ওয়ানডে থেকে বেন স্টোকসের অবসরের এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, স্টোকসের অবসর ভেঙে ফেরার কথা ততই শোনা যাচ্ছে।
২০১৯ বিশ্বকাপে স্টোকসের বীরত্বে শিরোপা জেতে ইংল্যান্ড। লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে ৯৮ বলে ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। আর বিশ্বকাপে ১১ ম্যাচে ৬৬.৪২ গড় ও ৯৩.১৮ স্ট্রাইক রেটে করেছেন ৪৬৫ রান। পাঁচটা ফিফটি করেন সেই বিশ্বকাপে। আরও এক বিশ্বকাপ যখন কাছাকাছি, তখন জনপ্রিয় ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে জানা গেছে, ইউ টার্ন করতে প্রস্তুত বেন স্টোকস। এ বছর ভারতে ইংল্যান্ডের বিশ্বকাপ শিরোপা রক্ষার মিশনে অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছেন স্টোকস। তাতে যদি আগামী মৌসুমের আইপিএল না খেলতে পারেন, তাতেও তিনি রাজি। যদি জস বাটলার অনুরোধ করেন, তাহলে তিনি (স্টোকস) বিশ্বকাপ খেলতে আগ্রহী।
এছাড়া স্টোকসের অবসর ভেঙে বিশ্বকাপে ফেরার ব্যাপারে আশাবাদী ইংল্যান্ডের সাদা বলের কোচ ম্যাথ্যু মট। ডেইলি মেইলকে গত পরশু দেওয়া সাক্ষাৎকারে মট বলেছিলেন, ‘সে কি করবে তা এখনো জানা যায়নি। তবে আমরা এখনো আশাবাদী। আমি সবসময় বলেছি যে তার বোলিংটা বোনাস। শুধু দেখুন সে ব্যাটিংয়ে কেমন করেছে, এমনকি ফিল্ডিংয়েও। জস সম্ভবত তার সঙ্গে যোগাযোগ করবে। তবে বেন সোজাসাপটা বলে দিয়েছে। দেখি এখন সে আগ্রহী হয় কি না। পুরো অ্যাশেজে তাকে দেখে বুঝলাম, তার উপস্থিতি বেশ কার্যকরী। ওয়ানডে ক্রিকেটেও এটা সে বছরের পর বছর করে আসছে। সে দারুণ এক ক্রিকেটার।’
দক্ষিণ আফ্রিকা গত বছরের জুলাইয়ে যায় ইংল্যান্ড সফরে। ১৯ জুলাই চেস্টার লি স্ট্রিটে প্রথম ওয়ানডে ম্যাচের পর এই সংস্করণ থেকে অবসর নেন স্টোকস। ওয়ানডেকে বিদায় জানালেও টেস্ট, টি-টোয়েন্টি সংস্করণে নিয়মিত খেলে যাচ্ছেন তিনি। ওয়ানডে ছাড়ার পর বাকি দুই সংস্করণ মিলে খেলেছেন ২৩ ম্যাচ। ৩৬.২৯ গড়ে করেছেন ৯৮০ রান। ২ সেঞ্চুরি ও ৩ ফিফটি করেছেন। বোলিংয়ে নিয়েছেন ২২ উইকেট। তাঁর নেতৃত্বে ইংল্যান্ড এই সময়ে ১৪ টেস্ট খেলে জিতেছে ৯ ম্যাচ।

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার প্রশংসায় পঞ্চমুখ ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। চিরপ্রতিদ্বন্দ্বী দেশ হলেও লিওনেল মেসির নেতৃত্বাধীন আলবিসেলেস্তেদের লড়াইয়ের মানসিকতা ও ঐক্য মুগ্ধ করেছে সাবেক বার্সেলোনা তারকাকে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের ফাইনালে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বার সোনালী ট্রফি উঁচিয়ে ধরার লক্ষ্যে সম্ভাব্য একাদশ নিয়ে ভাবছেন লিওনেল স্কালোনি। তবে বরাবরের মতোই ফাইনালের আগে নিজের পরিকল্পনা গোপন রেখেছেন আর্জেন্টিনার কোচ।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের ফাইনাল ঘিরে উন্মাদনা এখন চরমে। স্টেডিয়ামে বসে আর্জেন্টিনা ও স্পেনের মহারণ দেখতে মরিয়া সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে টিকিটের তীব্র সংকট। পুনর্বিক্রির বাজারে একটি টিকিটের দাম উঠেছে প্রায় ১০ হাজার মার্কিন ডলারে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ১২ লাখ টাকার কাছাকাছি। তবুও সহজে মিলছে না কাঙ্ক্ষিত
২ ঘণ্টা আগে
টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনাল খেলতে নামছে আর্জেন্টিনা। নিউজার্সি স্টেডিয়ামে আজ দিবাগত রাত ১টায় আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ শক্তিশালী স্পেন। শিরোপা নির্ধারণী ম্যাচে লিওনেল মেসির দলকে সমর্থন করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
৩ ঘণ্টা আগে