পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হয়েই দিন বদলের ডাক দেন রমিজ রাজা। নিজের শেষ দেখতে পেরে আগেভাগেই কেটে পড়েন প্রধান কোচ মিসবাহ-উল-হক।
মিসবাহর স্থলাভিষিক্ত হয়ে পাকিস্তানকে দারুণ সাফল্য এনে দিয়েছেন সাকলায়েন মুশতাক। কিংবদন্তি অফ স্পিনার পাকিস্তানকে তুলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে। এরপর বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই ও চট্টগ্রাম টেস্ট জিতেছে তাঁর অধীনেই।
অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে তাই সাকলায়েনের ওপরই ভরসা রাখছে পিসিবি। বাংলাদেশ সফর শেষে দেশে ফিরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামবে বাবর আজমের দল। সেই সিরিজেও সাকলায়েনের কাঁধেই বর্তাচ্ছে বাবর-রিজওয়ানদের দায়িত্ব।
উইন্ডিজের বিপক্ষে এ মাসেই তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলবে পাকিস্তান। সিরিজ দুটির জন্য ব্যাটিং ও বোলিং কোচের ব্যাপারেও শিগগিরই সিদ্ধান্ত নেবে পিসিবি।
খণ্ডকালীন চুক্তির মেয়াদ শেষে বিশ্বকাপের পর ব্যাটিং কোচ ম্যাথু হেইডেন নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন। আর করোনার নতুন ধরন ওমিক্রনের প্রকোপ বেড়ে যাওয়ায় বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের মাঝপথেই দক্ষিণ আফ্রিকায় ফিরে গেছেন বোলিং কোচ ভারনন ফিলান্ডার।
নারী এশিয়া কাপ শুরু হতে বেশি সময় বাকি নেই। এ সপ্তাহের শুক্রবার শুরু হচ্ছে আট দলের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট। এশিয়া কাপ সামনে রেখে দলগুলো প্রস্তুত হচ্ছে। পাকিস্তান নারী ক্রিকেট দল এই টুর্নামেন্টের জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে।
৯ মিনিট আগে
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় দলের টিম হোটেলে সহকারী কোচের সঙ্গে হাতাহাতির ঘটনার পর বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সূত্রের দাবি, ইংলিশ কোচ জেরার্ড জোন্সকে অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
১৯ মিনিট আগে
সবশেষ দুই মৌসুমে মেজর কোনো শিরোপা জেতেনি রিয়াল মাদ্রিদ। কোচও পরিবর্তন হয়েছে বারবার। জাবি আলোনসো, আলভেরো আরবেলোয়ার পর জোসে মরিনিওর কাঁধে এখন লস ব্লাঙ্কোসদের দায়িত্ব। এমন অবস্থার মধ্যেও বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ।
১ ঘণ্টা আগে
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) সিরিজের দ্বিতীয় টেস্টে দাপট দেখিয়ে খেলছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ৯ উইকেটে ৫০৩ রান করে ইনিংস ঘোষণা করেছে। লঙ্কানরাও তাদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে রয়েছে চাপে। আজ তৃতীয় দিনের লাঞ্চ বিরতির আগে ৩২ ওভারে ৪ উইকেটে ১৩০ রান করেছে শ্রীলঙ্ক
১ ঘণ্টা আগে