
চলতি বাংলাদেশ বনাম ভারত সিরিজে তামিম ইকবাল আছেন ধারাভাষ্যকারের ভূমিকায়। ম্যাচ চলাকালীন কিংবা আগে—নানা মুহূর্ত নিয়ে বিশ্লেষণধর্মী আলাপ–আলোচনা করছেন এই ওপেনার।
কখনো রবি শাস্ত্রী, কখনো মুরালি কার্তিক—বাংলাদেশ ও ভারতীয় দলের হালচাল নিয়ে মাইক্রোফোন হাতে কথা বলছেন তামিম। চেন্নাই টেস্টের পর কানপুর টেস্টেও ধারাভাষ্য দিতে এসেছিলেন তিনি।
কিন্তু কানপুরে বৃষ্টিতে খেলা হলো কই! টানা বৃষ্টিতে খেলা বন্ধ প্রথম দিনের লাঞ্চের আগ থেকে। তবে থেমে নেই তামিমের ধারাভাষ্য দেওয়া। মাঠে এসে স্থানীয় টিভি স্পোর্টস এইটিনের সরাসরি আলাপচারিতায় যোগ দিচ্ছেন।
আলাপচারিতার মাঝখানে আজ কানপুর টেস্টের তৃতীয় দিনে তামিমকে দেখা গেল একটু ভিন্ন মেজাজে। উইকেটে এসে মাইক্রোফোন হাতে নিয়ে করলেন শ্যাডো ব্যাটিং। যেন মাইক্রোফোন হয়ে উঠল তামিমের ব্যাট। দারুণ এই মুহূর্তটি ক্যামেরাবন্দী করতে তোড়জোড় শুরু হয়ে যায় মাঠের ক্যামেরাম্যানদের। শ্যাডো ব্যাটিং শেষ মাঠে আবারও লাইভে যোগ দেন তামিম।
বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলাও। হয়নি একটি বলও। তবে দিনের খেলা পরিত্যক্ত হলেও কানপুরের আকাশে এখন অনেক রোদের মেলা। রোদ উঠলেও হ্যান্ডমাইকে উপস্থিত প্রতিবেদকদের উদ্দেশে ঘোষণা করা হয় দিনের খেলা পরিত্যক্ত হওয়ার বিষয়টি। তবে কোনো কারণ অফিশিয়ালরা এত আগেভাগে এই সিদ্ধান্ত নিয়েছেন, সেটি খোলাসা করেননি।
ধারণা করা হচ্ছে, মাঠের কিছু জায়গায় ভেজা রয়েছে। পিচ্ছিল মাঠে ফিল্ডিং করার সময় খেলোয়াড়দের চোটে পড়ার ঝুঁকি রয়েছে। এর আগে ম্যাচ অফিশিয়ালদের মাঠ পরিদর্শনের আগে বাংলাদেশ দলের মুশফিকুর রহিম ও দলের ম্যানেজার নাফিস ইকবাল মাঠের অবস্থা পর্যবেক্ষণ করেন।

মায়ামির বিপক্ষে ম্যাচ দিয়ে আজ এমএলএসে অভিষেক হয়েছে এমবোলোর। অভিষেক ম্যাচেই জালের দেখা পেয়েছেন এই ফুটবলার। তাঁর গোলে ভর করেই হারতে বসা ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র করেছে আটালান্টা। ম্যাচের শেষদিকে গোল করে লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের জয়বঞ্চিত করেন এমবোলো।
২৬ মিনিট আগে
ভারতের কাছে রেকর্ড হারের পরও নারী এশিয়া কাপ জয়ের দৌঁড়ে পাকিস্তানকে এগিয়ে রাখছেন দলটির মেন্টর ওয়াহাব রিয়াজ। শনিবার দুবাইয়ে গ্রুপ ‘এ’-এর ম্যাচে ভারতের বিপক্ষে ১৮.১ ওভারে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরেছে পাকিস্তান।
১ ঘণ্টা আগে
গোল করা যেন আরলিং হালান্ডের অভ্যাসে পরিণত হয়েছে। ম্যানচেস্টার সিটির জার্সিতে নতুন মৌসুমের শুরুতেও দুর্দুান্ত ছন্দে আছেন তিনি। শনিবার কভেন্ট্রিকে ১-০ ব্যবধানে হারানোর ম্যাচে জয়সূচক গোল করে ক্লাব ক্যারিয়ারে ৩০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন নরওয়ের এই স্ট্রাইকার।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ জিততে কোনো বেগ পেতে হয়নি নিগার সুলতানা জ্যোতিদের। হেসে-খেলেই জিতেছেন তাঁরা। তবে মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপে আজ বাংলাদেশের সামনে ‘বি’ গ্রুপে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তবে এই ম্যাচও জিততে চায় বাংলাদেশ।
২ ঘণ্টা আগে