Ajker Patrika

হেরেও গর্বিত হৃদয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হেরেও গর্বিত হৃদয়
জিম্বাবুয়ের উইকেট তুলে নেওয়ার পর সতীর্থ সাইফ হাসানের সঙ্গে হৃদয়ের উল্লাস। যদিও এই উল্লাস স্থায়ী হয়নি বাংলাদেশের জন্য। ছবি: সংগৃহীত

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠা কঠিন হয়ে গেল বাংলাদেশের। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের হারের পর সমীকরণের মারপ্যাঁচে পড়ে গেছে তারা। দল হারলেও প্রথমবার ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিতে পেরে গর্বিত তাওহীদ হৃদয়।

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে পূর্ণ মেয়াদে ওয়ানডে অধিনায়ক হিসেবে পথচলা শুরু হওয়ার কথা ছিল লিটন দাসের। কিন্তু হিপ জয়েন্টের চোটের কারণে গতকাল মাঠেই নামেননি তিনি। এমনকি ছিটকে গেছেন পুরো সিরিজ থেকেই। লিটনের বদলি হিসেবে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন হৃদয়। নেতৃত্বে অভিষেকের ম্যাচে হারের তিক্ত অভিজ্ঞতা হলো এই ব্যাটারের।

এদিন ব্যাট হাতেও হতাশ করেছেন হৃদয়। ২১ বলে মাত্র ১৩ রান করেই ফিরেছেন। সব মিলিয়ে একটা বাজে দিনই পার করেছেন হৃদয়। এরপরও অধিনায়কত্ব করতে পেরে দারুণ লাগছে তাঁর। অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘এটা আমার জন্য গর্বের মুহূর্ত, আমার পরিবারের জন্যও গর্বের। আশা করি, এই ধারাটা অব্যাহত থাকবে।’

জিম্বাবুয়ের করা ২১৭ রানের জবাবে বাংলাদেশ ৩৩.৪ ওভারে মাত্র ১৭২ রানে অলআউট হয়। স্বাভাবিকভাবেই ব্যাটারদের কাঁধে দায় চাপালেন হৃদয়, ‘আমরা খুব ভালো বোলিং করেছি। এখানে ব্যাটিং করার জন্য উইকেটটি বেশ ভালো। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা কয়েকটি ভুল করেছি। শুরুটা আমাদের খুব ভালো হয়েছিল, কিন্তু মাঝের দিকে আমরা ভালো করতে পারিনি।’

ব্যাটারদের ব্যর্থতা নিয়ে হৃদয় আরও যোগ করেন, ‘আমাদের রানটা তাড়া করে জেতা উচিত ছিল। আগেও বলেছি, আমাদের বোলাররা খুব ভালো করেছে। ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের দায়িত্ব নিতে হবে। এ ধরনের লক্ষ্য তাড়া করে জেতার সামর্থ্য আমাদের থাকা উচিত। ব্যাটিং করার জন্য উইকেটটি খুব ভালো, বেশ উপযোগী। আমরা কিছু বোকামিপূর্ণ ভুল করেছি। আশা করি, এখান থেকে আমরা ঘুরে দাঁড়াতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত