সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপের বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ বৃষ্টির কারণে কিছুক্ষণ বন্ধ থাকে। বৃষ্টি আইনে বাংলাদেশের জয়ের লক্ষ্য ৭ ওভারে ৪১ রান।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান করতে শুরু থেকেই ধুঁকতে থাকেন শ্রীলংকার ব্যাটাররা। ইনিংসের দ্বিতীয় ওভারেই লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তুকে বোল্ড করে দেন জাহানারা আলম। এরপর দ্বিতীয় উইকেটে হারশিতা সামারাবিক্রমা ও আনুষ্কা সঞ্জীবনী ২৩ রানের জুটি গড়েন। আবার এই দুজনকে আউট করে বাংলাদেশকে ম্যাচে ফেরান সানজিদা আক্তার মেঘলা ও রুমানা আহমেদ।
নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা শ্রীলঙ্কার রানের গতি কমে যায়। এরপর ১৯ তম ওভারের প্রথম বলের পরই বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। ১৮.১ ওভারে ৫ উইকেটে ৮৩ রান করে লঙ্কানরা। নিলাক্ষী ডি সিলভা ৩১ বলে ২৮ রান করে অপরাজিত ছিলেন। আর রুমানা নিয়েছেন দুই উইকেট।

জিম্বাবুয়ে সিরিজের ব্যর্থতা ঝেড়ে ফেলে এখন সামনে এগোনোর পালা বাংলাদেশ দলের। আগস্টে অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। অন্যান্য সময় অস্ট্রেলিয়া তুলনামূলক দ্বিতীয় সারির দল দিলেও এবার আর সেটা করেনি। নাজমুল হোসেন শান্তর মতে অজিরা এবার বাংলাদেশ সিরিজকে অনেক গুরুত্ব দি
১ ঘণ্টা আগে
ইয়ুর্গেন ক্লপের জার্মানির প্রধান কোচ হওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা চলছিল। অবশেষে আজ এল আনুষ্ঠানিক ঘোষণা। কিন্তু হট সিটে বসতে না বসতেই দিলেন হুংকার। তাতে করে জার্মানদের কোচ হিসেবে মেয়াদ নাও পূর্ণ করতে পারেন তিনি।
২ ঘণ্টা আগে
বার্মিংহাম ফনিক্সের হয়ে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেড খেলার কথা ছিল মোস্তাফিজুর রহমানের। কিন্তু চোটের কারণে ছিটকে গেছেন এই পেসার। তাঁর বদলি হিসেবে অস্ট্রেলিয়ান বোলার বেন দারশুইসকে দলে নিয়েছে বার্মিংহাম।
৩ ঘণ্টা আগে
যেখানেই বল, সেখানেই মার্ক কুকুরেয়া—২০২৬ ফুটবল বিশ্বকাপে ব্যাপারটা ছিল এমনই। রক্ষণভাগ তো দারুণভাবে সামলেছেনই, কখনো কখনো তিনি উঠে এসেছেন আক্রমণভাগে। তবে ঝাঁকড়া চুলের এই তারকা ফুটবলারের যে এক দুঃখের ঘটনা আছে, সেটা কজনইবা জানেন? বিশ্বকাপ জয়ের পর সে ব্যাপারে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে