শেন ওয়ার্ন গত ৪ মার্চ পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। তবে ক্রিকেটে ৫২ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান কিংবদন্তির ছাপ রয়ে যাবে বহুদিন। সেটিই যেন স্মরণ করে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। দ্য হান্ড্রেড ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে এসে ম্যাক্সওয়েলের মনে পড়ছে স্পিন জাদুকরকে। জানালেন, ওয়ার্ন কোচ হিসেবে লন্ডন স্পিরিটে থাকলে অতিরিক্ত অনুপ্রেরণা দরকার হতো না ম্যাচ জিততে।
আজকে থেকে শুরু হওয়া দ্য হান্ড্রেড প্রতিযোগিতায় লন্ডন স্পিরিটকে একসঙ্গে এগিয়ে নেওয়ার কথা ছিল ওয়ার্ন ও ম্যাক্সওয়েলের। ওয়ার্ন নিজেই বার্তা পাঠিয়েছিলেন ম্যাক্সওয়েলকে। কিন্তু তাঁর হঠাৎ মৃত্যু সবকিছু এলোমেলো করে দিয়েছে। তাই দলে প্রথমবারের মতো খেলতে এসে তাঁর শূন্যতা অনুভব করছেন ৩৩ বছর বয়সী অলরাউন্ডার। তিনি বলেছেন, ‘তোমার অনুপ্রেরণা যেকোনো মূল্যে ম্যাচ জিততে সাহায্য করবে। তুমি দলে থাকলে বাড়তি অনুপ্রেরণা দরকার হতো না।’
প্রথমবারের মতো দ্য হান্ড্রেড ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন ম্যাক্সওয়েল। ২০২১ এ উদ্বোধনী টুর্নামেন্টেও সুযোগ ছিল লন্ডন স্পিরিটের হয়ে খেলার। কিন্তু অতিমারি কোভিড-১৯ এর কোয়ারেন্টিন অবসাদে ভুগে শেষ সময় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছিলেন। তখন দলের কোচ হিসেবে পেয়েছিলেন কিংবদন্তি ওয়ার্নকে। ওয়ার্নও অবশ্য টুর্নামেন্ট চলার সময় করোনায় আক্রান্ত হয়ে অধিকাংশ ম্যাচেই ছিলেন দলের বাইরে।
বেঁচে থাকলে লন্ডন স্পিরিটের হয়ে আবারও কোচিংয়ের দায়িত্ব পালন করতেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ান তারকা লন্ডনের দলটিকে কতটা ভালোবাসতেন সেটাও জানিয়েছেন ম্যাক্সওয়েল। তিনি বলেছেন, ‘দলটিকে তিনি আত্মা দিয়ে ভালোবাসতেন। লর্ডসে খেলা দলটির কোচিং নিয়ে তিনি প্রায়ই গর্ব করতেন। যা ছিল খুবই মজার। তাঁর জন্য আমরা দলের হয়ে সর্বোচ্চ চেষ্টা করব।’

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে