
একজন অধিনায়ককে প্রশ্ন শুনতে হচ্ছে, কেন তিনি আগের সিরিজে একাদশে সুযোগ পাননি। লিটন দাস ৫০ ওভারের ক্রিকেটে নিয়মিত একাদশে সুযোগ পাচ্ছেন না অনেক দিন হলো। গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফি খেলা হয়নি, টেস্টেও নিয়মিত খেলেন না। সেই লিটনের কাঁধে টি-টোয়েন্টিতে নতুন গল্প লেখার চ্যালেঞ্জ। তাঁর ফর্ম নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জরিত হতে হলো।
পাল্লেকেলেতে টি-টোয়েন্টি সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে গত দুই ওয়ানডেতে কেন বসেছিলেন, সেই ব্যাখ্যা দিতে গিয়ে লিটন অকপটে বলেছেন, ‘ওয়ানডেতে ভালো খেলতে পারিনি, যে কারণে বেঞ্চে বসেছিলাম। ওই সময়ে টি-টোয়েন্টি সংস্করণের প্রস্তুতি যেভাবে নেওয়া যায়, সেটা আমি করেছি। চেষ্টা করব মাঠে সেটা কাজে লাগানোর।’
লিটন অকপটে স্বীকার করে নিয়েছেন, তিনি ছন্দে নেই বলে দলে সুযোগ পাননি। তাঁর সামনে চ্যালেঞ্জ দুটি—নিজের ছন্দে ফিরতে হবে; দলকে ভালো ফল এনে দিতে হবে। গত এপ্রিলে লিটনকে পূর্ণ মেয়াদে টি-টোয়েন্টি সংস্করণের অধিনায়ক করা হয়েছে। অধিনায়কত্বের শুরুতে খেয়েছেন ধাক্কা। মে মাসে আরব আমিরাতের বিপক্ষে ২-১ আর পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ। টানা পাঁচটি টি-টোয়েন্টিতে হেরেছে বাংলাদেশ।
লিটন অবশ্য আত্মবিশ্বাসী কণ্ঠে নতুন আশার কথা শোনাতে চাইছেন। পাল্লেকেলেতে কাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বললেন, ‘প্রতিটি সিরিজ, প্রতিটি ম্যাচ আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি সব সময় শতভাগ দেওয়ার চেষ্টা করি। চেষ্টা করি মাঠে নিজের কাজটা ঠিকঠাক করতে। অনেক সময় ব্যর্থতা আসে, সফলতার হার কম হয়, এটা জীবনের অংশ। কেন ব্যর্থ হচ্ছি, সেটা বুঝে ঘুরে দাঁড়ানোই সবচেয়ে জরুরি।’
পরিসংখ্যান বলছে, ব্যর্থতা এখন আর শুধু সাময়িক নয়, এটি রূপ নিচ্ছে ধারাবাহিকতায়। র্যাঙ্কিংয়ে নিচের দল আরব আমিরাতের কাছে সিরিজ হার, পাকিস্তানের তরুণ দলের কাছে পাত্তা না পাওয়া টি-টোয়েন্টিতেও বাংলাদেশ দলের করুণ ছবি তুলে ধরে। এই বাস্তবতায় লিটনের ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট, নির্বাচক প্যানেল। টি-টোয়েন্টি দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদ। লিটন জানালেন, এই দুজনের কাছ থেকে বড় আশা করছেন লিটন।
সাইফউদ্দিন-নাসুমের সঙ্গে তানজিম সাকিবকে নিয়েও লিটন আশাবাদী, ‘বাংলাদেশ অনেক দিন ধরে একজন কার্যকর অলরাউন্ডার খুঁজছিল। তানজিম হাসান সাকিবকে আমরা সেই জায়গায় তৈরির চেষ্টা করছি। কয়েকটি ম্যাচে সে ভালো ব্যাট করেছে। আমার মনে হয়, সাইফউদ্দিনও সে ধরনের ক্রিকেটার, যাকে টি-টোয়েন্টিতে ব্যাটিং ও বোলিং দুই দিকেই দরকার হয়। নির্বাচকেরা তাকেও সুযোগ দিয়েছে। দেখা যাক, সে কী করতে পারে। নাসুম অনেক দিন ধরে খেলছে। তার কাছ থেকে আমরা দুই দিক থেকেই ভালো অবদানের (ব্যাটিং ও বোলিং) আশা করছি।’
প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব মেনে নিতে কুণ্ঠা নেই লিটনের। এরই মধ্যে শ্রীলঙ্কার কাছে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতেও প্রতিপক্ষকে এগিয়ে রাখছেন বাংলাদেশ অধিনায়ক। লিটন বলছেন, ‘নিজেদের মাঠে শ্রীলঙ্কা ভালো দল বলেই তারা রেজাল্ট করতে পারছে। হোম কন্ডিশনে শ্রীলঙ্কা অবশ্যই সেরা দল। তারা নির্দিষ্ট দিনে ভালো ক্রিকেট খেলেছে, আমরা পারিনি। টি-টোয়েন্টি এমনই, যেদিন দু-তিনজন খেলোয়াড় পারফর্ম করবে, সেদিনই ম্যাচ আপনার দিকে ঘুরে যাবে। ওদের কিছু রহস্যজনক বোলার আছে, যারা এই কন্ডিশনে কার্যকর। আমাদের সেই জায়গাগুলোয় আরও মনোযোগ দিতে হবে।’

বেশি দিন আগের কথা নয়। এইতো গত জুনেই আগুনে বোলিংয়ে কাউন্টিতে কাঁপিয়েছিলেন হাসান মাহমুদ। অসাধারণ বোলিং নৈপুণ্যে কেন্টকে জিতিয়েছিলেন এক ম্যাচ। এবার তাঁর সঙ্গে এই কেন্টেই দেখা যাবে আরেক বাংলাদেশি সৈয়দ খালেদ আহমেদকে।
৫ ঘণ্টা আগে
২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
৬ ঘণ্টা আগে
একজন ২০২০ সালে চলে গেছেন না ফেরার দেশে। অপরজন গতকাল বনে গেলেন সাবেক ফুটবলার। এই দুই বাক্য শুনে হয়তো অনেকেই ধারণা করতে পেরেছেন আর্জেন্টিনার দুই তারকা দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিকে নিয়ে বলা হচ্ছে। এবার তাঁদের নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
৭ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের নিয়ে বয়ে যায় প্রশংসার বন্যা। যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিততে পারেনি শান্তর দল। তবে এই টেস্ট সিরিজের স্মৃতি যেন ভুলতেই পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জ
৮ ঘণ্টা আগে