
শারমিন আক্তার সুপ্তার অভিষেক হয়েছিল ২০১১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে। ১৩ বছর পর প্রতিপক্ষ হিসেবে তাদের আবার পেয়ে প্রত্যাবর্তনটা রাঙালেন এবার। ১ বছরের বেশি সময় পর দলে ফিরে ৮৯ বলে ৯৬ রানে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি। ১৯তম ওভারে ফিরলেন সেঞ্চুরির আক্ষেপ নিয়ে। সুপ্তা সেঞ্চুরি বঞ্চিত হলেও তাঁর ও ফারজানা হকের ফিফটিতে আয়ারল্যান্ডকে ২৫৩ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা
প্রথম ওয়ানডেতে ৪ উইকেটে ২৫২ রান তুলেছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশের ইনিংস শুরু হয় কিছুটা ধীর গতিতে। ওপেনিং জুটিতে ফারজানা ও মুরশিদা খাতুন পাওয়ার প্লেতে যোগ করেন ২৭ রান। তারপর মুরশিদা হাত খুলে খেলার চেষ্টা করে উল্টো উইকেট দিয়ে ফেরেন। ১৯ তম ওভারে লরা ডেলানির বলে কাভারে ক্যাচ দিয়ে ৩৮ রানে আউট হন তিনি।
দ্বিতীয় উইকেটে ফারজানা ও শারমিন আক্তার সুপ্তা গড়েন ১০৪ রানের জুটি। ফারজানা ধীরেসুস্থে খেললেও অপর প্রান্তে সুপ্তা ছিলেন আক্রমণাত্মক। ২৭.১ ওভারে ১০০ পেরোয় বাংলাদেশ। ৬২ বল খেলে ৫০ রান যোগ করেন দুজনে। ৯৮ বলে ১১ তম ওয়ানডে ফিফটি করেন ফারজানা। সুপ্তা দুর্দান্ত ব্যাটিং করে ৪১ বলে তুলে নেন চতুর্থ ফিফটি, আইরিশদের বিপক্ষে এটি তাঁর তৃতীয় ফিফটি।
৩৬.১ ওভারে ফারজানা হক এলবিডব্লিউর ফাঁদে পড়ল ভাঙে সুপ্তার সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ জুটি। ১১০ বলে ৪টি চারে ৬১ রান করেছেন ফারজানা। তৃতীয় উইকেটে সুপ্তা ও নিগার সুলতানা জ্যোতির ৬১ রানের আরেকটি দারুণ জুটি। জ্যোতি ২৮ রানে ফিরলেও সুপ্তা সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন। কিন্তু ৪৯ তম ওভারের শেষ বলে সার্জেন্টের শিকার হন। শেষদিকে স্বর্ণা আক্তার ১৩ ও সোবহানা মোস্তারি ৩ রানে অপরাজিত থাকেন। আর বাংলাদেশের স্কোরে জমা হয় নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ২৫২ রান। এত দিন বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ স্কোর ছিল—২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইস্ট লন্ডনে ৩ উইকেটে ২৫০।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) সিরিজের দ্বিতীয় টেস্টে দাপট দেখিয়ে খেলছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ৯ উইকেটে ৫০৩ রান করে ইনিংস ঘোষণা করেছে। লঙ্কানরাও তাদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে রয়েছে চাপে। আজ তৃতীয় দিনের লাঞ্চ বিরতির আগে ৩২ ওভারে ৪ উইকেটে ১৩০ রান করেছে শ্রীলঙ্ক
১২ মিনিট আগে
কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন হুলিয়ান আলভারেস। এতটাই ভক্ত-সমর্থকদের চক্ষুশূলে পরিণত হয়েছেন যে ম্যাচ শেষে একা একা ড্রেসিংরুমে যেতে হয় তাঁকে। জয়ের পর সতীর্থদের সঙ্গে উদযাপন করার সৌভাগ্যও নেই তাঁর। এমন এক পরিস্থিতিতে আলভারেসের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন এক ব্যবসায়ী।
৪৩ মিনিট আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামার নয়। বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রির যে প্রস্তাব জুলাই মাসে দিয়েছিলেন, তারপর থেকেই বেশ চাপে তিনি। অনেক ফেডারেশন তাঁর ওপর থেকে সমর্থন সরিয়ে নিয়েছে। তাঁর পদত্যাগেরও দাবি উঠেছে বেশ কিছু ফেডারেশন ও কয়েক জন কিংবদন্তি ফুটবলারের পক্ষ থেকেও।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও পাকিস্তানের আম্পায়ার আহসান রাজা খেলা চালিয়ে যাওয়া যায় কি না, তা পরীক্ষা করে দেখছিলেন। কিন্তু স্বল্প আলোয় খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট দল মোটেই রাজি ছিল না। বিশেষ করে প্রবাথ জয়াসুরিয়াকে মাঠ ছাড়ার সময় ভীষণ ক্রুব্ধ দেখা গেছে।
২ ঘণ্টা আগে