ঘরোয়া লিগের কয়েকজন চেনামুখ ও নতুনদের নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি মৌসুমের দল সাজিয়েছিল ব্রাদার্স ইউনিয়ন। কিন্তু দলটিতে তারুণ্যের সঙ্গে অভিজ্ঞদের মিশেলের অভাব লক্ষ্য করা গেছে ডিপিএলে নিজেদের প্রথম তিন ম্যাচেই। প্রথম দুই ম্যাচেই তারা হেরেছে বড় ব্যবধানে, আজ তৃতীয় ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে হেরেছে ৩ উইকেটে।
ব্রাদার্সের হারে তানজীদ হাসান তামিমের ১৪২ রানের অসাধারণ ইনিংসও কোনো কাজে আসলো না। সাভারে বিকেএসপির মাঠে লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের দ্বিতীয় সেঞ্চুরি করেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের তামিম। তাঁর ক্যারিয়ার সেরা ইনিংসে চড়ে আগে ব্যাটিং করে ৫ উইকেটে ২৯৯ রানের বড় স্কোর পায় ব্রাদার্স। মিডল অর্ডারে নেমে মাইশুকুর করেছেন ৫৩ রান।
তিন ফিফটিতে ৮ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় রূপগঞ্জ। হ্যাটট্রিক জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে তারা। রূপগঞ্জের জয়ে সর্বোচ্চ ৯৪ রানের ইনিংস খেলেছেন ভারতীয় ক্রিকেটার চিরাগ জানি। ৭ ছক্কা ও ৪টি চারে ৬৬ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। ইরফান শুক্কুরের ব্যাট থেকে আসে ৫৩ রান।
শাইনপুকুরকে ৭৮ রানে হারিয়ে হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে প্রাইম ব্যাংকও। আগের দুই ম্যাচে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি প্রাইম ব্যাংকের অধিনায়ক মোহাম্মদ মিথুন। গতকাল ইনিংস বড় করেও থেকে গেছে আক্ষেপ। ৯৩ রানে হাসান মুরাদে বল বোল্ড হয়ে ড্রেসিংরুমে ফেরেন বাংলাদেশ দলের এ ক্রিকেটার।
মিথুনের সেঞ্চুরি ছুঁই ছুঁই ইনিংস ও আদিল আমিনের ৬৪ রানের সৌজন্যে আগে ব্যাটিং করে ২৯৫ রান করে প্রাইম ব্যাংক। জবাবে ৪৫.১ ওভারে ২১৭ রানে অলআউট হয়ে যায় শাইনপুকুর। প্রাইম ব্যাংকের হয়ে তোপ দাগেন দুই পেসার রুবেল হোসেন ও রেজাউর রহমান রাজা। রুবেল ৪টি ও রাজা ২টি উইকেট শিকার করেন।
ফতুল্লায় ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে (ডিএল মেথড) সিটি ক্লাবকে ৫ রানে হারিয়ে হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে শেখ জামালও। সাইফ হাসানের ৫৬ ও সৈকত আলীর ৫২ রানের ইনিংসে চড়ে ৪৯.৪ ওভারে ২২৮ রান করেছে শেখ জামাল। পরে বৃষ্টির কারণে সিটি ক্লাবকে ৩২ ওভারে ১৬৮ রানের লক্ষ্য নির্ধারণ করে দেওয়া হয়। জবাবে ৮ উইকেটে ১৬২ রান করতে পারে তারা। এটি আবার সিটির হ্যাটট্রিক হারও।

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৪১ মিনিট আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে