তিনটি ফিফটি হলেও ব্যাটাররা তেমন কোনো ঝড় তুলতে পারেননি। ৮ নম্বরে ব্যাটিংয়ে নেমে মিচেল স্যান্টনার খেলেছেন ১৭ বলে ৩৬ রানের অপরাজিত এক ঝোড়ো ইনিংস। ইনিংসে ছিল দুটি ছক্কা ও তিনটি চারের বাউন্ডারি। এর সৌজন্যে তিন শ ছাড়ানো স্কোর পায় নিউজিল্যান্ড।
বোলিংয়ে—নতুন বলে পেস বোলাররা নিয়েছিলেন শুধু এক উইকেট। ষষ্ঠ ওভারে বিক্রমজিৎ সিংকে বোল্ড করেন ম্যাট হেনরি। এর পরে ৪৫ ওভারের আগ পর্যন্ত আর কোনো উইকেট পায়নি নিউজিল্যান্ডের কঠিন পেস ব্যাটারি। মাঝের ওভারে নেদারল্যান্ডসের ব্যাটারদের একাই ভুগিয়েছেন মিচেল স্যান্টনার।
১০ ওভারে ৫৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। এর মধ্যে ছিল দুই টপ অর্ডার ম্যাক্স ও’ডাউড-কলিন অ্যাকারমান, মিডল অর্ডার ব্যাটার ও অধিনায়ক স্কট এডওয়ার্ডস, রল্ফ ফন ডার মারউই ও রায়ান কেইনের উইকেট। স্যান্টনারের ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট এটি। ৬৯ রানের ইনিংস খেলে বাধা হয়ে ওঠা আকারম্যানকেও ফিরিয়েছেন তিনি।
ব্যাটিং-বোলিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ম্যাচ সেরার পুরস্কারও হাতে তুলেছেন স্যান্টনার। বিশ্বকাপে দুই ম্যাচে তাঁর ঝুলিতে জমা হলো ৭ উইকেট। এ পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারি স্যান্টনারই। তবে জয়ের কৃতিত্ব সব সতীর্থকেই দিয়েছেন তিনি। ম্যাচসেরার পুরস্কার নিতে গিয়ে স্যান্টনার বলেছেন, ‘খুব খারাপ না, ব্যাট হাতে ছেলেদের কৃতিত্ব রয়েছে, তারা দলকে একটি ভালো অবস্থানে নিয়ে গেছে। মাঝখানে কিছুটা নড়বড়ে ছিল। কিন্তু শেষে আমরা ৩২০ পেরোনো ভালো স্কোর পেয়েছি। রাতে বল কিছুটা স্কিড করছিল। কিন্তু আমরা ভালো বোলিং করেছি। আজকের রাতটা ভালো ছিল, অনেক পেয়েছি। তবে আমি সেরা বোলিং করিনি, তবু পুরস্কার পেয়ে খুশি।’

চ্যাম্পিয়নস লিগে টানা শিরোপা জিতে ইউরোপের সেরাদের কাতারে উঠে এসেছে পিএসজি। এবার দলটির লক্ষ্য নিজেদের আরও ওপরে নিয়ে যাওয়া; চ্যাম্পিয়নস লিগের হ্যাটট্রিক শিরোপা জয়।
৫ মিনিট আগে
পুঁজিটা ছিল ১০৩ রানের। টি-টোয়েন্টিতে যেকোনো বিচারেই এটাকে ছোট বলতে হবে। কিন্তু মাপা বোলিংয়ে এই পুঁজিতেই বাজিমাত করেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা।
১০ ঘণ্টা আগে
নতুন মৌসুমের ঘরোয়া ফুটবল শুরু হতে না হতেই সূচি নিয়ে শঙ্কায় পড়েছে দেশের শীর্ষ স্তরের ১০টি ক্লাব। জাতীয় দলের কার্যক্রম, ফিফা উইন্ডো, সাফ চ্যাম্পিয়নশিপ ও এএফসি চ্যালেঞ্জ লিগের কারণে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) ও ফেডারেশন কাপে একাধিক দীর্ঘ বিরতির আশঙ্কা করছেন ক্লাব কর্মকর্তারা। তাঁদের যুক্তি, খেলা বন্
১১ ঘণ্টা আগে
সেমিফাইনালে যেতে জিততেই হবে—এমন সমীকরণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ নারী দলের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। শুরুর সে ধাক্কা সামলে স্কোরবোর্ডে স্বস্তিদায়ক পুঁজি দাঁড় করাতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। নির্ধারিত ২০ ওভারে ১০৩ রান করেছে বাংলাদেশ।
১২ ঘণ্টা আগে