চলতি মাসে পাকিস্তান সফরে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলঙ্কা। এরপর স্বাগতিক দল ও জিম্বাবুয়েক নিয়ে ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজে অংশ নেবে লঙ্কানরা। এজন্য আজ ওয়ানডে ও টি–টোয়েন্টি দল দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
সবশেষ এশিয়া কাপ ব্যর্থতার কারণে টি–টোয়েন্টি দলে চারটি পরিবর্তন এনেছে এসএলসি। জায়গা হারিয়েছেন বিনুরা ফার্নান্দো, নুয়ানিদু ফার্নান্দো, দুনিথ ওয়েলালাগে ও চামিকা করুণারত্নে। দলে ফেরানো হয়েছে জানিথ লিয়ানাগে, ভানুকা রাজাপাকসে, ইশান মালিঙ্গা ও দুশান হেমন্তকে। চোট থেকে সেরে না উঠায় পাকিস্তান সফরে যাওয়া হচ্ছে না মাথিশা পাথিরানার। তাঁর পরিবর্তে ডাক পেয়েছেন আসিথা ফার্নান্দো।
ওয়ানডে দলেও এসেছে পাঁচটি পরিবর্তন। বাদ পড়েছেন নিশান মাদুশকা, দুনিথ ভেল্লেলাগে, নুয়ানিদু ফার্নান্দো ও মিলান রতনায়েকে। তাঁদের পরিবর্তে সুযোগ পেয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, লহিরু উদারা, প্রমোদ মাদুশান ও কামিল মিশারা। চোটের কারণে দলে রাখা হয়নি দিলশান মাদুশঙ্কাকে। তাঁর বদলে নেওয়া হয়েছে ঈশান মালিঙ্গাকে।
শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ১১,১৩ ও ১৫ নভেম্বর। ত্রিদেশীয় টি–টোয়েন্টি শুরু হবে ১৭ নভেম্বর।
ওয়ানডে দল: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, সাদিরা সমারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, পবন রতনায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, জেফরি ভ্যান্ডারসে, দুশমন্ত চামিরা, আসিথা ফার্নান্দো, প্রমোদ মাদুশান, ঈশান মালিঙ্গা।
টি-টোয়েন্টি দল: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, কামিল মিশারা, দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ভানুকা রাজাপাকসে, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুশান হেমন্ত, দুশমন্ত চামিরা, নুয়ান থুসারা, আসিথা ফার্নান্দো, ঈশান মালিঙ্গা।

পবিত্র রমজানে আন্তর্জাতিক সিরিজে ফিরছে বাংলাদেশ। প্রায় তিন মাস বিরতির পর পুরোনো ব্যস্ততা শুরু হচ্ছে মিরাজ-লিটনদের। গত তিন মাসে বাংলাদেশ ক্রিকেট যে থমকে ছিল, তা তো নয়। ক্রিকেটাররা বিপিএল খেলেছেন। অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের পর বিসিএল ওয়ানডে খেলেছেন।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগেই ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার বিদায়ঘণ্টা বেজে গেছে। তবু তারা এখনো দেশে ফিরতে পারেনি। অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটছে। এবার আটকে পড়া ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের দেশে ফেরার ব্যবস্থা করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম সেজেছিল বিশেষ সাজে। ফাইনাল বলে কথা, তাও আবার ফাইনালিস্ট যখন ভারত, তখন তো ভিন্ন আবহ থাকবেই। ভারতের অনেক সাবেক ক্রিকেটার পরিবারসহ খেলা দেখতে এসেছিলেন। কিন্তু সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালসেরা ক্রিকেটারকে দেখা যায়নি আহ
৫ ঘণ্টা আগে
সময়টা উপভোগ করছেন রিশাদ হোসেন। আন্তর্জাতিক ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি লিগ সব জায়গায়ই লেগস্পিন ভেলকিতে ব্যাটারদের ঘায়েল করছেন তিনি। মিরপুরে সবশেষ ওয়ানডে সিরিজে যিনি কাঁপিয়েছেন, ফের একই ভেন্যুতে পাকিস্তান সিরিজ হওয়ায় আলোচনায় এই তরুণ লেগস্পিনার।
৬ ঘণ্টা আগে