টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে গতকাল স্কটল্যান্ডের কাছে হারার পর দেয়ালে পিঠ ঠেকে গেছে বাংলাদেশের। আগামীকাল স্বাগতিক ওমানের বিপক্ষে ম্যাচটা মাহমুদউল্লাহ রিয়াদ-সাকিব আল হাসানের জন্য হয়ে দাঁড়িয়েছে টিকে থাকার লড়াই।
এমনিতে নামে-ভারে-র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ধারেকাছেও নেই ওমান। কিন্তু স্কটল্যান্ড বিপর্যয়ের পর বদলে গেছে বাস্তবতা। আর একবার পা হড়কালেই বিশ্বকাপে দর্শক বনে যেতে পারে বাংলাদেশ।
স্কটিশদের বিপক্ষে শেষ দিকে তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমানদের ছন্নছাড়া বোলিং আর শুরুতে লিটন দাস-সৌম্য সরকারদে কাণ্ডজ্ঞানহীন ব্যাটিং ভুগিয়েছে বাংলাদেশকে। শিষ্যদের এমন পারফরম্যান্সে খুশি নন রাসেল ডমিঙ্গোও।
মাসকাটে আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বলেছেন, ‘ফল নিয়ে অবশ্যই হতাশ। ১৩-১৪ ওভার পর্যন্ত আমরা ভালোই খেলেছিলাম, বোলিং ভালো হচ্ছিল। এরপর কিছু ভুলের কারণে ওরা (স্কটল্যান্ড) চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে। আমরা ব্যাটিং ভালো করিনি। তবে ভুলগুলো থেকে আমরা শিখেছি। ওমানের সঙ্গে সেগুলোর পুনরাবৃত্তি করতে চাই না।’
ঘরের মাঠে খর্বশক্তির অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। তবে মরুর দেশে যেতেই ১৮০ ডিগ্রি ঘুরে গেছে তাদের পারফরম্যান্স। দুটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচসহ হেরেছে শেষ ৩ ম্যাচেই। উইকেট ও কন্ডিশনের সঙ্গে এখনো খাপ খাইয়ে নিতে পারার ছাপ ছিল স্পষ্ট।
এ ব্যাপারে ডমিঙ্গোর ভাষ্য, ‘মিরপুরের সঙ্গে এখানকার (মাসকাটের) উইকেটের তুলনা করা ঠিক হবে না। ছয় সপ্তাহ ব্যাটাররা যা করে এসেছে, সেটা মাথায় রাখার দরকার নাই। দল এখানে ভালো মেজাজ নিয়েই এসেছে। পিচ এখানে বড় বাধা তৈরি করেনি।’
ডমিঙ্গোর সংবাদ সম্মলনের আগে নাজমুল হাসান পাপনও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির কথায় তিন সিনিয়র সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহর ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে বরক্তি ঝরেছে।
কোচ অবশ্য শিষ্যদের আগলেই রাখলেন, ‘তাঁরা বিশ্বমানের খেলোয়াড়, দলের বোঝা নয়। তাঁরা চ্যাম্পিয়ন, তাঁদের সামর্থ্য নিয়ে সন্দেহ করার প্রশ্নই ওঠে না। মাহমুদউল্লাহই কিছুদিন আগে আমাদের অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিতিয়েছে। একটা ম্যাচের পারফরম্যান্স দেখে সমালোচনা করা ঠিক নয়’।
পাপুয়া নিউ গিনির বিপক্ষে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে ওমান। ম্যাচ জিতেছে ১০ উইকেটে! আত্মবিশ্বাসে চিড় না ধরার কথা বললেও ডমিঙ্গো স্বাগতিকদের বেশ সমীহই করছেন, ‘ওমানকে হালকাভাবে নেওয়ার কোন সুযোগ নেই। ওরা নিজেদের মাঠে দারুণ খেলছে। আমাদের উচিত তাদের নিয়ে না ভেবে নিজেদের নিয়ে ভাবা। নিজেদের পারফরম্যান্সে মনোযোগী হওয়া।’
সার্বিক পরিস্থিতি নিয়ে ‘চাপ’ অনুভব করছে কি না, এমন প্রশ্নে প্রোটিয়া কোচের সরল স্বীকারোক্তি, ‘মহাচাপ নিয়েই খেলতে হবে। সে কারণেই তো এটা বিশ্বকাপ। সবাই এ রকম ম্যাচ জিততে চায়। কাল (আজ) ছেলেদের সামনে বড় সুযোগ।’

স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের ২৩তম আসর। এবার টুর্নামেন্টের সেরা একাদশ বেছে নিতে সমর্থকদের ভোট গ্রহণ শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টিনার পাঁচ ফুটবলার।
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালে মাঠের লড়াই শেষ হলেও বিতর্ক থামেনি। স্পেনের কাছে ১-০ গোলে হারের পর ম্যাচ-পরবর্তী ঘটনায় আর্জেন্টিনার খেলোয়াড় ও কোচিং স্টাফের আচরণ নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই সঙ্গে ফাইনালে লেয়ান্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানোর যে খবর ছড়িয়েছিল, সেটিও প
১০ ঘণ্টা আগে
২০৩০ বিশ্বকাপে দলসংখ্যা ৬৪-তে বাড়ানোর সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ফিফার কড়া সমালোচনা করেছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। তাঁর অভিযোগ, মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্টের জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এমন সিদ্ধান্ত নিচ্ছে, যা দীর্ঘ মেয়াদে পুরো ফুটবলশিল্প ও ঘরোয়া লিগগুলোর জন্য হুমকি হয়ে
১০ ঘণ্টা আগে
স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পরই আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন লিওনেল স্কালোনি। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসেননি তিনি। বিস্তারিত আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চান স্কালোনি।
১১ ঘণ্টা আগে