Ajker Patrika

এবার আফগানিস্তানের লিগে তাসকিন

ক্রীড়া ডেস্ক    
এবার আফগানিস্তানের লিগে তাসকিন
দ্বিতীয় কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন তাসকিন আহমেদ। ছবি: ফাইল ছবি

বিদেশের লিগে তাসকিন আহমেদ যে একেবারে নতুন, তা কিন্তু নয়। লঙ্কা প্রিমিয়ার লিগসহ (এলপিএল) জিম্ব-আফ্রো টি-টেন, আবুধাবি টি-টেনেও খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এবার তিনি নাম লিখিয়েছেন আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল)।

তাসকিনের এপিএলে নাম নিবন্ধন করার কথা গতকাল ফেসবুকে জানিয়েছে কর্তৃপক্ষ। বাংলাদেশের তারকা পেসারের বল হাতে অ্যাকশনের ছবি পোস্ট করে ক্যাপশনে এপিএল লিখেছে, ‘অপেক্ষা শেষ হলো। তাসকিন আহমেদ আফগানিস্তান প্রিমিয়ার লিগে আনুষ্ঠানিকভাবে নাম নিবন্ধন করেছেন। আপনি তাকে কোন দলের হয়ে খেলতে দেখতে চান?’

আফগানিস্তান প্রিমিয়ার লিগে নাম নিবন্ধন করেছেন তাসকিন আহমেদ। ছবি: ফেসবুক
আফগানিস্তান প্রিমিয়ার লিগে নাম নিবন্ধন করেছেন তাসকিন আহমেদ। ছবি: ফেসবুক

তাসকিন কোন দলে তা এখনো জানা যায়নি। ২৭ সেপ্টেম্বর এপিএলের ড্রাফট হবে।আয়োজকদের মতে, আফগানিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে ১ হাজারেরও বেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। যার মধ্যে বিদেশি ক্রিকেটার পাঁচশর বেশি।

বিদেশের মাঠে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেব করলে সেটা একবারই খেলেছেন তাসকিন। ২০২৪ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) কলম্বো স্ট্রাইকার্সের হয়ে তিন ম্যাচ খেলেছিলেন। ৩ ম্যাচে ১০.২৭ ইকোনমিতে পেয়েছিলেন ৪ উইকেট। আর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ২০১৩ থেকে এখন পর্যন্ত আটটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। বিপিএলে ৯৭ ম্যাচে ৮.০৪ ইকোনমিতে নিয়েছেন ১৩৪ উইকেট।

এপিএল এর আগে ২০১৮ সালে একবারই হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত পাঁচ দলের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল বালখ লেজেন্ডস। কাবুল জনন হয়েছিল রানার্সআপ। দ্বিতীয়বারের মতো এপিএল শুরু হচ্ছে আগামী ২৭ ডিসেম্বর। এবারও অংশ নেবে পাঁচ দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত