
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠার পর থেকেই সব জটিলতার সূত্রপাত। এই ইস্যুতে গত কয়েক মাসে টালমাটাল দেশের ক্রিকেটাঙ্গন। বিসিবির সঙ্গে ক্লাব কর্তাদের দ্বিমতের জেরে এই মৌসুমে এখন পর্যন্ত কোনো লিগই মাঠে গড়ায়নি।
যে ক্রিকেটকে কেন্দ্র করে বিসিবির উত্থান—মাঠের বাইরের ইস্যুতে সেই ক্রিকেটই যেন এখন আড়ালে চলে যাচ্ছে। যেটা বেশ চিন্তার। সামনে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের মাঠে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে সিরিজকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে স্বাগতিকেরা। মাঠের বাইরের নানা জটিলতাকে একপাশে রেখে গতকাল বিকেলে ক্রিকেটারদের সঙ্গে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দেখা করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ক্রিকেটারদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা হয়েছে তাঁর।
বুলবুল বলেন, ‘কোচিং স্টাফ, খেলোয়াড়দের সঙ্গে বসার কথা ছিল। আলাদাভাবে অনেক খেলোয়াড়ের সঙ্গে কথা বলেছি। কোচিং স্টাফদের সঙ্গে কথা বলে জানতে চেয়েছি, তাদের প্ল্যানগুলো কী। তারা কীভাবে কাজ করছে, তাদের কীভাবে আমরা আরও বেশি ফ্যাসিলিটেট করতে পারব। এখন বিসিবি প্রেসিডেন্ট হলেও আমি কিন্তু কোচ এবং আমি লেভেল থ্রি মাস্টার, টিউটর। তো আমি তাদের সাইকোলজির ব্যাপারটা নিয়ে বেশি কাজ করেছি এবং কথা বলার চেষ্টা করেছি, জানতে চেয়েছি সাইকোলজিক্যালি তারা কোথায় আছে। আপনারা শুনে অভিভূত হবেন যে আই অ্যাম ভেরি হ্যাপি উইথ দেয়ার মেন্টাল আন্ডারস্ট্যান্ডিং। এবং বাংলাদেশ ক্রিকেট যে এগিয়ে যাচ্ছে, তার প্রমাণ হচ্ছে, আমাদের এই খেলোয়াড়দের পরিণত উত্তরগুলো। আমি নিয়মিত এটা করতে চাই।’
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) আয়োজন নিয়ে আশাবাদী বুলবুল। তিনি বলেন, ‘বুলবুল: আমাদের প্রধান কাজ হচ্ছে ক্রিকেট খেলা চালানো এবং এই প্রিমিয়ার ক্রিকেট হচ্ছে আমাদের ৫০ ওভারের একমাত্র বড় ইভেন্ট। এবং এই ‘লিস্ট এ’ ইভেন্টের জন্য আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং আছে, মিস-আন্ডারস্ট্যান্ডিং আছে—এগুলো ভুলে আমাদের এই খেলাটার দিকে আগে মনোযোগ দেওয়া উচিত। খেলোয়াড়েরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন। একটা হাই পারফর্মিং এনভায়রনমেন্ট তৈরি করাটাও খুব জরুরি। এরই মধ্যে দেরি হয়ে গেছে। আমরা ৮ তারিখে (পরশু) একটা মিটিং ডেকেছি। আশা করব প্রতিটি ক্লাব সেখানে আসবে এবং তারা এই লিগটা খেলবে। আমাদের পক্ষ থেকে যে ধরনের অনুদান দেওয়ার পরিকল্পনা আছে, আমাদের যে কাজগুলো আছে, সেগুলো আমরা করে বসে আছি। প্লেয়াররা রেডি। শুধু আমরা ক্লাবের জন্য অপেক্ষা করছি। ইনশা আল্লাহ ৮ তারিখে এর একটা ফয়সালা হয়ে যাবে।’

ডারউইনে ৯ উইকেটের ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশকে এখন হাতছানি দিচ্ছে আরেক ইতিহাস। প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে ধবলধোলাই, সেটাও আবার অজিদের ডেরায়। তবে দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর আগেই টিকিট নিয়ে কাড়াকাড়ি পড়ে গেছে। এরই মধ্যে প্রথম টেস্টের টিকিট বিক্রি হয়েছে।
১২ মিনিট আগে
শুবমান গিলের বিপক্ষে প্রবাত জয়াসুরিয়া এলবিডব্লিউর আবেদন করতেই আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত আঙুল তুলে দিলেন। গিল রিভিউ নিলেও শেষ পর্যন্ত বাংলাদেশের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থেকেছে। ভারতীয় অধিনায়ক আউট হলেন ৮ রানে।
১ ঘণ্টা আগে
হাসান মাহমুদের স্বপ্ন এখন আকাশ ছোঁয়া। অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন বাংলাদেশের তারকা পেসার।
১ ঘণ্টা আগে
বিশ্ব ফুটবল থেকে দূরে সরে যাচ্ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে তাঁর বিপক্ষের লোক। এবার স্কটল্যান্ডও তাঁর প্রতি সমর্থন প্রত্যাহার করে দিল। গতকাল স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এসএফএ) রীতিমতো ক্ষোভ ঝাড়ল ফিফা সভাপতির ওপর।
২ ঘণ্টা আগে