নিজের শেষ বিশ্বকাপ বলেই কুইন্টন ডি কক তা করে রাখছেন অনেক স্মরণীয়। রানের বন্যা বইয়ে গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। সেঞ্চুরি করা এক রকম নিয়ম বানিয়ে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার এই বাঁহাতি ব্যাটার।
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে গতকাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি ছিল ডি ককের ১৫০ তম ওয়ানডে। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করেছিল দক্ষিণ আফ্রিকা। ওপেনিংয়ে নামা ডি ককের লড়াই করতে হয়েছিল মুম্বাইয়ের আবহাওয়ার সঙ্গেও। যেখানে গতকাল ভারতের বাণিজ্যিক শহরের গড় তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। পড়ন্ত বিকেলে ব্যাটিং করে রেকর্ড গড়া ইনিংস খেলেছেন। ১০১ বলে তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ২০ তম সেঞ্চুরি। এটা তাঁর ২০২৩ বিশ্বকাপে তৃতীয় সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার প্রথম ব্যাটার হিসেবে এক বিশ্বকাপে ৩ সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। ১৯২ মিনিট ব্যাটিং করে ১৪০ বলে ১৫ চার ও ৭ ছক্কায় ১৭৪ রানের ইনিংস খেলেন ডি কক।
বাংলাদেশের ইনিংসের সময় অবশ্য উইকেটরক্ষকের দায়িত্বে ডি কক ছিলেন না ঠিকই। তবে মুম্বাইয়ের তীব্র গরমে তিনি যে ক্লান্ত তা ফুটে উঠেছে ম্যাচ শেষে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি ব্যাটার বলেন, ‘আজ সকালে আমি কিছুটা নার্ভাস ছিলাম। তবে দিনটা ভালো ছিল। অনেক মজা হয়েছে। আরও দুই পয়েন্ট পেয়ে ভালো লেগেছে। সত্যি বলতে, সন্তুষ্ট হওয়ার চেয়েও বেশি ক্লান্ত। আমরা সবাই ভালো খেলেছি ও প্রত্যেকে যার যার দায়িত্ব পালন করেছে।’
প্রথমে ব্যাটিং করা ৩০.৪ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৩ উইকেটে ১৬৭ রান। এরপর ব্যাটিংয়ে এসে ঝড় তোলা শুরু করেন হেনরিখ ক্লাসেন। চতুর্থ উইকেটে ডি কক-ক্লাসেন ৮৭ বলে ১৪২ রানের জুটি গড়েছেন। সেঞ্চুরি না পেলেও ২ চার ও ৮ ছক্কায় ৪৯ বলে ৯০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ক্লাসেন। শেষ পর্যন্ত প্রোটিয়ারা করেছে ৫ উইকেটে ৩৮২ রান। ক্লাসেনের প্রশংসা করে ডি কক বলেন, ‘ক্লাসেন দুর্দান্ত খেলেছে। সে শুধু আমাদের জন্য নয়, পুরো বিশ্বের জন্যই বিশেষ। সে নিয়মিত ঝড় তুলছে। আমি সত্যিই খুশি।’

চ্যাম্পিয়নস লিগে টানা শিরোপা জিতে ইউরোপের সেরাদের কাতারে উঠে এসেছে পিএসজি। এবার দলটির লক্ষ্য নিজেদের আরও ওপরে নিয়ে যাওয়া; চ্যাম্পিয়নস লিগের হ্যাটট্রিক শিরোপা জয়।
৪ মিনিট আগে
পুঁজিটা ছিল ১০৩ রানের। টি-টোয়েন্টিতে যেকোনো বিচারেই এটাকে ছোট বলতে হবে। কিন্তু মাপা বোলিংয়ে এই পুঁজিতেই বাজিমাত করেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা।
১০ ঘণ্টা আগে
নতুন মৌসুমের ঘরোয়া ফুটবল শুরু হতে না হতেই সূচি নিয়ে শঙ্কায় পড়েছে দেশের শীর্ষ স্তরের ১০টি ক্লাব। জাতীয় দলের কার্যক্রম, ফিফা উইন্ডো, সাফ চ্যাম্পিয়নশিপ ও এএফসি চ্যালেঞ্জ লিগের কারণে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) ও ফেডারেশন কাপে একাধিক দীর্ঘ বিরতির আশঙ্কা করছেন ক্লাব কর্মকর্তারা। তাঁদের যুক্তি, খেলা বন্
১১ ঘণ্টা আগে
সেমিফাইনালে যেতে জিততেই হবে—এমন সমীকরণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ নারী দলের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। শুরুর সে ধাক্কা সামলে স্কোরবোর্ডে স্বস্তিদায়ক পুঁজি দাঁড় করাতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। নির্ধারিত ২০ ওভারে ১০৩ রান করেছে বাংলাদেশ।
১২ ঘণ্টা আগে