আসলেই কি আইসিসির বিশেষ সুবিধা পায় ভারত? গায়ানায় গত পরশু টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে রিজার্ভ ডে না থাকায় সেই প্রশ্নটি আরও জোরালো হয়েছে। বৃষ্টিতে যদি ম্যাচটি পণ্ড হতো, তবে সুপার এইটে পয়েন্ট তালিকায় এগিয়ে থাকায় ভারত উঠে যেত ফাইনালে। আইসিসি দ্বিতীয় সেমিফাইনালের জন্য রিজার্ভ ডে না রাখলেও বরাদ্দ রেখেছিলেন ২৫০ মিনিট। তবে বৃষ্টি বিঘ্নিত ম্যাচটিতে ইংল্যান্ডকে উড়িয়ে ফাইনালে উঠেছে ভারত।
তারপরও ইনজামাম-উল-হক সমালোচনা করেছেন বিশ্বকাপ সূচি নিয়ে। তাঁর জানতে চাওয়া, প্রথম সেমিফাইনালের জন্য রিজার্ভ ডে থাকলেও দ্বিতীয়টিতে নেই কেন। এ নিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক দেশটির এক টিভি অনুষ্ঠানে বলেছেন, ‘দুটি সেমিফাইনালের দিকে তাকান—ভারত-ইংল্যান্ড সেমিফাইনালের জন্য কোনো রিজার্ভ ডে নেই। খেলা পরিত্যক্ত হলে ভারত সেমিফাইনালে যাবে। একটা টুর্নামেন্টে বিভিন্ন ম্যাচের জন্য বিভিন্ন নিয়ম কীভাবে হয়!’
দিন তিনেক আগে ইনজামাম ভারতীয় পেসার আর্শদীপ সিংয়ের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ তুলেছিলেন। সেটির জবাব দিয়েছিলেন রোহিত। ইনজিও পরে ভারত অধিনায়ককে উল্টো বলেন, ‘রিভার্স সুইং কেমন হয়, তা আমাদের শেখাতে এসো না।’ সেটি বিতর্ক উত্তপ্ত থাকতেই ইনজামাম সমালোচনা করেছেন ভারতের প্রতি আইসিসির পক্ষপাতিত্ব নিয়ে। অবশ্য পাকিস্তানের সাবেক এই মিডল অর্ডার ব্যাটারের এই সমালোচনা নিয়ে তেমন কেউ কিছু না বললেও ভারতীয়রা ট্রল শুরু করেছেন মাইকেল ভনকে নিয়ে।
দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তানের প্রথম সেমিফাইনালের সময় ভন এক্স পোস্টে লেখেন, ‘এই সেমিটা অবশ্যই গায়ানায় হওয়া উচিত ছিল। তবে পুরো ইভেন্ট তো ভারতকেন্দ্রিক। অন্যদের ওপর অবিচার হচ্ছে।’ আর দ্বিতীয় সেমিতে ইংলিশদের অসহায় আত্মসমর্পণ দেখে তাঁর বোল পাল্টানো পোস্ট, ‘ভারত ফাইনালে ওঠার যোগ্য।’ সেই পোস্ট নিয়ে মজা করেছেন রবিচন্দ্রন অশ্বিন। ওয়াসিম জাফর দুষ্টুমি করে জানতে চেয়েছেন, ‘আশা করি আপনি এখন ভালো আছেন মাইকেল ভন।’ ভনও কম যান না। সাবেক ইংলিশ ব্যাটারের প্রতি উত্তর, ‘ভারত দারুণ পারফরম্যান্স করেছে। বিশ্বকাপের সেরা দল এবং গত নভেম্বরের মতো সহজে জেতা উচিত।’
প্রতিপক্ষ বলেই ইনজামাম ও ভনের কথা উড়িয়ে দেওয়া গেল। কিন্তু সঞ্জয় মাঞ্জরেকারের কথা হজম করবেন কীভাবে রোহিতরা? ভারতের সাবেক এই ব্যাটারও বলেছেন, বিশ্বকাপে বিশেষ সুবিধা পেয়েছে ভারত। ভারত সেমিতে উঠলে খেলবে স্পিনবান্ধব গায়ানায়। আগে থেকে সেই কথা জেনেই ইংলিশদের বিপক্ষে একাদশ সাজিয়ে দাবি মাঞ্জরেকারের, ‘ভারতকে সুবিধা দেওয়া হয়েছে। এটা মানতেই হবে রোহিতকে। ভারত নিশ্চয়ই দল সাজিয়েছে এটা (গায়ানার উইকেট) মাথায় রেখে।’
আজ বার্বাডোজে ফাইনালের আগে ভোগান্তি পোহাতে হয়েছে দক্ষিণ আফ্রিকানদের। ফ্লাইট জটিলতার কারণে পরিবার নিয়ে ত্রিনিদাদে ৬ ঘণ্টা অপেক্ষা করতে হয়ে প্রোটিয়াদের। তাঁদের সঙ্গে আটকে থাকতে হয় ম্যাচ রেফারি ও আম্পায়ারদেরও। প্রথম সেমির আগে এমন সমস্যা ৪ ঘণ্টা এমন সমস্যায় পড়তে হয়েছিল আফগানদের।

কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন হুলিয়ান আলভারেস। এতটাই ভক্ত-সমর্থকদের চক্ষুশূলে পরিণত হয়েছেন যে ম্যাচ শেষে একা একা ড্রেসিংরুমে যেতে হয় তাঁকে। জয়ের পর সতীর্থদের সঙ্গে উদযাপন করার সৌভাগ্যও নেই তাঁর। এমন এক পরিস্থিতিতে আলভারেসের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন এক ব্যবসায়ী।
১৪ মিনিট আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামার নয়। বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রির যে প্রস্তাব জুলাই মাসে দিয়েছিলেন, তারপর থেকেই বেশ চাপে তিনি। অনেক ফেডারেশন তাঁর ওপর থেকে সমর্থন সরিয়ে নিয়েছে। তাঁর পদত্যাগেরও দাবি উঠেছে বেশ কিছু ফেডারেশন ও কয়েক জন কিংবদন্তি ফুটবলারের পক্ষ থেকেও।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও পাকিস্তানের আম্পায়ার আহসান রাজা খেলা চালিয়ে যাওয়া যায় কি না, তা পরীক্ষা করে দেখছিলেন। কিন্তু স্বল্প আলোয় খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট দল মোটেই রাজি ছিল না। বিশেষ করে প্রবাথ জয়াসুরিয়াকে মাঠ ছাড়ার সময় ভীষণ ক্রুব্ধ দেখা গেছে।
২ ঘণ্টা আগে
লর্ডসে পরশু সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান। কিন্তু মাঠের চেয়ে বরং মাঠের বাইরের ঘটনায় টালমাটাল ইংল্যান্ডের ক্রিকেট। দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর আগে তাই বাধ্য হয়ে এক ক্রিকেটারকে বাদ দিল ইংল্যান্ড।
২ ঘণ্টা আগে