ওয়ানডেতে ৭০০০ রান করেছেন সাকিব আল হাসান ৫০ ওভারের ফরম্যাটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন এই অলরাউন্ডার। এ পর্যন্ত তাঁর চেয়ে বেশি—২৩৩ ইনিংসে ৮১৪৬ রান তামিম ইকবালের। ২৪৩ ইনিংসে মুশফিকুর রহিমের ৬৯০১ রান।
আর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ। ১৬.৩ ওভারে ৮১ রান তুলতেই ৩ উইকেট হারায় তারা। ৪ ও ৫ নম্বরে নেমে সাকিব আল হাসান-তৌহিদ হৃদয় দলের স্কোর বাড়াচ্ছেন। এ পর্যন্ত দুজনে মিলে তুলেছেন ৩৫ রান।
২০ রানে ব্যাটিং করছেন ওয়ানডেতে আজ অভিষেক হওয়া হৃদয়। সাকিব ব্যাটিং করছেন ৩৪ রানে। এ প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৩ ওভারে ৩ উইকেটে ১১৬ রান। এর আগে কার্টিস কাম্ফারের ২০তম ওভারের পঞ্চম বলে এক রান নিয়ে সাত হাজার পূর্ণ করেন সাকিব। আইরিশদের বিপক্ষে নামার আগে সাকিবের ওয়ানডে রান ছিল ৬৯৭৬ রান।

জুস্ত ফঁতেন প্রয়াত হয়েছেন তিন বছর আগে। ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি ৮৯ বছর বয়সে মর্ত্যলোক ত্যাগ করেছেন ফরাসি কিংবদন্তি। জীবদ্দশায় তিনি খুব ভালোভাবেই দেখে গেছেন এ গ্রহের লিওনেল মেসি নামের এক ফুটবল জাদুকরকে।
২ ঘণ্টা আগে
কোয়ার্টার ফাইনালে গতকাল মরক্কোকে ২–০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে শেষ চার নিশ্চিত করেছিল ফ্রান্স। এরপর আজ বেলজিয়ামকে ২–১ গোলে হারিয়ে তাদের সঙ্গী হয়েছে স্পেন।
২ ঘণ্টা আগে
এলাম, দেখলাম, জয় করলাম— মিকেল মেরিনোর কাজটাই যেন এমন। বদলি হিসেবে মাঠে নামার পর সবটুকু আলো কেড়ে নিতে খুব বেশি সময় নেন না তিনি। শেষ ষোলোর মতো কোয়ার্টার ফাইনালে এসে স্পেনের ত্রাতা হয়ে উঠলেন এই মিডফিল্ডার। তাঁর শেষ মুহূর্তের গোলেই বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে সতর্ক অবস্থানে আর্জেন্টিনা। তবে সেই সতর্কতার মাঝেও আত্মবিশ্বাসী বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। দলের কোচিং স্টাফের সদস্য ওয়াল্টার সামুয়েলের মতে, সুইজারল্যান্ড কঠিন ও শারীরিকভাবে শক্তিশালী একটি দল হলেও নিজেদের সামর্থ্যের ওপর
৭ ঘণ্টা আগে