
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি চলাকালীনও আইপিএল বর্জনের ডাক দিয়েছিলেন ইনজামাম-উল হক। নতুন করে আবারও বলেছেন, আইপিএলের বিরুদ্ধে এখনই কঠোর হওয়া উচিত সব ক্রিকেট বোর্ডের। ভারতের এ ফ্র্যাঞ্চাইজি লিগে ক্রিকেট পাঠানো বন্ধ করার পরামর্শ দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
ইনজামামের দাবি, বিশ্বের সব দেশের সেরা ক্রিকেটের আইপিএল খেলতে ছাড়পত্র দেয়। কিন্তু বিসিসিআই অন্য দেশের টি-টোয়েন্টি লিগে ভারতের খেলোয়াড়দের খেলতে অনাপত্তিপত্র দেয় না। তাই বাকি বোর্ডগুলো কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত মনে করেন তিনি।
স্থানীয় একটি টিভি চ্যানেলকে ইনজামাম বলেছেন, ‘আইপিএলে বিশ্বের সব সেরা ক্রিকেটারেরা অংশগ্রহণ করে। অথচ ভারতীয় ক্রিকেটারেরা অন্য দেশের লিগে খেলে না। তাই সব ক্রিকেট বোর্ডের উচিত আইপিএলের জন্য ক্রিকেটার ছাড়া বন্ধ করা।’
ইনজামামের এই বক্তব্য মোটামুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয় পড়েছে। তিনি আরও বলেন, ‘বিসিসিআই যদি অন্য দেশের লিগে তাদের ক্রিকেটারদের খেলতে না দেয়, তা হলে বাকি বোর্ডগুলোরও কি কঠোর অবস্থান নেওয়া উচিত নয়?’
বিসিসিআই ভারতের পুরুষ ক্রিকেটারদের বিদেশি লিগে খেলার অনুমতি না দিলেও নারী ক্রিকেটারদের দেয়। হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানারা বিগ ব্যাশ লিগ, মহিলাদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, দ্য হান্ড্রেডে খেলেন।
ভারতের পুরুষ ক্রিকেটাররা জাতীয় দল ও আইপিএল থেকে অবসর নিলে তবেই বিদেশের লিগে খেলতে পারেন। অবসর নেওয়ার আগে তাঁদের শুধু ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে—প্রথম শ্রেণির ও ৫০ ওভারের ম্যাচ খেলার অনুমতি দেওয়া হয়। আইপিএল খেলার জন্য অনেক সময় দেশের হয়েও খেলেন না ক্রিকেটারেরা। বিসিসিআইয়ের আয়ের প্রধান উৎস আইপিএল। বিদেশি ক্রিকেটারেরা না খেললে প্রতিযোগিতার আকর্ষণ অনেকটাই কমে যেতে পারে।

কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন হুলিয়ান আলভারেস। এতটাই ভক্ত-সমর্থকদের চক্ষুশূলে পরিণত হয়েছেন যে ম্যাচ শেষে একা একা ড্রেসিংরুমে যেতে হয় তাঁকে। জয়ের পর সতীর্থদের সঙ্গে উদযাপন করার সৌভাগ্যও নেই তাঁর। এমন এক পরিস্থিতিতে আলভারেসের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন এক ব্যবসায়ী।
১৫ মিনিট আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামার নয়। বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রির যে প্রস্তাব জুলাই মাসে দিয়েছিলেন, তারপর থেকেই বেশ চাপে তিনি। অনেক ফেডারেশন তাঁর ওপর থেকে সমর্থন সরিয়ে নিয়েছে। তাঁর পদত্যাগেরও দাবি উঠেছে বেশ কিছু ফেডারেশন ও কয়েক জন কিংবদন্তি ফুটবলারের পক্ষ থেকেও।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও পাকিস্তানের আম্পায়ার আহসান রাজা খেলা চালিয়ে যাওয়া যায় কি না, তা পরীক্ষা করে দেখছিলেন। কিন্তু স্বল্প আলোয় খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট দল মোটেই রাজি ছিল না। বিশেষ করে প্রবাথ জয়াসুরিয়াকে মাঠ ছাড়ার সময় ভীষণ ক্রুব্ধ দেখা গেছে।
২ ঘণ্টা আগে
লর্ডসে পরশু সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান। কিন্তু মাঠের চেয়ে বরং মাঠের বাইরের ঘটনায় টালমাটাল ইংল্যান্ডের ক্রিকেট। দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর আগে তাই বাধ্য হয়ে এক ক্রিকেটারকে বাদ দিল ইংল্যান্ড।
২ ঘণ্টা আগে