ওয়েস্ট ইন্ডিজ সফরে রঙ্গনা হেরাথকে পাওয়া যাবে না তা আগেই জানা গিয়েছিল। দেশের কঠিন সময়ে পরিবারের সঙ্গে থাকতে চান বাংলাদেশ দলের এই স্পিন বোলিং পরামর্শক। তাঁর পরিবর্তে ক্যারিবীয় সফরে স্পিনারদের দেখভালের দায়িত্ব কার কাঁধে দেওয়া হচ্ছে, সে নিয়ে আলোচনা ছিল।
এর আগে বিভিন্ন সময়ে আপৎকালীন দায়িত্বে জাতীয় দলের সঙ্গী হয়েছিলেন সোহেল ইসলাম। এবারও স্থানীয় এই স্পিন বোলিং কোচ আলোচনায় ছিলেন। যদিও সোহেল ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলের সঙ্গী হচ্ছেন না বলে আজকের পত্রিকা'কে নিশ্চিত করেছেন খালেদ মাহমুদ সুজন।
বাংলাদেশ দলের টিম ডিরেক্টরের দায়িত্বে থাকা সুজন বলেন, ‘হেরাথের পরিবর্তে কেউ ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছেন না। আমি আর ডমিঙ্গো (প্রধান কোচ রাসেল ডমিঙ্গো) স্পিনারদের দেখব।’
নিজেদের সুবিধা-অসুবিধা নিয়ে নানা সময়ে সোহেলের শরণাপন্ন হন। মেহেদী হাসান মিরাজ- তাইজুল ইসলাম-নাঈম হাসানদের নিয়ে আলাদাভাবে কাজও করেছেন তিনি। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে লম্বা সময় পর টেস্ট একাদশে ফিরে ক্যারিয়ার-সেরা বোলিং করেন নাঈম। এর আগে তিনি সোহেলের দিকনির্দেশনায় অনুশীলন সারেন। সুজন অবশ্য বলেন, ‘এবার আমাদের সঙ্গে সোহেল যাচ্ছে না।’
ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট, তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। আগামী ৬ জুনের মধ্যে তিন ভাগে বাংলাদেশ দল ক্যারিবীয় দীপপুঞ্জে যাবে। প্রথম টেস্ট হবে ১৬ জুন থেকে অ্যান্টিগায়। দ্বিতীয়টি সেন্ট লুসিয়ায়। ২ ও ৩ জুলাই প্রথম দুটি টি-টোয়েন্টি হবে ডোমিনিকায়। গায়ানায় সিরিজের শেষ টি-টোয়েন্টি ৭ জুলাই। তিন ওয়ানডেই হবে গায়ানায়।
খেলা সম্পর্কিত আরও পড়ুন:

ভারতের কাছে রেকর্ড হারের পরও নারী এশিয়া কাপ জয়ের দৌঁড়ে পাকিস্তানকে এগিয়ে রাখছেন দলটির মেন্টর ওয়াহাব রিয়াজ। শনিবার দুবাইয়ে গ্রুপ ‘এ’-এর ম্যাচে ভারতের বিপক্ষে ১৮.১ ওভারে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরেছে পাকিস্তান।
৭ মিনিট আগে
গোল করা যেন আরলিং হালান্ডের অভ্যাসে পরিণত হয়েছে। ম্যানচেস্টার সিটির জার্সিতে নতুন মৌসুমের শুরুতেও দুর্দুান্ত ছন্দে আছেন তিনি। শনিবার কভেন্ট্রিকে ১-০ ব্যবধানে হারানোর ম্যাচে জয়সূচক গোল করে ক্লাব ক্যারিয়ারে ৩০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন নরওয়ের এই স্ট্রাইকার।
৩৮ মিনিট আগে
ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ জিততে কোনো বেগ পেতে হয়নি নিগার সুলতানা জ্যোতিদের। হেসে-খেলেই জিতেছেন তাঁরা। তবে মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপে আজ বাংলাদেশের সামনে ‘বি’ গ্রুপে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তবে এই ম্যাচও জিততে চায় বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
১৩ ঘণ্টা আগে