
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর অভিনন্দন জানাতে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি কথোপকথন বেশ আলোচনায় এসেছে।
ভিডিও কলে নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ ও তানজিদ হাসানের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। একপর্যায়ে তানজিদের সঙ্গে কথা বলার সময় তামিম তাঁকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, ‘ও তানজিদ হাসান, বগুড়ার ছেলে, সেঞ্চুরি করেছে।’
তানজিদ ও প্রধানমন্ত্রী—দুজনের বাড়িই বগুড়া। তামিমের কথার পরপরই প্রধানমন্ত্রী বলেন, ‘বগুড়ার না, ও বাংলাদেশের ছেলে। সে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে, বগুড়াকে না।’
ক্রিকেটারদের শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বাংলাদেশে অপেক্ষা করছি আপনাদের স্বাগত জানানোর জন্য। সবার শরীর ভালো আছে তো? একটু (ক্লান্তি) হবে স্বাভাবিক। গরম কেমন ওখানে? ভালো গরম? দেশের মতো? আসেন আপনারা সুস্থভাবে। বাংলাদেশের মানুষ আপনাদের স্বাগত জানাতে অপেক্ষা করছে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে সপ্তম টেস্টে দ্বিতীয় জয়ের দেখা পেল বাংলাদেশ। এর আগে ২০১৭ সালে নিজেদের মাঠে প্রথমবার টেস্টে অজিদের হারিয়েছিল তারা। দ্বিতীয় জয়টি এল অস্ট্রেলিয়ার মাটিতেই। এ জন্যই এই জয়টা বিশেষ কিছুই হয়ে থাকল বাংলাদেশের জন্য।

টেস্ট ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় ম্যাচ। সেটাও শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাঠে। তানজিদ তামিম অস্ট্রেলিয়ার মাঠে প্রথম সুযোগ পেয়েই করলেন বাজিমাত। দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন ২৫ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। জয়ের পর যখন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বললেন, যেন নিজের চোখকেই তানজিদ বিশ্বা
২০ মিনিট আগে
প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন হাসান মাহমুদ। তবে সফরকারীদের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মতে, এই জয়ের পথে পুরো দলই ম্যাচসেরা হয়েছে।
৪০ মিনিট আগে
বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট কয় দিনে শেষ হবে—টেস্ট সিরিজ শুরুর আগেই এটা নিয়ে চলছিল আলাপ-আলোচনা। পাঁচ দিন অবশ্য পুরো লাগেনি। বাংলাদেশ ডারউইনে আজ চতুর্থ দিনেই জয় ছিনিয়ে নিয়েছে। নাজমুল হোসেন শান্তর মতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ক্রিকেট বিশ্বে বড় এক বার্তা দিয়েছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
মুমিনুল হক ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার মারতেই রয়ে গেল ইতিহাস। ডারউইনে উপস্থিত প্রবাসী বাংলাদেশি সমর্থকেরা উড়িয়েছেন লাল সবুজ পতাকা। অস্ট্রেলিয়ার মাঠে নাজমুল হোসেন শান্ত-মুমিনুলদের ইতিহাসে শামিল হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতিহাস গড়ার পর ভিডিও কলে কথা বলেছেন শান্তদের সঙ্গে।
২ ঘণ্টা আগে