আফগানিস্তানের জন্য এই ম্যাচ জেতার বিকল্প নেই। শুধু জিতলেও অবশ্য হবে না, শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারালেই কেবল মিলবে সুপার ফোরের টিকিট। সে ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গী হতে পারবে আফগানরা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হওয়া ম্যাচে লঙ্কানদের অবশ্য এত সমীকরণের মারপ্যাঁচে না গেলেও চলবে।
আফগানদের হারালেই চলবে শ্রীলঙ্কার। আর নিজেরা হেরে গেলেও ব্যবধানটা খুব বেশি না হলে সমস্যা নেই। সমীকরণের ছোঁয়া থাকা ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। লাহোরের উইকেট এমনিতে ব্যাটারদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে থাকে।
শানাকার ব্যাটিং নেওয়ার কারণ বোঝা তাই কঠিন নয়, ‘স্কোরবোর্ডে রান থাকা সব সময় স্বস্তির। আমরা ভালো ক্রিকেট খেলছি। আমরা ম্যাচটা জিততে চাই।’ তবে টস হেরেও খুশি আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। কারণ হিসেবে জানিয়েছেন, নেট রান রেটের হিসেব থাকায় আগে বোলিংই করতে চেয়েছিলেন তিনি।
হাশমতউল্লাহর কথা, ‘সত্যি বলতে আমরা বোলিং করতে চেয়েছিলাম। কারণ নেট রান রেট বড় ফ্যাক্টর। আমরা তাই চেজ করব।’ সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে একই ভেন্যুতে হওয়া ম্যাচের একাদশ নিয়ে মাঠে নামছে আফগানরা। প্রথম ম্যাচের একাদশ থেকে পরিবর্তন আনেনি শ্রীলঙ্কাও। আফগানিস্তানের একাদশ: হাশমতউল্লাহ শাহীদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, গুলবাদিন নাইব, রশিদ খান, মুজিব উর রহমান, ফজল হক ফারুকি।
শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিশাঙ্কা, ডিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েলালাগে, মাহিশ তিকশানা, কাসুন রাজিথা, মাথিশা পাতিরানা।

বেশি দিন আগের কথা নয়। এইতো গত জুনেই আগুনে বোলিংয়ে কাউন্টিতে কাঁপিয়েছিলেন হাসান মাহমুদ। অসাধারণ বোলিং নৈপুণ্যে কেন্টকে জিতিয়েছিলেন এক ম্যাচ। এবার তাঁর সঙ্গে এই কেন্টেই দেখা যাবে আরেক বাংলাদেশি সৈয়দ খালেদ আহমেদকে।
৮ ঘণ্টা আগে
২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
৮ ঘণ্টা আগে
একজন ২০২০ সালে চলে গেছেন না ফেরার দেশে। অপরজন গতকাল বনে গেলেন সাবেক ফুটবলার। এই দুই বাক্য শুনে হয়তো অনেকেই ধারণা করতে পেরেছেন আর্জেন্টিনার দুই তারকা দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিকে নিয়ে বলা হচ্ছে। এবার তাঁদের নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
৯ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের নিয়ে বয়ে যায় প্রশংসার বন্যা। যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিততে পারেনি শান্তর দল। তবে এই টেস্ট সিরিজের স্মৃতি যেন ভুলতেই পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জ
১০ ঘণ্টা আগে