বিশ্বের বিভিন্ন প্রান্তের ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশ ক্রিকেট দলের পরিচিত নাম ছিল সাকিব আল হাসান। কিন্তু সময়ের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের খেলোয়াড়দের সুযোগ পাওয়ার ক্ষেত্রেও যেন একটা বড় পরিবর্তন স্পষ্ট।
সাকিবের পাশাপাশি মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, লিটন দাস, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয়, মোহাম্মদ মিঠুনদের মতো একঝাঁক ক্রিকেটার বিভিন্ন লিগে দল পেয়েছেন এবং খেলছেনও।
এইতো আজ লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে একটি ফ্লাইটে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হয়েছেন শরিফুল। তবে প্রথমবার কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়ে রোমাঞ্চিত বাংলাদেশের ২২ বছর বয়সী পেসার। এলপিএলের চতুর্থ টুর্নামেন্টে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবেন শরিফুল।
বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের উচ্ছ্বাস লুকোনোর চেষ্টা করলেও সেটি আটকে রাখতে পারলেন না শরিফুল, ‘সবার জন্যই প্রথমবার যেকোনো লিগ রোমাঞ্চকর হয়। আমিও ওরকম আর কী, একটু হলেও রোমাঞ্চিত আছি। প্রথমে ওরাই (কলম্বো স্ট্রাইকার্স) আমাকে বার্তা পাঠিয়েছিল। ওখান থেকেই (ডাক পাওয়ার খবর) জেনেছি।’
তবে ডাক পেয়ে একটুও অবাক হননি শরিফুল। তাঁর বিশ্বাস ছিল কখনো সুযোগ পাবেন, ‘অবাক হইনি… আশা ছিল, এক দিন না এক দিন খেলব।’
শরিফুলের মতোই বাংলাদেশের আরেক পেসার তাসকিন আহমেদের সামনেও ছিল এলপিএল খেলার সুযোগ। তবে তিন সংস্করণে বাংলাদেশের হয়ে খেলা এবং সামনে বড় টুর্নামেন্ট থাকায় ওয়ার্ক লোড বিবেচনা করে তাসকিনকে অনাপত্তিপত্র দেয়নি বিসিবি।
এলপিএলে না খেললেও জিম আফ্রো টি-১০ লিগে অসাধারণ পারফরম্যান্স করেছেন তাসকিন। ৭.৮৫ রান ইকোনমি রেটে সাত ম্যাচে শিকার করেছেন ১১ উইকেট। শরিফুল জানিয়েছেন, তাসকিনের উজ্জ্বল পারফরম্যান্স অনুপ্রাণিত করবে তাঁকে। তিনি বললেন, ‘অবশ্যই! যখন নিজের দেশের ক্রিকেটার বাইরের লিগে গিয়ে ভালো খেলে, সবার কাছেই ভালো লাগে। আমার কাছে যেমন, আপনাদের কাছেও ভালো লাগারই কথা।’
এলপিএল শেষ করে বাংলাদেশের হয়ে এশিয়া কাপের চ্যালেঞ্জ শরিফুলদের। শ্রীলঙ্কা ও পাকিস্তানে মিলে হবে এবারের টুর্নামেন্ট। কিন্তু বাংলাদেশের প্রথম ম্যাচই হবে শ্রীলঙ্কার পাল্লেকেলে। তাই এলপিএলের অভিজ্ঞতা এশিয়া কাপেও কাজে লাগতে পারে মনে করেন শরিফুল, ‘অবশ্যই সাহায্য করবে। কারণ উইকেট ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিলে হয়তো (এশিয়া কাপের জন্য) ভালো একটা ধারণা পাওয়া যাবে।’

মোটা অঙ্কের টাকা লোকসান হওয়ায় এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হচ্ছে না বলে কদিন আগে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তবে বিপিএল না হলে কী হবে, তা নিয়ে চলছে নানা আলাপ-আলোচনা। ক্রিকেটারদের কল্যাণের সংগঠনে কাজ করা কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানিয়
১৮ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে অভিযোগের যেন শেষ নেই। নেতিবাচক কারণে বারবার খবরের শিরোনাম হওয়া বিপিএলে ফিক্সিং কেলেঙ্কারির ঘটনা দেখা যায় হরহামেশাই। এবার তিন ব্যক্তিকে বিপিএলে ফিক্সিংয়ে জড়ানোর অভিযোগে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যাঁদের মধ্যে আছেন বিসিবির সাবেক পরিচালকও।
১ ঘণ্টা আগে
পুরো বিশ্ব এখন কাঁদছে লিওনেল মেসির জন্য। সামাজিক মাধ্যমে চোখ পড়তেই দেখা যাচ্ছে মেসিকে নিয়ে ভক্ত-সমর্থকদের আবেগঘন পোস্ট। কারণ, গতকাল রাতে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ভক্ত-সমর্থকদের পাশাপাশি তারকা ফুটবলার, পরিবারের সদস্যরাও আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারকে নিয়ে দিয়েছেন আবেগঘন এক ব
২ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের মাঝপথে ব্যাপক রদবদলের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তীব্র সমালোচনা করেছেন শহীদ আফ্রিদি। টানা দুই টেস্টে বড় ব্যবধানে হেরে সিরিজ হাতছাড়া করার পর সাত ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়া এবং প্রধান কোচ সরফরাজ আহমেদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে বিস্ময়কর বলে আখ্যা
২ ঘণ্টা আগে