কোটা সংস্কার আন্দোলন নিয়ে গত কয়েক দিন ধরেই সারা দেশ উত্তপ্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমেছেন আন্দোলনে। দেশের নানা প্রান্তের, নানা পেশার মানুষ এই আন্দোলনের পক্ষে সমর্থন জানাচ্ছেন। ক্রিকেটারদের মধ্যে এতদিন এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি। তবে আজ ফেসবুকে পোস্ট দিয়েছেন তাওহীদ হৃদয় ও শরীফুল ইসলাম।
লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে হৃদয় ও শরীফুল এখন আছেন শ্রীলঙ্কায়। বাংলাদেশ থেকে দূরে থাকলেও হৃদয়-শরীফুল দেশের পরিস্থিতি নিয়ে অবগত। আন্দোলন নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রক্তমাখা ছবি ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে। অনেকেই নিজেদের ফেসবুকে প্রোফাইল পিকচারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগোর সঙ্গে রক্তমাখা ছবি পোস্ট করেছে। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আবেগপ্রবণ হয়ে পড়েছেন হৃদয়। যদিও সরাসরি কোটা সংস্কার আন্দোলন নিয়ে কিছু না বললেও বর্তমান পরিস্থিতি নিয়েই নিজের ফেসবুক পেজে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার লিখেছেন, ‘সবকিছু থেকে দূরে আছি। তাই অনেক কিছুই দেখা হয়নি। আমার প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয়। আর রক্তাক্ত না হোক।’
আর শরীফুল লিখেছেন, ‘আমি একজন ক্রিকেটার হলেও আমি একজন ছাত্র। আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক।’ হৃদয়-শরীফুল লিখলেও এখনো কোনো ধরনের মন্তব্য বা প্রতিক্রিয়া মেলেনি মাশরাফি বিন মর্তুজা কিংবা সাকিব আল হাসানের কাছ থেকে। দুজনই ক্রিকেট খেলতে খেলতেই নাম লিখিয়েছেন রাজনীতিতে। দুজনই বর্তমানে সরকার দলীয় সংসদ সদস্য।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম কিংবদন্তি, জাতীয় হকি দলের প্রথম অধিনায়ক আব্দুস সাদেক আর নেই। আজ সকাল ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। দেশ বরেণ্য এই ক্রীড়া ব্যক্তিত্বের চিরবিদায়ে দেশের ক্রীড়াঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছ
৯ মিনিট আগে
ফিলাডেলফিয়ার রাতটা মাথিয়াস কুনিয়ার জন্য মনে রাখার মতোই। বিশ্বকাপ ক্যারিয়ারে গোলের খাতা খুলেছেন। তাও একটা নয়, হাইতির বিপক্ষে করেছেন জোড়া গোল। ছেলেকে গোল করতে দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি মা লুজিয়ানা কুনিয়া।
২৪ মিনিট আগে
আকাশ উড়ছে সুইডেন। প্রথম ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে উত্তুঙ্গ আত্মবিশ্বাস দলটির। তবে দ্বিতীয় ম্যাচে আজ তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। তিউনিসিয়াকে উড়িয়ে দিলেও দল হিসেবে সুইডেনের সত্যিকারের পরীক্ষা নেবে ডাচরাই।
১ ঘণ্টা আগে
লাফিয়ে উঠে হেড দিয়েছিলেন তুরস্কের ডিফেন্ডার মেরিহ দেমিরাল। কিন্তু গোল করতে পারেননি। লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর তাঁর চোখেমুখে দেখা গেছে রাজ্যের হতাশা। দেমিরাল যেন তুরস্কের প্রতীকী চিত্রই হয়ে রইলেন। মাত্র কয়েক মিনিট পর রেফারি শেষ বাঁশি বাজালে উল্লাস শুরু প্যারাগুয়ের ডাগআউট। ১-০ গোলে জিতলেও তুরস্কের দাপুটে
২ ঘণ্টা আগে