Ajker Patrika

কেমন হলো বাংলাদেশের নতুন জার্সি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
কেমন হলো বাংলাদেশের নতুন জার্সি
কেমন হলো বাংলাদেশ ফুটবল দলের নতুন জার্সি। ছবি: বাফুফে

মাতৃভাষা বাংলা ও বর্ণমালাকে মূল উপজীব্য করে উন্মোচিত হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন জার্সি। আজ জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ভবনের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই হোম ও অ্যাওয়ে কিট উন্মোচন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। জাতীয় দলের নতুন এই পোশাক প্রস্তুত করেছে দেশীয় ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক ব্র্যান্ড ‘দৌড়’।

সাদা রঙের জমিনে তৈরি করা হয়েছে বাংলাদেশ দলের নতুন হোম জার্সিটি। সাদা জার্সির কলার ও দুই পাশে রয়েছে লাল রঙের ছোঁয়া, আর কাপড়ের জমিনে ওয়াটারমার্কে ফুটিয়ে তোলা হয়েছে বাংলা বর্ণমালার অবয়ব। জার্সির বুকে শোভা পাচ্ছে বাফুফের লোগো এবং লাল রঙে মুদ্রিত নম্বর। এই হোম জার্সির সঙ্গে ম্যাচিং করে খেলোয়াড়েরা পরবেন লাল শর্টস ও সাদা মোজা।

লাল ও সবুজ রঙের সংমিশ্রণে তৈরি করা হয়েছে দলের অ্যাওয়ে জার্সিটি। সবুজ রঙের এই জার্সির কাঁধের অংশে রয়েছে লাল রঙের স্ট্রাইপ। জার্সির সামনের অংশে এমবসড টেক্সচারে স্থান পেয়েছে বাংলা বর্ণ ও হরফ। এই কিটে জার্সির নম্বর ও প্রস্তুতকারক প্রতিষ্ঠানের লোগো রাখা হয়েছে সাদা রঙে। অ্যাওয়ে জার্সির সঙ্গে খেলোয়াড়দের জন্য থাকছে সবুজ শর্টস ও সবুজ মোজা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত