
প্রথম ম্যাচের দাপুটে জয়ে উত্তুঙ্গ আত্মবিশ্বাস নিগার সুলতানা জ্যোতিদের। আইরিশ মেয়েদের বিপক্ষে সিরিজে দলের লক্ষ্য এখন সিরিজ জয়। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয়টিতে আজ জিতলেই সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ। ২০২৫ সালের বিশ্বকাপে সরাসরি খেলার জন্য শুধু সিরিজ জিতলে হবে না, প্রতিপক্ষকে করতে হবে ধবলধোলাই। আজ জিতে বড় সেই লক্ষ্যের পথে থাকতে চান বাংলাদেশের মেয়েরা।
আগের দিন দ্বিতীয় ওয়ানডেতে জয়ের কথা বলেছেন স্বাগতিক দলের পেসার মারুফা আক্তার। গতকাল সংবাদ সম্মেলনেও একই কথা নারী দলের ব্যাটিং কোচ নাসির উদ্দিন ফারুকের মুখে। তবে শুধু জিততে চাওয়ার কথা নয়, ব্যাটিংয়ে দলের দুর্বলতা কাটিয়ে ওঠার কথাও বলেছেন তিনি, ‘দলের ব্যাটিং নিয়ে আগের যেসব সমস্যা ছিল, সেসব এখন অনেকটা কেটে গেছে। শারমিন আক্তার সুপ্তার ফেরা দলে নতুন মাত্রা যোগ করেছে। এক বছর আগের সুপ্তা আর এখনকার সুপ্তার মধ্যে মানসিকতার দিক থেকে অনেক বড় পরিবর্তন এসেছে। সুপ্তার দারুণ ব্যাটিং আমাদের ব্যাটিং লাইনআপ গভীরতর করেছে। এ ধারাবাহিকতা ধরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে চাই।’
আগের ম্যাচে প্রথমে ব্যাট করে ২৫২ রান করেন জ্যোতিরা, যা মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ। শারমিন আক্তার সুপ্তা পেয়েছেন জাতীয় দলের জার্সিতে ৪১ বলে দ্রুততম ফিফটি। বাংলাদেশের ১৫৪ রানের জয়টি ছিল রানের হিসাবে সবচেয়ে বড়; যা দলের ব্যাটিংয়ের সমস্যা অনেকটা কেটে যাওয়ার ব্যাটিং কোচের দাবি সমর্থন করে। তবে এটা ঠিক, তুলনামূলক দুর্বল আইরিশ দলের বিপক্ষে না করে যদি আগের ম্যাচের ব্যাটিং অস্ট্রেলিয়া কিংবা ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে হতো, তখন দেশের সাধারণ ক্রিকেটপ্রেমীরা হয়তো বলতেন—মেয়েদের এই দল বদলে যাওয়া অন্য এক ‘টিম’।
বাংলাদেশের মেয়েরা ব্যাটিংয়ে অনেক ডট বল দেন। এ নিয়ে আলোচনা-সমালোচনাও হয়েছে বিস্তর। ব্যাপারটি নিয়ে ব্যাটিং কোচ নাসির উদ্দিন ফারুক বললেন, ‘মেয়েদের ক্রিকেটে ডট বল হওয়া স্বাভাবিক। তবে যাঁরা ভাবছেন, মেয়েদের ক্রিকেটে এসে বীরেন্দর শেবাগ বা অন্যদের মতো মারকাটারি ব্যাট করবে, তেমনটা ভাবা ঠিক নয়। মাঝেমধ্যে আমাদের দলে পুজারার মতো ধৈর্যশীল ক্রিকেটারও প্রয়োজন।’

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) সিরিজের দ্বিতীয় টেস্টে দাপট দেখিয়ে খেলছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ৯ উইকেটে ৫০৩ রান করে ইনিংস ঘোষণা করেছে। লঙ্কানরাও তাদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে রয়েছে চাপে। আজ তৃতীয় দিনের লাঞ্চ বিরতির আগে ৩২ ওভারে ৪ উইকেটে ১৩০ রান করেছে শ্রীলঙ্ক
১২ মিনিট আগে
কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন হুলিয়ান আলভারেস। এতটাই ভক্ত-সমর্থকদের চক্ষুশূলে পরিণত হয়েছেন যে ম্যাচ শেষে একা একা ড্রেসিংরুমে যেতে হয় তাঁকে। জয়ের পর সতীর্থদের সঙ্গে উদযাপন করার সৌভাগ্যও নেই তাঁর। এমন এক পরিস্থিতিতে আলভারেসের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন এক ব্যবসায়ী।
৪৩ মিনিট আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামার নয়। বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রির যে প্রস্তাব জুলাই মাসে দিয়েছিলেন, তারপর থেকেই বেশ চাপে তিনি। অনেক ফেডারেশন তাঁর ওপর থেকে সমর্থন সরিয়ে নিয়েছে। তাঁর পদত্যাগেরও দাবি উঠেছে বেশ কিছু ফেডারেশন ও কয়েক জন কিংবদন্তি ফুটবলারের পক্ষ থেকেও।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও পাকিস্তানের আম্পায়ার আহসান রাজা খেলা চালিয়ে যাওয়া যায় কি না, তা পরীক্ষা করে দেখছিলেন। কিন্তু স্বল্প আলোয় খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট দল মোটেই রাজি ছিল না। বিশেষ করে প্রবাথ জয়াসুরিয়াকে মাঠ ছাড়ার সময় ভীষণ ক্রুব্ধ দেখা গেছে।
২ ঘণ্টা আগে