
দুই দলই খুঁজছে ছন্দ। একদিকে ব্যাটিংয়ে অনিশ্চয়তা, অন্যদিকে একাদশ গড়ায় নতুন পরীক্ষা। এত হিসেব-নিকেশ নিয়েই আজ পাল্লেকেলেতে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর বাংলাদেশ এবার চাইছে সংক্ষিপ্ত সংস্করণে ঘুরে দাঁড়াতে।
তবে বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম খুব একটা আশাব্যঞ্জক নয়। নিজেদের শেষ ১৫ টি-টোয়েন্টির ১১ টিতেই হেরেছে। শ্রীলঙ্কার বিপক্ষেও ২০২০ সালের পর থেকে ৬ ম্যাচে হার ৪ টিতে। তবে শ্রীলঙ্কাও খুব ধারাবাহিক নয়; তাদের সবশেষ ১৩ টি-টোয়েন্টির ৮ টিতেই হার দেখেছে তারা।
ব্যাট হাতে ভালো ছন্দে নেই বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। নজর থাকবে তাঁর ওপর। শ্রীলঙ্কা সফরে ওয়ানডে দল থেকে বাদ পড়লেও ছন্দ পেলে তিনি দলের মূল ভরসা হয়ে উঠতে পারেন। টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে এখনো কোনো ফিফটি নেই লিটনের। দশ ইনিংসে রান ১৫৮, স্ট্রাইক রেট ১২০।
শ্রীলঙ্কার দলে অলরাউন্ডারদের ঘিরে রয়েছে কৌশলগত পরীক্ষা–নিরীক্ষা। দুনিত ভেল্লালাগে স্পিনে ধার রাখলেও পাওয়ার হিটিংয়ে পিছিয়ে। আবার দাসুন শানাকা ও চামিকা করুনারত্নে ব্যাটে আক্রমণাত্মক হলেও বোলিংয়ে ধারহীন। এদের মধ্য থেকে কে মূল একাদশে জায়গা পাবেন, সেটাই দেখার বিষয়।
পাল্লেকেলে বরাবরই ব্যাটিং সহায়ক উইকেট। বৃষ্টি থাকলেও খুব বেশি প্রভাব ফেলার আশঙ্কা নেই। ভিজে আউটফিল্ডের কারণে বোলারদের গ্রিপে সমস্যা হতে পারে—যা রানবন্যার সুযোগ করে দিতে পারে ব্যাটারদের।
বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাসের মতে, ম্যাচে যারা ভালো খেলবে তাদের পক্ষেই ফল যাবে। গতকাল সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে বলেন, ‘ওয়ানডেতে শ্রীলঙ্কা ভালো খেলেছে, তাই জিতেছে। টি-টোয়েন্টিতে যে ভালো খেলবে, সেই জিতবে। তবে তাদের বোলিং ইউনিটে ভিন্ন ভিন্ন বৈচিত্র্য আছে—যেটা আমাদের চ্যালেঞ্জ।’
শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আসালাঙ্কার নজর বিশ্বকাপের প্রস্তুত হওয়া, ‘আমাদের কাজ হলো তরুণদের সুযোগ দেওয়া এবং বিশ্বকাপের আগে প্রস্তুত রাখা। আশা করি এলপিএল আয়োজন হবে, সেটি আমাদের জন্য বড় সহায়ক হবে।’
সম্ভাব্য একাদশ
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা: পাতুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কুশল পেরেরা, অবিশ্কা ফার্নান্দো, চরিত আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, দুনিত ভেল্লালাগে/চামিকা করুনারত্নে, মহিশ থিকশানা/জেফরি ভেনডারসে, নুয়ান থুশারা, মাতিসা পতিরানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা।

বেশি দিন আগের কথা নয়। এইতো গত জুনেই আগুনে বোলিংয়ে কাউন্টিতে কাঁপিয়েছিলেন হাসান মাহমুদ। অসাধারণ বোলিং নৈপুণ্যে কেন্টকে জিতিয়েছিলেন এক ম্যাচ। এবার তাঁর সঙ্গে এই কেন্টেই দেখা যাবে আরেক বাংলাদেশি সৈয়দ খালেদ আহমেদকে।
৫ ঘণ্টা আগে
২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
৬ ঘণ্টা আগে
একজন ২০২০ সালে চলে গেছেন না ফেরার দেশে। অপরজন গতকাল বনে গেলেন সাবেক ফুটবলার। এই দুই বাক্য শুনে হয়তো অনেকেই ধারণা করতে পেরেছেন আর্জেন্টিনার দুই তারকা দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিকে নিয়ে বলা হচ্ছে। এবার তাঁদের নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
৭ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের নিয়ে বয়ে যায় প্রশংসার বন্যা। যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিততে পারেনি শান্তর দল। তবে এই টেস্ট সিরিজের স্মৃতি যেন ভুলতেই পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জ
৮ ঘণ্টা আগে