
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মৃদু হাসিতে ক্যামেরাবন্দী মুশফিকুর রহিম। শুধু টেস্ট দলে থাকা ক্রিকেটাররা দেশে ফিরেছেন গতকাল। শ্রীলঙ্কার কাছে ১-০ ব্যবধানে হারলেও মুশফিক ছিলেন উজ্জ্বল। ৪ ইনিংসে করেছেন ২৭৩ রান, গড় ৬৮.২৫। তবে তিনি ফিরতেই যেন ওয়ানডে সংস্করণে বাংলাদেশের সোনালি সময়ের কিছু কিছু মুহূর্ত স্মৃতিপটে ঘুরপাক খাচ্ছে। বড় কোনো ট্রফি অর্জন নয়, কিন্তু ‘পঞ্চপাণ্ডবের’ সৌজন্যে বাংলাদেশ ক্রিকেট ভিন্ন এক অধ্যায়ে পা রাখে। প্রতিপক্ষের কাছে বাড়ে গুরুত্ব ও সমীহ। এবার তাঁদের কাউকে ছড়াই প্রথমবার ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল।
তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ ঘোষণা দিয়েই বিদায় নিয়েছেন। মাশরাফি বিন মুর্তজা তাঁদেরও আগে ক্রিকেট থেকে বাইরে, আনুষ্ঠানিক ঘোষণাটাই তাঁর বাকি। সাকিব আল হাসানও দীর্ঘ দিন দলের বাইরে। আবারও যে কখনো ফিরবেন, সেই সম্ভাবনাও ক্ষীণ। এ চারজনের আন্তর্জাতিক ক্রিকেট অধ্যায় শেষ বললেও ভুল হবে না। বাকি আছেন শুধু মুশফিক। সীমিত ওভারকে বিদায় বলা ৩৮ বছর বয়সী এই তারকা ক্রিকেটার খেলছেন শুধু টেস্ট সংস্করণে। গত বছর সবশেষ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে পঞ্চপাণ্ডবের দুই সদস্য মাহমুদউল্লাহ-মুশফিক ছিলেন।
১৮ বছর পর এই তারকাদের ছাড়াই ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। তাঁদের ছাড়া মাঝেমধ্যে ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। তবে বিদায়ের পর এটাই প্রথম সিরিজ। পঞ্চপাণ্ডব ছাড়াই সামনের নতুন অধ্যায় শুরু হচ্ছে বাংলাদেশের। সেটিও শ্রীলঙ্কার বিপক্ষে। যাদের বিপক্ষে কত স্মৃতি—বিশ্বকাপে ম্যাথুসের সেই টাইমড আউট কাণ্ড ঘটানো সাকিবের, নিদহাস ট্রফিতে তিসারা পেরেরাদের সঙ্গে তর্ক লেগে যাওয়া মাহমুদউল্লাহদের। ম্যাচের রোমাঞ্চ বাড়িয়ে দেওয়া চরিত্রগুলো নিশ্চয় ক্রিকেটপ্রেমীরাও মিস করতে পারেন।
ভারত-পাকিস্তানের মতো গত ৬-৭ বছর ক্রিকেটে নতুন দ্বৈরথ বাংলাদেশ-শ্রীলঙ্কা। মাঠে তাঁদের পারফরম্যান্সও ছিল দুর্দান্ত। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ পাঁচ রান সংগ্রাহকের তালিকায় আছেন পঞ্চপাণ্ডবের চার ব্যাটার। বর্তমানে খেলা কেউই সেরা পাঁচে নেই। সর্বোচ্চ ১২০৭ রান মুশফিকের। টেস্টের মতো ৫০ ওভারেও লঙ্কানদের পেলে জ্বলে ওঠে মুশফিকের ব্যাট। তাঁর অভাব ঘুচানো সহজ হওয়ারও কথা নয়। বোলিংয়ে এখনো শীর্ষে আছেন সেই মাশরাফি।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সেরা পাঁচ ব্যাটার
ইনিংস রান
মুশফিকুর রহিম ৩৭ ১২০৭
তামিম ইকবাল ২৬ ৭৪৮
সাকিব আল হাসান ২৬ ৭১৬
মাহমুদউল্লাহ রিয়াদ ৩১ ৬৩৭
মোহাম্মদ আশরাফুল ২৫ ৫৭৩
সেরা উইকেটশিকারি
ইনিংস উইকেট
মাশরাফি বিন মুর্তজা ২২ ২৬
মোস্তাফিজুর রহমান ১৪ ২৩
রুবেল হোসেন ১৬ ২৩
সাকিব আল হাসান ২৭ ২২
তাসকিন আহমেদ ১৩ ২২

বেশি দিন আগের কথা নয়। এইতো গত জুনেই আগুনে বোলিংয়ে কাউন্টিতে কাঁপিয়েছিলেন হাসান মাহমুদ। অসাধারণ বোলিং নৈপুণ্যে কেন্টকে জিতিয়েছিলেন এক ম্যাচ। এবার তাঁর সঙ্গে এই কেন্টেই দেখা যাবে আরেক বাংলাদেশি সৈয়দ খালেদ আহমেদকে।
৫ ঘণ্টা আগে
২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
৬ ঘণ্টা আগে
একজন ২০২০ সালে চলে গেছেন না ফেরার দেশে। অপরজন গতকাল বনে গেলেন সাবেক ফুটবলার। এই দুই বাক্য শুনে হয়তো অনেকেই ধারণা করতে পেরেছেন আর্জেন্টিনার দুই তারকা দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিকে নিয়ে বলা হচ্ছে। এবার তাঁদের নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
৭ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের নিয়ে বয়ে যায় প্রশংসার বন্যা। যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিততে পারেনি শান্তর দল। তবে এই টেস্ট সিরিজের স্মৃতি যেন ভুলতেই পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জ
৮ ঘণ্টা আগে