১৬ রান তুলতেই ৪ উইকেট নেই! মধ্যাঞ্চলের বিপদটা ছিল এমনই। সেই ধ্বংসস্তূপ থেকে পাল্টা প্রতিরোধ। শুভাগত হোমের সঙ্গে লম্বা জুটি গড়েছেন। গতকালই করেছেন অসাধারণ সেঞ্চুরি। আর আজ সেই সেঞ্চুরিটা রূপ দিয়েছেন ডাবলে—মিরপুরে বাংলাদেশ ক্রিকেট লিগের ফাইনালে মোহাম্মদ মিঠুন এভাবেই নায়কের রূপে আবির্ভূত হলেন।
মিঠুনের ডাবল সেঞ্চুরি আর শুভাগতর সেঞ্চুরিতে চরম বিপর্যয় কাটিয়ে মধ্যাঞ্চল ৪৩৮ রান তুলেছে। লিড ৫১ রানের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণাঞ্চলের সংগ্রহ ১ ২৫ রান। এখনো তারা পিছিয়ে আছে ৩২ রানে। মধ্যাঞ্চলের হয়ে মিঠুন খেলেন ২০৬ রানের ঝকঝকে এক ইনিংস। ৩০৬ বল ও ৪৪৫ মিনিট স্থায়ী তাঁর ইনিংসটি ৩ ছক্কা ও ২৭ চারে সাজানো ছিল।
প্রথম শ্রেণির ক্যারিয়ারে এর আগে ১১২ ম্যাচ খেলে ১৩টি সেঞ্চুরি করেছেন মিঠুন। সর্বোচ্চ ছিল ১৮৬ রান। ১১৩ তম ম্যাচে এসে প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেলেন জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটার। এ মৌসুমের শুরুতে ব্যাটিংয়ে সময়টা অবশ্য ভালো যাচ্ছিল না মিঠুনের। জাতীয় লিগে ৬ ম্যাচে ফিফটি ছুঁতে পারেননি একবারও। সর্বোচ্চ ৪৬ রান।
এবার বিসিএলে প্রথমবারের মতো ওপেনিংয়ে উঠে এসেছেন মিঠুন। ফাইনালে দেখা পেয়ে গেলেন প্রথম ডাবল সেঞ্চুরির। সেটিও দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে। প্রথম সেঞ্চুরিতে পৌঁছান ১৫১ বলে। ১০২ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা মিঠুন ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন ২৮৭ বলে।

বেশি দিন আগের কথা নয়। এইতো গত জুনেই আগুনে বোলিংয়ে কাউন্টিতে কাঁপিয়েছিলেন হাসান মাহমুদ। অসাধারণ বোলিং নৈপুণ্যে কেন্টকে জিতিয়েছিলেন এক ম্যাচ। এবার তাঁর সঙ্গে এই কেন্টেই দেখা যাবে আরেক বাংলাদেশি সৈয়দ খালেদ আহমেদকে।
২ মিনিট আগে
২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
১ ঘণ্টা আগে
একজন ২০২০ সালে চলে গেছেন না ফেরার দেশে। অপরজন গতকাল বনে গেলেন সাবেক ফুটবলার। এই দুই বাক্য শুনে হয়তো অনেকেই ধারণা করতে পেরেছেন আর্জেন্টিনার দুই তারকা দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিকে নিয়ে বলা হচ্ছে। এবার তাঁদের নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
২ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের নিয়ে বয়ে যায় প্রশংসার বন্যা। যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিততে পারেনি শান্তর দল। তবে এই টেস্ট সিরিজের স্মৃতি যেন ভুলতেই পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জ
২ ঘণ্টা আগে