
ভারত সফর শেষেই বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়রা এবার বাংলাদেশ সফরে আসবে শুধুই টেস্ট সিরিজ খেলতে। ম্যাচ মাঠে গড়ানোর আগেই নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-লিটন দাসদের হুমকি দিল উইন্ডিজ ক্রিকেট দল।
ঘরের মাঠে বাংলাদেশ সবশেষ টেস্ট হেরেছে গত বছরের এপ্রিলে জিম্বাবুয়ের কাছে। তারপর টানা পাঁচ টেস্ট জিতেছে বাংলাদেশ। আয়ারল্যান্ড, পাকিস্তানকে ধবলধোলাই করেছে শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। তাইজুল ইসলাম, নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজ—সবারই ঘরের মাঠে এই দেড় বছরে টেস্টে ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে। শান্ত-লিটন দাস-মুশফিকুর রহিমের ব্যাটেও এসেছে সেঞ্চুরি।
বাংলাদেশের বিপক্ষে গত রাতে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। বাংলাদেশ দলকে তাদের ডেরায় হারানো যে সহজ হবে না, সেটা যেমন পরিসংখ্যান বলছে, ওয়েস্ট ইন্ডিজ প্রধান কোচ ড্যারেন স্যামিও সেটা মানছেন। হায়দরাবাদ থেকে ক্যারিবীয় কোচ বলেন, ‘বাংলাদেশের মাঠে তাদের বিপক্ষে খেলা চ্যালেঞ্জিং হবে। আর আমরা সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত।’

৫৫.৫৬ শতাংশ সফলতার হার নিয়ে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের চারে বাংলাদেশ। ৮ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সফলতার হার ২০.৮৩ শতাংশ। বাংলাদেশের ফাইনাল খেলার সমীকরণ থাকলেও উইন্ডিজ অনেক আগেই সেই দৌড় থেকে ছিটকে গেছে। পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে বাংলাদেশ সিরিজকেই ‘টার্গেট’ করেছেন স্যামি। ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচ বলেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রের শুরুতে আমরা নিজেদের জন্য কিছু লক্ষ্য ঠিক করেছিলাম। তার মধ্যে একটি ছিল পয়েন্ট তালিকার শীর্ষ অর্ধেকে থাকা। এই সিরিজ জিতলে আমরা সেই লক্ষ্যের আরও কাছাকাছি পৌঁছাব।’
ওয়েস্ট ইন্ডিজ সবশেষ বাংলাদেশ সফরে এসেছে গত বছর। টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলেও ক্যারিবীয়রা ওয়ানডে সিরিজ জিততে পারেনি। ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। তবে বাংলাদেশের মাঠে ২০২১ সালে শেষবারের মতো টেস্ট খেলেছে উইন্ডিজ। সেবার ক্যারিবীয়রা ২-০ ব্যবধানে বাংলাদেশকে ধবলধোলাই করে।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণায় শাই হোপ, আলজারি জোসেফের মতো তারকাদের বিশ্রাম দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমবারের মতো দলে নিয়েছে কেভিন উইকহামকে। গত এপ্রিল–মে মাসে চার দিনের টুর্নামেন্ট ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে ১০৫, ১৫৩ রানের দুই ইনিংসের পর ১০৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। সব মিলিয়ে এই টুর্নামেন্টে ৭৮.৬০ গড়ে করেন ৩৯৩ রান।
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আজ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে খেলবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। বেঙ্গালুরুতে শনিবার তারা খেলবে পঞ্চম তথা শেষ টি-টোয়েন্টি। এই সিরিজ শেষেই বাংলাদেশের উদ্দেশ্যে উড়াল দেবে ওয়েস্ট ইন্ডিজ। ৮ অক্টোবর মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট। সিলেটে ৫ নভেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্ট।

মাঠে নামলেই বার্সেলোনার জয়—এটা যেন এক অলিখিত নিয়ম। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ সব জায়গাতেই কাতালানদের জয়জয়কার। শুধু তা-ই নয়, প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসাচ্ছে হানসি ফ্লিকের দল।
১৮ মিনিট আগে
ডারবানে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা টেস্টে আলোকস্বল্পতা দেখা দিয়েছে বারবার। তবু ম্যাচের ফল এসেছে। দক্ষিণ আফ্রিকাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। বড় হারে প্রোটিয়ারা এখন বাংলাদেশের কাছাকাছি চলে এসেছে।
২ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট বাংলাদেশের হাতের নাগালেই ছিল। কিন্তু আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অবিশ্বাস্যভাবে ম্যাচ ড্র করে আফগানরা। বাংলাদেশ টেস্ট ড্র করে আফগান অধিনায়ক রহমত শাহ জানিয়েছেন, এটা তাঁদের কাছে ড্রয়ের সমান। অবিশ্বাস্য এই কীর্তি গড়ার পাশাপাশি আফগানরা ‘বিতর্কিত’ এক ঘটনার জন্ম দিয়েছে, যা নি
২ ঘণ্টা আগে
আতলেতিকো মাদ্রিদের কাছে গতকাল চ্যাম্পিয়নস লিগে ২-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আজ খেলতে নামবে আরেক ম্যানচেস্টার। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে চ্যাম্পিয়নস লিগের ম্যানচেস্টার সিটি-পিএসজি ম্যাচ। রয়েছে রোমা-রিয়াল মাদ্রিদ ম্যাচও। এদিকে ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে নারী ক্রিকেট দলের তৃতীয় ওয়
৩ ঘণ্টা আগে