বোর্ডের বিরুদ্ধে মানসিক ‘অত্যাচারের অভিযোগ’ এনে গত বছর আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন মোহাম্মদ আমির। তবে কোচের দায়িত্ব থেকে মিসবাহ-উল-হক ও ওয়াকার ইউনুস সরে দাঁড়ানোয় আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দেন তিনি।
তবে আন্তর্জাতিক ক্রিকেট নয়, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আমিরকে অন্তর্ভুক্ত করতে চায় ঘরোয়া ক্রিকেটের চুক্তিতে। বোর্ডের এমন সিদ্ধান্তে বেজায় চটেছেন এই পেসার।
আগামী মৌসুমে ঘরোয়া ক্রিকেট খেলতে আমিরকে ‘এ’ ক্যাটাগরিতে রাখার সিদ্ধান্ত নেয় পিসিবি। তবে বোর্ডের এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন আমির। ক্ষুব্ধ বাঁহাতি ফাস্ট বোলার বলেছেন, ‘যদি আমি আন্তর্জাতিক ক্রিকেটে না খেলি, তবে ঘরোয়া ক্রিকেটে কেন রাখা হয়েছে? এই চুক্তির মধ্য দিয়ে তারা আমাকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। কিন্তু সেটা আমি হতে দেব না। ঘরোয়া চুক্তিতে আমার নাম যুক্ত করার আগে বোর্ডের উচিত ছিল আমার সঙ্গে যোগাযোগ করা।’
এ সময় ক্রিকেট বোর্ডকে অজ্ঞ দাবি করে আমির আরও বলেন, ‘পদ বিবেচনায় তারা (পিসিবি) উচ্চশিক্ষিত, কিন্তু তাদের আচরণ অজ্ঞদের মতো।’
২৯ বছর বয়সী আমির তাঁর জন্য প্রস্তাবিত চুক্তিটি কোনো তরুণ ক্রিকেটারকে দিয়ে দিতে বলেছেন। বিশ্বব্যাপী বিভিন্ন লিগ খেলে আনন্দ পাচ্ছেন বলেও জানান তিনি।
নারী এশিয়া কাপ শুরু হতে বেশি সময় বাকি নেই। এ সপ্তাহের শুক্রবার শুরু হচ্ছে আট দলের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট। এশিয়া কাপ সামনে রেখে দলগুলো প্রস্তুত হচ্ছে। পাকিস্তান নারী ক্রিকেট দল এই টুর্নামেন্টের জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে।
৮ মিনিট আগে
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় দলের টিম হোটেলে সহকারী কোচের সঙ্গে হাতাহাতির ঘটনার পর বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সূত্রের দাবি, ইংলিশ কোচ জেরার্ড জোন্সকে অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
১৮ মিনিট আগে
সবশেষ দুই মৌসুমে মেজর কোনো শিরোপা জেতেনি রিয়াল মাদ্রিদ। কোচও পরিবর্তন হয়েছে বারবার। জাবি আলোনসো, আলভেরো আরবেলোয়ার পর জোসে মরিনিওর কাঁধে এখন লস ব্লাঙ্কোসদের দায়িত্ব। এমন অবস্থার মধ্যেও বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ।
১ ঘণ্টা আগে
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) সিরিজের দ্বিতীয় টেস্টে দাপট দেখিয়ে খেলছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ৯ উইকেটে ৫০৩ রান করে ইনিংস ঘোষণা করেছে। লঙ্কানরাও তাদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে রয়েছে চাপে। আজ তৃতীয় দিনের লাঞ্চ বিরতির আগে ৩২ ওভারে ৪ উইকেটে ১৩০ রান করেছে শ্রীলঙ্ক
১ ঘণ্টা আগে