লন্ডনের পরিবর্তে আজ শ্রীলঙ্কায় থাকার কথা ছিল ইবাদত হোসেনের। কিন্তু চোট তাঁকে দলের সঙ্গে এশিয়া কাপ খেলতে যেতে দেয়নি। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে থেকে ছিটকে যাওয়ার পর পেলেন আরও বড় দুঃসংবাদ।
প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার স্বপ্ন ভঙ্গ হওয়ার। অস্ত্রোপচার করানোয় লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে ইবাদতকে। খুব কাছে এসেও যখন এভাবে হতাশ হতে হয়, তখনকার ব্যথা ভালোই জানেন তাসকিন আহমেদ। তাই তো বন্ধুকে সাহস দিলেন ‘ফাইটার’ বলে।
সামাজিক মাধ্যমে বন্ধু ইবাদতকে তাসকিন বলেছেন, ‘দোস্ত ইনশা আল্লাহ সব ঠিক হয়ে যাবে। অবশ্যই তোরে মিস করব। তুই আমাদের অন্যতম সেরা পেস বোলার। সতীর্থ হিসেবেও তুই দারুণ এক ছেলে। আল্লাহ তোরে দ্রুত সুস্থ করুক এবং আমিও কামনা করছি, তুই দ্রুত সুস্থ হয়ে আসবি। তুই একজন যোদ্ধা। আল্লাহ ভরসা। কথা হবে।’
২০১৯ বিশ্বকাপের আগে চোটে পড়েছিলেন তাসকিনও। চোট কাটিয়ে দ্রুত খেলায় ফিরলেও নির্বাচকেরা সন্তুষ্ট ছিলেন না তাঁর ফিটনেসে। এতে বিশ্বকাপেও খেলা হয় না গত কয়েক বছর ধরে বাংলাদেশের পেস বোলিংয়ের নেতার। একই পরিণতি হয়েছিল ২০১১ বিশ্বকাপে মাশরাফি বিন মুর্তজারও।
লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে গতকাল অস্ত্রোপচার হয় ইবাদতের। ছুরি-কাঁচির নিচে নিজেকে সমর্পণ করার আগে সামাজিক মাধ্যমে দোয়া চেয়েছেন তিনি। ২৯ বছর বয়সী পেসার লিখেছেন, ‘জীবনে প্রথমবার অপারেশন টেবিলে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ ভরসা।’ মাঠে ফিরতে কত দিন সময় লাগবে তা এখনো জানা যায়নি।

একজন ২০২০ সালে চলে গেছেন না ফেরার দেশে। অপরজন গতকাল বনে গেলেন সাবেক ফুটবলার। এই দুই বাক্য শুনে হয়তো অনেকেই ধারণা করতে পেরেছেন আর্জেন্টিনার দুই তারকা দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিকে নিয়ে বলা হচ্ছে। এবার তাঁদের নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
১ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের নিয়ে বয়ে যায় প্রশংসার বন্যা। যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিততে পারেনি শান্তর দল। তবে এই টেস্ট সিরিজের স্মৃতি যেন ভুলতেই পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জ
১ ঘণ্টা আগে
মোটা অঙ্কের টাকা লোকসান হওয়ায় এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হচ্ছে না বলে কদিন আগে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তবে বিপিএল না হলে কী হবে, তা নিয়ে চলছে নানা আলাপ-আলোচনা। ক্রিকেটারদের কল্যাণে সংগঠনে কাজ করা কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানিয়
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে অভিযোগের যেন শেষ নেই। নেতিবাচক কারণে বারবার খবরের শিরোনাম হওয়া বিপিএলে ফিক্সিং কেলেঙ্কারির ঘটনা দেখা যায় হরহামেশাই। এবার তিন ব্যক্তিকে বিপিএলে ফিক্সিংয়ে জড়ানোর অভিযোগে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যাঁদের মধ্যে আছেন বিসিবির সাবেক পরিচালকও।
৪ ঘণ্টা আগে