সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী এশিয়া কাপ ম্যাচ রোমাঞ্চ ছড়িয়েছে শেষ বল পর্যন্ত। ৪১ রানের লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশ থেমে গেছে ৩৭ রানে। বৃষ্টি আইনে ৩ রানে হেরে সেমিফাইনালে যাওয়ার সমীকরণ অনেকটা জটিল হয়ে গেল বাংলাদেশের।
বৃষ্টিতে খেলা কিছুক্ষণ বন্ধ থাকায় বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৭ ওভারে ৪১ রান। ১২ রানে ২ উইকেট হারালেও নিগার সুলতানা জ্যোতি-রুমানা আহমেদের ব্যাটিংয়ে জয়ের লক্ষ্যে এগোতে থাকে বাংলাদেশ। শেষ ২ ওভারে বাংলাদেশের দরকার ছিল ১৪ রান, হাতে ৮ উইকেট। তবে ৬ষ্ঠ ওভারে ৪ উইকেট পড়তেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ৭ ওভারে ৭ উইকেটে ৩৭ রানেই থেমে যায় স্বাগতিকদের ইনিংস। ৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন শ্রীলঙ্কার ইনোকা রনবীরা।
টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশ। ১৮.১ ওভারে ৫ উইকেটে ৮৩ রান করে লঙ্কানরা। লঙ্কানদের সর্বোচ্চ ইনিংসটা এসেছে নিলাক্ষী ডি সিলভার কাছ থেকে, করেছেন ৩১ বলে ২৮ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে রুমানা নিয়েছেন ২ উইকেট।
বৃষ্টিবাধায় ছোট হয়ে আসা শ্বাসরুদ্ধকর ম্যাচটা হেরে কঠিন সমীকরণের মারপ্যাঁচে পড়ে গেছে বাংলাদেশ। ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে জ্যোতির দল এখন আছে পাঁচে।

পাকিস্তানি ক্রিকেটারদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) অভিযোগের যেন শেষ নেই। গত তিন দিনে দুই পাকিস্তানি নারী ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসি। জরিমানার পাশাপাশি তাঁদের নামের পাশে ডিমেরিট পয়েন্টও দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৯ মিনিট আগে
২০২৪-২৫, ২০২৫-২৬—টানা দুই মৌসুম চ্যাম্পিয়নস লিগজয়ী প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে এবার হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ। আজ রাতে পিএসজি খেলতে নামবে স্লোভান ব্রাতিস্লাভার বিপক্ষে। পিএসজি-ব্রাতিস্লাভা ম্যাচ সরাসরি সম্প্রচার করবে সনি টেন১। চ্যাম্পিয়নস লিগে রাতে পৃথক পৃথক ম্যাচে মাঠে নামবে
৩৩ মিনিট আগে
দুবাইয়ে গত রাতে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ম্যাচের সমীকরণ ছিল একেবারেই সহজ। যে জিতবে, তারাই সেমিতে খেলবে ভারতের বিপক্ষে। ৪৪ রানের সহজ জয়ে বাংলাদেশ উঠে গেল সেমিতে। একই ভেন্যুতে আগামীকাল নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ সেমিতে খেলবে ভারতের বিপক্ষে।
১ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো প্রবাসী ফুটবলারের ভিডিও বা পরিচয় সামনে এলেই তাঁকে নিয়ে শুরু হয় আলোচনা। কেউ খেলেছেন ইউরোপের কোনো একাডেমিতে, কেউ কোনো বিদেশি ক্লাবের বয়সভিত্তিক দলে; এসব তথ্য ছড়িয়ে পড়তেই বাংলাদেশ জাতীয় দলে তাঁকে দেখার দাবি ওঠে। প্রবাসী ফুটবলারদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের এই হাইপ এখন বেশ
২ ঘণ্টা আগে