মেয়েদের ইমার্জিং এশিয়া কাপের ম্যাচ পরিচালনা করতে মনোনীত হয়েছেন সাথীরা জাকির জেসি। আজকের পত্রিকাকে জেসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথম নারী বাংলাদেশি আম্পায়ার হিসেবে আন্তর্জাতিক মঞ্চে সুযোগ পেলেন জেসি।
আন্তর্জাতিক মঞ্চে প্রথমবারের মতো সুযোগ পাওয়ার দারুণ এই মুহূর্ত নিয়ে রোমাঞ্চিত জেসি। ৩২ বছর বয়সী বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক এই ক্রিকেটার বলেন, 'আমি দারুণ খুশি। এ অনুভূতি বোঝানো যাবে না।' জেসিকে টুর্নামেন্টের ম্যাচ পরিচালনার জন্য হংকং পৌঁছাতে হবে ১০ জুন। টুর্নামেন্ট পরিচালনা করতে ১০০০ ডলার পাবেন জেসি, যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৭ হাজার টাকা। ভাতা হিসেবে প্রতিদিন পাবেন ৫০ ডলার (৫৩৫২ টাকা) করে। আগামী ১২ জুন থেকে ২১ জুন হংকংয়ে হবে মেয়েদের ইমার্জিং এশিয়া কাপ।
আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্য বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি জেসির। দুই ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেছেন ৩২ বছর বয়সী বাংলাদেশি এই ব্যাটার।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) সিরিজের দ্বিতীয় টেস্টে দাপট দেখিয়ে খেলছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ৯ উইকেটে ৫০৩ রান করে ইনিংস ঘোষণা করেছে। লঙ্কানরাও তাদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে রয়েছে চাপে। আজ তৃতীয় দিনের লাঞ্চ বিরতির আগে ৩২ ওভারে ৪ উইকেটে ১৩০ রান করেছে শ্রীলঙ্ক
১২ মিনিট আগে
কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন হুলিয়ান আলভারেস। এতটাই ভক্ত-সমর্থকদের চক্ষুশূলে পরিণত হয়েছেন যে ম্যাচ শেষে একা একা ড্রেসিংরুমে যেতে হয় তাঁকে। জয়ের পর সতীর্থদের সঙ্গে উদযাপন করার সৌভাগ্যও নেই তাঁর। এমন এক পরিস্থিতিতে আলভারেসের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন এক ব্যবসায়ী।
৪৩ মিনিট আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামার নয়। বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রির যে প্রস্তাব জুলাই মাসে দিয়েছিলেন, তারপর থেকেই বেশ চাপে তিনি। অনেক ফেডারেশন তাঁর ওপর থেকে সমর্থন সরিয়ে নিয়েছে। তাঁর পদত্যাগেরও দাবি উঠেছে বেশ কিছু ফেডারেশন ও কয়েক জন কিংবদন্তি ফুটবলারের পক্ষ থেকেও।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও পাকিস্তানের আম্পায়ার আহসান রাজা খেলা চালিয়ে যাওয়া যায় কি না, তা পরীক্ষা করে দেখছিলেন। কিন্তু স্বল্প আলোয় খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট দল মোটেই রাজি ছিল না। বিশেষ করে প্রবাথ জয়াসুরিয়াকে মাঠ ছাড়ার সময় ভীষণ ক্রুব্ধ দেখা গেছে।
২ ঘণ্টা আগে