্রশংসার বিষয়। তরুণ খেলোয়াড়দের লাল বলের ক্রিকেট খেলতে তা ভীষণভাবে উৎসাহিত করবে। তাদের উন্নতির জন্য এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্করণ।’
আরাফাত সদ্য সমাপ্ত পাকিস্তান জুনিয়র লিগের (পিজেএল) সেরা অলরাউন্ডার হয়েছেন। গোয়াডার শার্কসের হয়ে খেলা এই অলরাউন্ডার ৩৫.৬০ গড় ও ১৩০.৮৮ স্ট্রাইক রেটে করেছিলেন ১৭৮ রান এবং বোলিংয়ে ৬.৯১ ইকোনমিতে নিয়েছেন ৯ উইকেট। বাহওয়ালপুর রয়েলসের হয়ে খেলা বাসিত হয়েছেন টুর্নামেন্ট-সেরা। ৬৩.১৬ গড় ও ১৫০.৩৯ স্ট্রাইক রেটে করেছিলেন ৩৭৯ রান, যা টুর্নামেন্টের সর্বোচ্চ। পিজেএলে বাসিতের সতীর্থ জিসান হয়েছিলেন টুর্নামেন্ট-সেরা বোলার। ৭.২৫ ইকোনমিতে ১৪ উইকেট নিয়ে পিজেএলের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন এই বোলার।

নকআউট পর্ব শুরুর আগেই ব্রাজিলের হয়ে বিশ্বকাপে এক কীর্তির অংশ হয়ে গেলেন ভিনিসিয়ুস জুনিয়র। স্কটল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে গ্রুপ পর্ব শেষ করেছেন চার গোল নিয়ে। এর মাধ্যমে তিনি ছুঁয়েছেন রোনালদো, নেইমার ও জর্জিনহোর গড়া একটি বিরল রেকর্ড।
১ ঘণ্টা আগে
নকআউট পর্বের প্রতিপক্ষ নিয়ে খুব একটা চিন্তিত নন ভিনিসিয়ুস, ‘প্রতিপক্ষ বেছে নেওয়ার সুযোগ আমাদের নেই। যে দলই সামনে আসুক না কেন, আমাদের প্রস্তুত থাকতে হবে।’
১ ঘণ্টা আগে
স্কটল্যান্ডের বিপক্ষে এই জয়ে 'সি' গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করল ব্রাজিল। ৩ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করল তারা। এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে উঠেছে মরক্কো। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় নকআউট পর্বে সুবিধাজনক অবস্থানে থেকেই মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
এরপর ৮৯ মিনিটে রাহিমির অ্যাসিস্ট থেকে আরেক বদলি ফুটবলার ইয়াসিন ফাঁকা জালে বল ঠেলে দিলে মরক্কোর জয় নিশ্চিত হয়। শেষ দিকে সুফিয়ান আমরাবাত চোট পেয়ে মাঠ ছাড়ায় ১০ জনের দলে পরিণত হলেও হাইতির আক্রমণভাগকে সফলভাবে রুখে দেয় মরক্কোর রক্ষণ। এই রোমাঞ্চকর জয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ বত্রিশের টিকিট
২ ঘণ্টা আগে