টেস্ট ক্রিকেট বাংলাদেশের সাফল্য হাতে গোনা। ঘরের মাঠের টেস্ট জয়ের পরিসংখ্যান বাদ দিলে বিদেশের মাটিতে সেই সংখ্যা আরও নগণ্য। এর মধ্যে সবচেয়ে উজ্জ্বল মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয়।
২০২২ সালের শুরুতে এই ঐতিহাসিক টেস্ট জয়ে কিউইদের ব্যাটিংয়ের দ্বিতীয় ইনিংসে রীতিমতো আগুনের ফুলকি ফুটিয়েছেন ইবাদত হোসেন। ২১ ওভার বল করে ৪৬ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন এই পেসার। তাঁর বোলিংয়েই নিউজিল্যান্ডকে ১৬৯ রানে বেধে রাখতে পারে টাইগাররা। আর আট উইকেটে জয় পায় বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে ম্যাচ জয়ের নায়কও ইবাদত হোসেনই। এতে এবার মাঠের বাইরের স্বীকৃতিও জুটল বাংলাদেশের তরুণ পেসারের। উইজডেনের বর্ষসেরা টেস্ট বোলিং হিসেবে নির্বাচিত হয়েছে ইবাদতের এই বোলিং ফিগার।
আজ উইজডেন ম্যাগাজিন ২০২২ সাল রিভিউ করে মাউন্ট মঙ্গানুই টেস্টের দ্বিতীয় ইনিংসে ইবাদতের বোলিং ফিগারকে বর্ষসেরা টেস্ট ফিগারের মর্যাদা দিয়েছে।
২০১৯ সালের মার্চে টেস্টে অভিষেক হয় ইবাদতের। গত বছর নিউজিল্যান্ড সিরিজের আগে ১০ টেস্ট খেলে উইকেট ছিল মাত্র ১১ টি। বোলিং গড় ছিল ৮১.৫৪। তবে নিউজিল্যান্ড থেকেই ইবাদতের উত্থানটা শুরু হয়েছে বলা যায়।

বেশি দিন আগের কথা নয়। এইতো গত জুনেই আগুনে বোলিংয়ে কাউন্টিতে কাঁপিয়েছিলেন হাসান মাহমুদ। অসাধারণ বোলিং নৈপুণ্যে কেন্টকে জিতিয়েছিলেন এক ম্যাচ। এবার তাঁর সঙ্গে এই কেন্টেই দেখা যাবে আরেক বাংলাদেশি সৈয়দ খালেদ আহমেদকে।
৪ মিনিট আগে
২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
১ ঘণ্টা আগে
একজন ২০২০ সালে চলে গেছেন না ফেরার দেশে। অপরজন গতকাল বনে গেলেন সাবেক ফুটবলার। এই দুই বাক্য শুনে হয়তো অনেকেই ধারণা করতে পেরেছেন আর্জেন্টিনার দুই তারকা দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিকে নিয়ে বলা হচ্ছে। এবার তাঁদের নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
২ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের নিয়ে বয়ে যায় প্রশংসার বন্যা। যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিততে পারেনি শান্তর দল। তবে এই টেস্ট সিরিজের স্মৃতি যেন ভুলতেই পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জ
২ ঘণ্টা আগে