বাজে পারফরম্যান্সে চারদিক থেকে সমালোচনায় বিদ্ধ হচ্ছিলেন মোহাম্মদ মিঠুন। মিঠুনের নাম নিয়েও শুরু হয়েছিল হাস্য-রসিকতা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল তাঁকে নিয়ে অনেক ‘মিম’। বিরক্ত হয়ে অনেকেই তো এমনও বলা শুরু করেছিলেন, দল থেকে বাদ পড়ে কবে সবাইকে ‘উদ্ধার’ই করবেন মিঠুন!
আজ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। সেই দলে না থেকে যেন সবাইকে যেন ‘উদ্ধার’ই করলেন মিঠুন।
মাঠে-মাঠের বাইরে এমনিতে সময়টা ভালো যাচ্ছে না মিঠুনের। কোনো সংস্করণেই ব্যাট কথা বলছে না। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সমালোচনাও ধেয়ে আসছিল তীক্ষ্ণ বেগে। তবে বাইরের এসব সমালোচনায় খুব একটা পাত্তা দেন না বলে কিছুদিন আগে নিজেই জানিয়েছিলেন মিঠুন। সেসব পাত্তা না দিলেও ব্যাট কথা না বলায় দল থেকে বাদ পড়ার আওয়াজ উঠছিল জোরেশোরে। বিশেষ করে টি-টোয়েন্টি সংস্করণে।
শুরুটা হয়েছিল এ বছরের মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। তিন ম্যাচের সিরিজে পাওয়া সুযোগটা কাজে লাগাতে পারেননি মিঠুন। হ্যামিলটনে প্রথম ম্যাচে ৪ রানে আউট হওয়ার পর সুযোগ পেয়েছিলেন দ্বিতীয় ম্যাচে। নেপিয়ারে সেই ম্যাচেও ব্যর্থতার বৃত্তেই আটকা থাকেন মিঠুন। এবার ফেরেন মাত্র ১ রান করে। এর পরে যে ছন্দে ফিরবেন সেই সুযোগও পাননি।
জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তিন সংস্করণের দলেই ছিলেন মিঠুন। তবে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে থাকলেও সেরা একাদশে সুযোগ পাননি। ব্যাট হাতে সমালোচনা উড়িয়ে দেওয়ার সবচেয়ে ভালো সুযোগ হতে পারত ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজ। তবে আবারও একই ভাগ্য বরণ করতে হয় মিঠুনকে। স্কোয়াডে থাকলেও পাঁচ ম্যাচের একটিতেও সুযোগ মেলেনি।
আজ ঘোষিত নিউজিল্যান্ডের বিপক্ষে দল থেকে তো বাদই পড়ে গেলেন মিঠুন। জিম্বাবুয়ে আর অস্ট্রেলিয়া বিপক্ষে সিরিজের দল থেকে নিউজিল্যান্ড সিরিজের দলে খুব একটা পরিবর্তন আনেনি বিসিবি। ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়া সিরিজের দলে না থাকা লিটন দাস-মুশফিকুর রহিম স্কোয়াডে ফিরেছেন। বাদ পড়েছেন একমাত্র মিঠুন।

বেশি দিন আগের কথা নয়। এইতো গত জুনেই আগুনে বোলিংয়ে কাউন্টিতে কাঁপিয়েছিলেন হাসান মাহমুদ। অসাধারণ বোলিং নৈপুণ্যে কেন্টকে জিতিয়েছিলেন এক ম্যাচ। এবার তাঁর সঙ্গে এই কেন্টেই দেখা যাবে আরেক বাংলাদেশি সৈয়দ খালেদ আহমেদকে।
৪ মিনিট আগে
২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
১ ঘণ্টা আগে
একজন ২০২০ সালে চলে গেছেন না ফেরার দেশে। অপরজন গতকাল বনে গেলেন সাবেক ফুটবলার। এই দুই বাক্য শুনে হয়তো অনেকেই ধারণা করতে পেরেছেন আর্জেন্টিনার দুই তারকা দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিকে নিয়ে বলা হচ্ছে। এবার তাঁদের নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
২ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের নিয়ে বয়ে যায় প্রশংসার বন্যা। যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিততে পারেনি শান্তর দল। তবে এই টেস্ট সিরিজের স্মৃতি যেন ভুলতেই পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জ
২ ঘণ্টা আগে