
হারলেই সিরিজ খোয়াবে দল—এমন একটা চাপ নিয়েই আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নেমেছিলেন পারভেজ হোসেন ইমন-লিটন দাসরা। চাপ ছিল টপ অর্ডার ব্যাটারদের ওপরও। মূলত আগের ম্যাচে তাঁদের ব্যর্থতাতেই হেরেছিল দল। তবে বাঁচা-মরার লড়াইয়ে খোলস ছেড়ে বেরিয়ে এসেছে বাংলাদেশ। আজ চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ উইকেটে জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। মঙ্গলবার একই ভেন্যুতে সিরিজ নির্ধারণী ‘ফাইনাল’।
আগের ম্যাচে ১৮২ রানের লক্ষ্য তাড়ায় ইনিংসের শুরুতেই বাংলাদেশের ব্যাটিং লাইনআপ মুখ থুবড়ে পড়লেও গতকাল তার পুনরাবৃত্তি হয়নি। আর তাতেই রান তাড়ার শুরু থেকেই জয়ের কক্ষপথেই থেকেছে বাংলাদেশ। ওপেনিংয়ে এসে দলীয় ২৬ রানে তানজিদ হাসান তামিম আউট (৭) হয়ে গেলেও দ্বিতীয় উইকেটে আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনের সঙ্গে দারুণ একটা জুটি গড়েন অধিনায়ক লিটন। ৪৩ বলে ৬০ রানের জুটি গড়েন তাঁরা। দলীয় ৮৬ রানে ইমন আউট হয়ে গেলে ভাঙে এই জুটি। ৫টি চার ও ২টি ছয়ে ২৮ বলে ৪৩ রান করেন তিনি। তিনি ফিফটি করতে না পারলেও ফিফটি করেছেন লিটন। ৩টি চার ও ৩টি ছয়ে ৩৪ বলে ফিফটি করেন অধিনায়ক।
তবে ফিফটি ছুঁয়ে বেশি দূর এগোতে পারেননি তিনি। ৩৭ বলে ৫৭ করে আউট হয়ে যান। তাঁর বিদায়ের পরই অধিনায়ককে অনুসরণ করেন সাইফ হাসান। ফিরে যান নুরুল হাসান সোহানও (৭)। তাতে ম্যাচটা বাংলাদেশের জন্য কঠিন হয়ে উঠলে ৭ বলে ১৭ রান করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন মোহাম্মদ সাইফউদ্দিন। ২টি চার ও ১টি ছয়ে তাঁর ইনিংসটির স্ট্রাইরেট—২৪২.৮৫।
এর আগে টসে জিতে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৭০ রান তোলে আয়ারল্যান্ড। টিম হেক্টরকে নিয়ে ওপেনিংয়ে দলকে দারুণ একটা সূচনা এনে দেন অধিনায়ক পল স্টার্লিং। তানজিম হাসান সাকিবের বলে বাংলাদেশের প্রথম শিকার হওয়ার আগে ঝোড়ো ক্যামিও খেলেন স্টার্লিং। ৩টি চার ও ২টি ছয়ে ১৪ বলে ২৯ রান করে তিনি যখন বিদায় নিলেন, তখন আয়ারল্যান্ডের দলীয় রান ৫৭। তখনো পাঁচ ওভার পেরোয়নি। হাত খুলে খেলায় টিম হেক্টরও খুব একটা পিছিয়ে ছিলেন না। দলীয় ৮৮ রানে আউট হওয়ার আগে ২৫ বলে ৩৮ রান করেন তিনি।
টিম হেক্টরের বিদায় পর অবশ্য দ্রুতই আরও দুটি উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড। যে ওভারে শেখ মেহেদী হাসান ফিরিয়ে দিয়েছিলেন হেক্টরকে ওই ওভারেই তিনি ফেরান আরেক টেক্টর হ্যারিকে। হ্যারি অবশ্য থিতু হতে পারেননি, ১১ বলে ১১ রান করে আউট হয়েছেন। কিছুক্ষণ পরই হ্যারিকে অনুসরণ করে ফিরে যান বেন কালিটজ (৭)। তবে এক প্রান্ত ধরে রেখে খেলতে থাকেন লরকান টাকার। তিনি আউট হওয়ার আগে ৩২ বলে ইনিংস সর্বোচ্চ ৪১ রান করেন। জর্জ ডকরেল ১৮ রান করে আউট হলেও ১০ রানে অপরাজিত থাকেন গারেথ ডেলানি। আয়ারল্যান্ড ৬ উইকেটে তোলে ১৭০ রান। বল হাতে সবচেয়ে সফল শেখ মেহেদী হাসান; ২৫ রানে নিয়েছেন ৩ উইকেট।

আইএল টি-টোয়েন্টির নিলামে ৪০০-এর বেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন। যাঁদের মধ্যে আছেন ১০ বাংলাদেশি। তাসকিন আহমেদ, নাহিদ রানা, রিশাদ হোসেনদের মতো তারকাদের ভিত্তিমূল্য কোটি টাকার কাছাকাছি।
২ ঘণ্টা আগে
কোচ হিসেবে হান্নান সরকারের অর্জন কোনো অংশে কম নয়। এ বছরের জানুয়ারিতে তাঁর দল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হয়েছে। ডিপিএলেও আবাহনীকে জিতিয়েছেন শিরোপা। এবার তিনিই কি না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ‘ডি থ্রি ট্রফি’র সহকারী কোচ!
২ ঘণ্টা আগে
সিঙ্গাপুরের বিপক্ষে গতকাল শেষ বাঁশি বাজার পর হামজা চৌধুরীর হতাশ হয়ে শুয়ে পড়াটাই বাংলাদেশ দলের প্রতীকী ছবি। মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান গেমসে শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। সব হতাশা ঝেড়ে তাঁর লক্ষ্য এখন নভেম্বের সাফ।
৩ ঘণ্টা আগে
লিওনেল মেসির সঙ্গে কখনো কারও লাগেনি, ব্যাপারটা তা নয়। এইতো গত বিশ্বকাপে এক রেফারির সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলেছিলেন মেসি। এবার ক্লাব ফুটবলে এক খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া লেগেছে আর্জেন্টিনার তারকা ফুটবলারের। সামাজিক মাধ্যমে সেটা ছড়িয়েও দিয়েছেন মেসির বিপক্ষ দলের ফুটবলার।
৪ ঘণ্টা আগে