
বিশ্বকাপের বল মাঠে গড়িয়েছে মাত্র কয়েক দিন হলো। নিজেদের প্রথম ম্যাচে গতকাল সুইডেনের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর তিউনিসিয়ার প্রধান কোচ সাবরি লামুচিকে বরখাস্ত করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। টুর্নামেন্ট শুরুর মাত্র চার দিনের মাথায় এমন নাটকীয় সিদ্ধান্ত ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে।
গতকাল গ্রুপ ‘এফ’ এর ম্যাচে গ্রাহাম পটারের সুইডেনের মুখোমুখি হয়েছিল তিউনিসিয়া। ম্যাচে ব্রাইটনের ইয়াসিন আয়ারির জোড়া গোল এবং আলেক্সান্দারর ইসাক, ভিক্টর গিওকেরেস ও ম্যাথিয়াস সোয়ানবার্গের এক গোল তিউনিসিয়াকে ম্যাচ থেকে ছিটকে দেয়। তিউনিসিয়ার হয়ে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন ওমর রেকিক। এই লজ্জাজনক হারের কয়েক ঘণ্টার মধ্যেই বিদায়ঘণ্টা বেজে যায় গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়া ৫৪ বছর বয়সী ফরাসি কোচ লামুচির।
স্প্যানিশ ক্রীড়া সাংবাদিক রোমান মোলিনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রথম এই খবরটি নিশ্চিত করেন। পরে ব্রিটিশ সাংবাদিক বেন জ্যাকবস জানান, দ্রুতই তিউনিসিয়া ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করবে। লামুচির জায়গায় অন্তর্বর্তী কোচ হিসেবে মন্ধের কেবায়েরকে ফিরিয়ে আনা হতে পারে। কেবায়ের এর আগে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত তিউনিসিয়া জাতীয় দলের দায়িত্বে ছিলেন।
তবে শুধু মাঠের বড় হারই নয়, লামুচির বিদায়ের পেছনে কাজ করেছে মাঠের বাইরের এক অনাকাঙ্ক্ষিত বিতর্ক। তিউনিসিয়ার রেডিও স্টেশন ‘মোজাইক এফএম’ দাবি করেছে, সুইডেন ম্যাচের পর গ্যালারিতে লামুচির ছেলের সঙ্গে এক সমর্থকের তীব্র কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
নটিংহ্যাম ফরেস্ট ও কার্ডিফ সিটির সাবেক এই কোচের তিউনিসিয়ার ডাগআউটে মাত্র ৫ ম্যাচ স্থায়ী হলেন।
বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।

মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর আজ ছিল ব্রাজিলের খেলোয়াড়দের জন্য বিশ্রামের দিন। সকালে রিকভারি সেশনের পর টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে পুরো দলকে ছুটি দেওয়া হয়। সেই সুযোগে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় দলের বেশ কয়েকজন ফুটবলারকে।
২৯ মিনিট আগে
২৫ গজ দূর থেকে নেওয়া এক দুর্দান্ত হাফ ভলি জড়াল জালে। গ্যালারিতে তখন বুনো উল্লাস। এমন একটা নান্দনিক গোলের পর জার্সি খুলে ভোঁ-দৌড় দেওয়া কিংবা দর্শকদের মাঝে ঝাঁপিয়ে পড়াই তো স্বাভাবিক। কিন্তু গোলদাতা ইয়াসিন আয়ারি কেবল হাত দুটো জোড় করলেন, এরপর নতজানু হয়ে চুম্বন করলেন সবুজ ঘাসকে।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির ক্যারিয়ারে রেকর্ড যেন নিত্যসঙ্গী। আর্জেন্টিনার বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু হবে আগামী বুধবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। সেই ম্যাচেই লা আলবিসেলেস্তেদের হয়ে ২০০তম ম্যাচ খেলার অনন্য কীর্তি গড়তে যাচ্ছেন দশ নম্বর জার্সিধারী।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে শুরুর একাদশ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। শেষ পর্যায়ের অনুশীলনে কোচ লিওনেল স্কালোনি দুই ধরনের ফরমেশন বানিয়ে একাদশ পরীক্ষা করেছেন। যেখানে রক্ষণভাগ নিয়েই মূল অনিশ্চয়তা দেখা গেছে।
২ ঘণ্টা আগে