
এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বিবর্ণ শুরুর পর এনামুল হক বিজয় ঘুরে দাঁড়িয়েছেন দারুণভাবে। প্রথম দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়া বিজয় ছুটিয়ে চলেছেন রানের ফোয়ারা। ৪০-এর বেশি টানা তিন ইনিংস খেলার পর আজ বিজয় পেয়েছেন সেঞ্চুরি।
বিজয় আজ সেঞ্চুরি করেছেন তামিম ইকবালের নেতৃত্বাধীন মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। বিকেএসপির চার নম্বর মাঠে বিজয় খেলেছেন ১৪৯ রানের দুর্দান্ত এক ইনিংস। তাতে লিস্ট ‘এ’ ক্রিকেটে তাঁর সেঞ্চুরি সংখ্যা হলো ২১। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে লিস্ট ‘এ’ তে সর্বোচ্চ ২৪ সেঞ্চুরির রেকর্ড তামিমের। এবারের ডিপিএলে তিনি টানা দুই ম্যাচে তিন অঙ্ক ছুঁয়েছেন।
বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মোহামেডান অধিনায়ক তামিম। প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ৫০ ওভারে গাজী গ্রুপ ক্রিকেটার্স করেছে ৫ উইকেটে ৩৩৬ রান। গাজীর অধিনায়ক বিজয় ১৪৩ বলে ১২ চার ও ৪ ছক্কায় ১৪৯ রান করেছেন। ওপেনিংয়ে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত অপরাজিত থেকেছেন। এই ম্যাচেই মোহামেডানের তাসকিন আহমেদ ১০ ওভারে ১০৭ রান দিয়ে বিব্রতকর রেকর্ডে নাম লিখিয়েছেন।
৩৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মোহামেডান এখন পর্যন্ত ৩৪ ওভারে ৪ উইকেটে ১৭৭ রান করেছে। মুশফিকুর রহিম ১৩ বলে ১০ রানে ব্যাটিং করছেন। আরিফুল ইসলাম ৪ বলে করেছেন ১ রান। ওপেনার রনি তালুকদার ৯০ বলে চারটি করে চার ও ছক্কায় ৭৪ রান করেন। অধিনায়ক তামিম ৩৪ বলে করেছেন ৪৮ রান।
স্বীকৃত ক্রিকেটে বিজয় এখন পর্যন্ত ৪৮ সেঞ্চুরি করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর সেঞ্চুরির সংখ্যা ২৪। স্বীকৃত টি-টোয়েন্টিতে তিনি তিন অঙ্ক ছুঁয়েছেন তিন বার। লিস্ট ‘এ’ সংস্করণের ২১তম সেঞ্চুরি তো আজই করেছেন তিনি।

ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ারে আগামী বছরের ৩ থেকে ১১ এপ্রিল হবে ১৪তম এসএ গেমস। দীর্ঘ অপেক্ষার পর দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতার সূচি চূড়ান্ত করেছে সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিল (এসএওসি)।
৭ মিনিট আগে
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নারী চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশের রাজশাহী স্টার্স এফসি। আজ মালয়েশিয়ার কোটা কিনাবালুতে গুয়ামের রোভার্স এফসিকে ৮–০ গোলে হারিয়েছে বাংলাদেশের দলটি।
২২ মিনিট আগে
জীবন পেয়ে সুযোগ কীভাবে কাজে লাগাতে হয়, সেটাই করে দেখালেন দেবদূত পাড়িক্কাল। গলের পর কলম্বোতেও সেঞ্চুরি পেয়েছেন পাড়িক্কাল। তাঁর তিন অঙ্ক ছোঁয়ার দিনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন দাপটের সঙ্গে শেষ করেছে ভারত।
৪১ মিনিট আগে
মাত্র ৭৫০ বলেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাকাইতে মাত্র দুদিনে হেরে যাওয়ায় আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে টেস্টের পিচ নিয়েও। নাজমুল হোসেন শান্তর মতে এ ধরনের ঘটনা কখনোই ভোলা
২ ঘণ্টা আগে