
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলে ১৭০ ক্রিকেটার নতুন দল পেলেও টপ অর্ডার ব্যাটার লিটন দাসকে নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে সেই জটিলতা কাটল। তামিম ইকবালের মালিকানাধীন গুলশান ক্রিকেট ক্লাব নিয়েছে লিটনকে।
বর্তমান পরিস্থিতিতে সংগঠক পর্যায়ে পরিবর্তন আসায় ডিপিএলের অনেক ক্লাবের বাজেট কমেছে। তাতে ক্রিকেটারদের পারিশ্রমিকও কমিয়ে দেওয়া হয়েছে প্রায় অর্ধেক। সরাসরি চুক্তিতে দলবদলের নিয়মে লিটন নিজের পারিশ্রমিক ৫০ লাখ টাকা চাইলেও সেই মূল্যে তাঁকে কিনতে কোনো দল আগ্রহ দেখায়নি। টোকেন তোলার পরও তাঁর দলবদল ঝুলে ছিল। তামিমের মালিকানাধীন গুলশান ক্রিকেট ক্লাব লিটনকে নেওয়ায় প্রথমবার অংশ নিতে যাওয়া দলটি আরও শক্তিশালী হলো। মিরপুরে আজ দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তামিম ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লিটন দাস দল পেয়েছে। সে গুলশান ক্রিকেট ক্লাবে খেলবে। তবে মোস্তাফিজের ব্যাপারে এখনো কিছু জানি না। এটা খুবই দুঃখজনক ঘটনা।’
ডিপিএলে তামিম নিজে খেলবেন ঐতিহ্যবাহী মোহামেডানের হয়ে। তবে গুলশান ক্রিকেট ক্লাবের মালিকানার সঙ্গে তার সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে। এতে স্বার্থের সংঘাত থাকতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘দলের সঙ্গে আমার একটা সম্পর্ক আছে। তবে খেলার সময় আমি এটাকে নিজের দল মনে করি না। আমি শুধু দলটিকে স্পন্সর এনে দিয়েছি, যাতে দলটি অংশ নিতে পারে। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে মাঠে আমি এটিকে প্রতিপক্ষ হিসেবেই দেখি।’
মোহামেডানের পাশাপাশি গুলশান—একই সঙ্গে দুই ক্লাবের সঙ্গে নাম থাকাকে স্বার্থের সংঘাত হিসেবে না ভেবে ভিন্নভাবে ভাবতে বলেছেন তামিম। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘এটাকে নেতিবাচকভাবে না দেখে এভাবে ভাবুন—আমি যদি এগিয়ে না আসতাম, তাহলে ১৫–২০ জন ক্রিকেটার দলই পেত না। এটাকে আমি ক্রিকেটের উন্নতির জন্যই করেছি। দল গঠনের ক্ষেত্রে আমার কোনো ভূমিকা ছিল না। কোচ ও দল আগেই ঠিক করা ছিল। কেবল লিটনের ব্যাপারটি আমি দেখেছি।’
লিটনের দলবদলের বিষয়টি নিশ্চিত হলেও জাতীয় দলের পেসার মোস্তাফিজের দল পাওয়া নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। তামিমও স্বীকার করেছেন যে, মোস্তাফিজের পরিস্থিতি তাঁকে (তামিম) ভাবাচ্ছে। তবে শেষ মুহূর্তে যেকোনো সমাধান আসতে পারে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

বিশ্বকাপ মানেই বিশেষ কিছু। চার বছর অন্তর অন্তর বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরকে সামনে রেখে দলগুলোর প্রস্তুতির শেষ নেই। পিছিয়ে নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও। সতীর্থ রদ্রিগো দি পলকে সঙ্গে নিয়ে রুটিন অনুশীলনের বাইরেও নিজেদের উদ্যোগে আলাদাভাবে অনুশীলন করছেন মেসি, রদ্রিগো দি পলরা।
৮ ঘণ্টা আগে
ম্যাচ শুরুর আগের দিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের স্কোরবোর্ডে দেখা গেল তানজিদ হাসান তামিমের নাম। এটা দেখে অবাক হননি ম্যাচ কাভার করতে ঢাকা থেকে চায়ের দেশে যাওয়া সাংবাদিকেরা। ক্যামেরার লেন্স বারবার যেন ঘুরছিল সেদিকেই। সবকিছু ঠিক থাকলে পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টেই অভিষেক হয়ে যাবে...
৯ ঘণ্টা আগে
সমবয়সীরা ফুটবল ছেড়ে কোচিং, ধারাভাষ্যকার বা ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট অন্য কোনো পেশায় জড়িয়েছেন। কিন্তু ৪১-এ এসেও থামেননি ক্রিস্টিয়ানো রোনালদো। এখনো পর্তুগালের হয়ে খেলেন এ তারকা ফরোয়ার্ড। পর্তুগিজদের কোচ রবার্তো মার্তিনেজ জানালেন, শুধু নাম বা খ্যাতির কারণে নয়, ফর্মের ভিত্তিতেই রোনালদোকে দলে রাখেন তিনি।
১০ ঘণ্টা আগে
একসময় মাঠ কাঁপিয়েছেন পায়ে বল নিয়ে, এখন ব্যবসা আর ব্র্যান্ড দুনিয়াতেও সমান সফল ডেভিড বেকহাম। খেলা ছাড়ার এক যুগ পরও তাঁর জনপ্রিয়তা কমেনি, বরং বেড়েছে সম্পদ আর প্রভাব। এবার নতুন এক মাইলফলক ছুঁয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক—ব্রিটেনের প্রথম বিলিয়নিয়ার ক্রীড়াবিদ হয়েছেন তিনি।
১১ ঘণ্টা আগে