সিরিজের প্রথম দুই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করলেও তৃতীয় ও শেষ ওয়ানডেতে বড় ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডার্ক লুইস পদ্ধতিতে ১১৯ রানের জয়ে ক্যারিবিয়ানদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল ভারত।
সেই সঙ্গে শিখর ধাওয়ানের নেতৃত্বে বেশ কয়েকটি রেকর্ডও গড়েছে টিম ইন্ডিয়ার তরুণ দল। ক্যারিবিয়ান দ্বীপে ওয়ানডেতে এটি ভারতের সর্বোচ্চ রানের জয়। দ্বিপক্ষীয় লড়াইয়ে উইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ টানা ১২তম সিরিজও জিতল ভারত। অন্যদিকে এ বছরের জুন থেকে জুলাই পর্যন্ত টানা ৯ ওয়ানডেতে হেরেছে ক্যারিবিয়ানরা।
দুই দলের লড়াইটা বেশ পুরোনো। ১৯৮৩ সালে উইন্ডিজকে হারিয়ে প্রথম ওয়ানডে বিশ্বকাপ জেতে ভারত। তারপর থেকে ক্রিকেট বিশ্বের অন্যতম প্রতিদ্বন্দ্বী তারা। একই বছর উইন্ডিজের মাটিতে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ শুরু করে ভারত। আর এবারই প্রথম তারা ক্যারিবিয়ান সফরে তিন ম্যাচের ওয়ানডেতে প্রথমবার হোয়াইটওয়াশ করার স্বাদ পেল।
সিরিজ বাঁচাতে হলে শেষ ম্যাচে জিততে হতো উইন্ডিজকে। কিন্তু এবার নিকোলাস পুরানের দল হেরেছে বাজেভাবে। ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে টসে জিতে ব্যাটিংয়ে নামা ভারতের ইনিংসের ২৪তম ওভারে বৃষ্টি শুরু হওয়ায় ম্যাচটি নামিয়ে আনা হয় ৪০ ওভারে। ৩৬ ওভারের সময় তাদের রান যখন ২২৫, তখন ফের বৃষ্টি নামে। এরপর আর ব্যাটিংয়ে নামতে পারেনি ভারত।
ডার্ক লুইস পদ্ধতিতে ৩৫ ওভারে উইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৫৭ রান। সেই রান তাড়া করতে নেমে ২৬ ওভারে মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় তারা। ব্রেন্ডন কিং ও পুরান ছাড়া স্বাগতিকদের আর কেউ বেশিক্ষণ ক্রিজে দাঁড়াতে পারেননি। দুজনের ব্যাট থেকে আসে সমান ৪২ রান। ২২ রান করেন উইকেটরক্ষক-ওপেনার শাই হোপ। ভারতের হয়ে ৪ উইকেট নেন যুজুবেন্দ্র চাহাল।
টিম ইন্ডিয়াকে বড় সংগ্রহ এনে দেন তিন টপ-অর্ডার ব্যাটার। তবে আশা জাগিয়েও বৃষ্টির কারণে সেঞ্চুরি করতে পারেননি শুবমান গিল। ৯৮ বলে ৯৮ রানে অপরাজিত থাকতে হয় ২২ বছর বয়সী ওপেনারকে। জয় পেলেও প্রথম সেঞ্চুরি হাতছাড়া হয়ে যাওয়ার তিক্ত-মধুর স্বাদ পেতে হলো গিলকে।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৭ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৮ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৯ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৯ ঘণ্টা আগে