
চ্যাম্পিয়নস ট্রফির দলে লিটন দাসের না থাকার খবর পুরোনো। বাদ পড়ার পর দুর্দান্ত খেললেও এবার চ্যাম্পিয়নস ট্রফিতে যে তাঁকে ‘দর্শক’ হয়েই থাকতে হবে, এ বাস্তবতা মেনেই নিচ্ছেন লিটন। তবে দলে না থাকলেও নাজমুল হোসেন শান্তদের জন্য গলা ফাঁটাতে প্রস্তুত আছেন ৩০ বছর বয়সী ওপেনার।
চ্যাম্পিয়নস ট্রফি খেলতে আজ মধ্য রাতে রওনা দিচ্ছে বাংলাদেশ দল। দলকে শুভকামনা জানিয়ে ফেসবুকে এক পোস্টে লিটন লেখেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির জন্য দারুণ এই দলকে শুভকামনা। আমি বিশ্বাস করি মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে এই দল তাদের সেরাটা দেবে। টাইগাররা কীভাবে খেলে, সেটা বিশ্বকে দেখিয়ে দাও। আমি দলে জায়গা করতে পারিনি, তবে সেটাই আমাকে দলের সবচেয়ে বড় সমর্থকে পরিণত করেছে। প্রতিটি রান, উইকেট ও ক্যাচের জন্য গলা ফাটাব আমি। ভিন্ন ভূমিকায় তোমাদের ১৬ তম খেলোয়াড়কে পাশে পাচ্ছ তোমরা।’
চ্যাম্পিয়নস ট্রফির দলে লিটনের সুযোগ না পাওয়ার কারণ, লম্বা সময়ে ছন্দে না থাকা। গত বছর ৫ ওয়ানডে খেলে মোটে ৬ রান করতে পেরেছেন তিনি। এই ফরম্যাটে সবশেষ ফিফটির দেখা পেয়েছেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে।
আজ মধ্য রাতে রওনা দিয়ে বাংলাদেশ দলে কাল বিশ্রাম। পরশু থেকে শুরু হয়ে যাবে প্রস্তুতি। ১৭ ফেব্রুয়ারি পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ। গ্রুপের নিজেদের প্রথম ম্যাচে ২০ ফেব্রুয়ারি ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ হবে স্বাগতিক পাকিস্তান।

নিজেকে আলোচনায় রাখতেই বেশি পছন্দ মোহাম্মদ আমিরের। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে খোঁচা দিয়ে একের পর এক মন্তব্য করেছেন আমির। পাল্টা জবাবও পেয়েছেন পাকিস্তানের সাবেক বাঁহাতি পেসার। এবার তিনি ধুয়ে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। বাংলাদেশ সিরিজের দল ওয়ানডে বিশ্বকাপের কথা চিন্তা করে ঘোষণা করা
১৩ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই শেষ ওয়েস্ট ইন্ডিজের পথচলা। কিন্তু টুর্নামেন্ট শেষ হলেও দেশে যে ফিরতে পারছে না ক্যারিবীয়রা। চার দিন ধরে ভারতে রয়েছেন শাই হোপ, শিমরন হেটমায়াররা। আটকে পড়া অবস্থায় দেশের জন্য মন কাঁদছে উইন্ডিজ কোচ ড্যারেন স্যামির।
২ ঘণ্টা আগে
এই নিয়ে টানা তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলতে নামছে ইংল্যান্ড। ২০২২ সালে অ্যাডিলেডে ১০ উইকেটে জেতে ইংল্যান্ড। এরপর গায়ানায় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে ৬৮ রানে জিতে ইংল্যান্ডকে হারায় ভারত। আজ ইংলিশদের প্রতিশোধের পালা। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে
২ ঘণ্টা আগে
পাকিস্তান ক্রিকেট নিয়ে সমালোচনা যেন সহজে শেষ হবার নয়। একের পর এক ইস্যু সামনে চলে আসে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ পাকিস্তান যখন বাংলাদেশ সিরিজের প্রস্তুতি নিতে ব্যস্ত, তখন আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দিকে ধেয়ে গেল সমালোচনার তির। পিসিবি এমন সিদ্ধান্ত কী করে নিল, তা বুঝতেই পারছেন না
৩ ঘণ্টা আগে