বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গতকালই জানিয়েছিলেন, এশিয়া কাপের ১৭ জনের দলে থাকা ইবাদত হোসেনের চোট নিয়ে শঙ্কা আছে মেডিকেল বিভাগের। আজই আসার কথা ছিল ইবাদতের ব্যাপারে ঘোষণা।
অবশেষে সে ঘোষণাও এল বিসিবি থেকে। বাঁ পায়ের হাঁটুর চোটে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন পেসার ইবাদত। ইবাদতের বিকল্প হিসেবে দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তরুণ পেসার তানজিম হাসান সাকিব। আগে থেকেই এশিয়া কাপের স্ট্যান্ডবাই তালিকায় ছিলেন তিনি। গত মাসে ইমার্জিং এশিয়া কাপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন সাকিব। ৩ ম্যাচে নিয়েছিলেন ৯ উইকেট। সকিবকে নিয়ে এবার এশিয়া কাপের দলে যোগ হলো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী পাঁচ ক্রিকেটার।
বিসিবি আরও জানিয়েছে, ইবাদত হাঁটুর ‘এসিআই গ্রেড ওয়ান’ চোটে পড়েছেন। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও অনিশ্চিত এই পেসার। হাঁটুর চোটের জন্য লাগতে পারে অস্ত্রোপচার। সে ক্ষেত্রে মিস হতে পারে বিশ্বকাপও।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হয় বাংলাদেশ দলের অনুশীলন। মাঠে দাঁড়িয়ে এর আগে প্রায় আধা ঘণ্টার একটা গোল মিটিং সেরে ফেললেন খেলোয়াড় ও কোচিং স্টাফরা। সেখানে ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট ছিলেন একটা সাদা বোর্ড নিয়ে, যা ঘিরে খেলোয়াড়দের কিছু একটা বুঝিয়ে দেওয়া হচ্ছিল হাতে-কলমে। মিটিং শেষ ম্যাকডারমট বোর্ডে মার্কার কলম দিয়ে কিছু লিখছিলেন এবং মাঠের পাশেই সেটি রাখলেন। এর মধ্যে সভায় খেলোয়াড়দের উদ্দেশ্যে কিছুক্ষণ কথা বলতে দেখা যায় কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে। খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ মুশফিকুর রহিমও কথা বলেন।
লঙ্কা প্রিমিয়ার লিগ থেকে ফিরে লিটন দাসও আজ যোগ দিয়েছেন ক্যাম্পে। তবে এশিয়া কাপের দলে থাকা ক্রিকেটারদের অনুশীলন ক্যাম্পে নতুন করে দেখা গেল তানজিম সাকিব ও খালেদ আহমেদকে। তবে পুনর্বাসনে থাকা ইবাদত হোসেনকে মাঠে দেখা গেল না। দুই পেসার সাকিব ও খালেদকে ক্যাম্পে রাখার কারণ এখানেই স্পষ্ট হয়ে ওঠে।

বেশি দিন আগের কথা নয়। এইতো গত জুনেই আগুনে বোলিংয়ে কাউন্টিতে কাঁপিয়েছিলেন হাসান মাহমুদ। অসাধারণ বোলিং নৈপুণ্যে কেন্টকে জিতিয়েছিলেন এক ম্যাচ। এবার তাঁর সঙ্গে এই কেন্টেই দেখা যাবে আরেক বাংলাদেশি সৈয়দ খালেদ আহমেদকে।
১ মিনিট আগে
২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
১ ঘণ্টা আগে
একজন ২০২০ সালে চলে গেছেন না ফেরার দেশে। অপরজন গতকাল বনে গেলেন সাবেক ফুটবলার। এই দুই বাক্য শুনে হয়তো অনেকেই ধারণা করতে পেরেছেন আর্জেন্টিনার দুই তারকা দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিকে নিয়ে বলা হচ্ছে। এবার তাঁদের নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
২ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের নিয়ে বয়ে যায় প্রশংসার বন্যা। যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিততে পারেনি শান্তর দল। তবে এই টেস্ট সিরিজের স্মৃতি যেন ভুলতেই পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জ
২ ঘণ্টা আগে