
আগামী ১৩ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে পর্দা উঠছে নারী এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের। এই আসরকে সামনে রেখে অভিজ্ঞ অলরাউন্ডার ফাহিমা খাতুনকে অধিনায়ক করে শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি।
ঘোষিত এই দলে অধিনায়ক ফাহিমার সঙ্গে থাকছেন শামীমা সুলতানা, ইশমা তানজিম ও লতা মণ্ডলের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। এ ছাড়া দলে ডাক পেয়েছেন রুবাইয়া হায়দার ঝিলিক, জান্নাতুল ফেরদৌস সুমনা, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার মেঘলা ও তাজ নেহার।
অনূর্ধ্ব-১৯ পর্যায়ে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে বাংলাদেশ ‘এ’ দলে জায়গা করে নিয়েছেন উদীয়মান তারকা সাদিয়া আক্তার। অন্যদিকে, সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ব্রাত্য থাকা জান্নাতুল ফেরদৌস সুমনা আবারও দলে ফিরেছেন। তাকে বাদ দেওয়া নিয়ে ক্রিকেট পাড়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা হলেও, এই টুর্নামেন্টের মাধ্যমে আবারও নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন তিনি।
টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে লড়বে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও স্বাগতিক থাইল্যান্ড। অন্যদিকে ‘এ’ গ্রুপে লড়বে ভারত, পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের প্রথম ম্যাচ ১৪ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে। ১৬ ফেব্রুয়ারি স্বাগতিক থাইল্যান্ডের সঙ্গে খেলবেন বাংলাদেশের মেয়েরা। ১৮ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া।
দুই গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি করে দল জায়গা করে নেবে সেমিফাইনালে। আগামী ২২ ফেব্রুয়ারি মেগা ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের।
বাংলাদেশ দল– ফাহিমা খাতুন (অধিনায়ক), শামীমা সুলতানা, ইশমা তানজিম, রুবাইয়া হায়দার ঝিলিক, জান্নাতুল ফেরদৌস সুমনা, শরিফা খাতুন, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম, সাদিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, সানজিদা আক্তার মেঘলা, তাজ নেহার, লতা মণ্ডল, সুমাইয়া আক্তার এবং ফাতেমা জাহান।
স্ট্যান্ডবাই– দিশা বিশ্বাস, মিষ্টি রানী সাহা, হালিমাতুল সাদিয়া এবং হাবিবা ইসলাম পিংকি।

নিরাপত্তা ইস্যুতে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশের। ভারত-শ্রীলঙ্কা যখন ২০ দল খেলছে, তখন বাংলাদেশের দেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর আফসোস কাজ করছে এটা ভেবে যে এখানে এখন লিটনরা থাকতে পারতেন। সেটা না হলেও লাহোরে সবশেষ আইসিসি-পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-বাংলাদেশ ক্রিকেট বোর্ডের
১ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র মাঠের আধুনিকায়ন ও উন্নয়নের জন্য দুই কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের হাতে এই অনুদান
১ ঘণ্টা আগে
ক্রিকেটে ভারতের আধিপত্যবাদ নিয়ে নতুন করে কিছু বলার নেই। কখনো কখনো বলা হয়ে থাকে আইসিসির নাটাইটা তাদেরই হাতে। সেই আইসিসির বিরুদ্ধে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে নিজেদের অবস্থানে অটল থেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই অনড় সিদ্ধান্তকে বড় সাফল্য হিসেবে দেখছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবু
২ ঘণ্টা আগে
নিরাপত্তা ইস্যুতে ভারত থেকে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর করতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৩ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যখন ছিল ঘোর অনিশ্চয়তা, তখন তাদের সঙ্গে আয়ারল্যান্ডের
২ ঘণ্টা আগে