
ক্রিকেটের এক অদ্ভুত নাটকীয়তার সাক্ষী হয়েছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের জার্সি গায়ে মাঠ মাতানো পেসার এহসান আদিল এখন যুক্তরাষ্ট্রের নাগরিক। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নিজের জন্মভূমি পাকিস্তানের বিপক্ষে যুক্তরাষ্ট্রের হয়ে মাঠে নেমেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ স্কোয়াডে থাকা জাসদিপ সিং ইনজুরিতে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় কপাল খুলেছে এহসান আদিলের। আইসিসির নিয়ম অনুযায়ী বদলি খেলোয়াড় হিসেবে তাঁকে চূড়ান্ত দলে অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট। ফলে আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচে একাদশে সুযোগ পেয়েছেন এই পেসার।
২০১৩ সালে মাত্র ২০ বছর বয়সে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল এহসানের। সেঞ্চুরিয়ন টেস্টে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার গ্রায়েম স্মিথকে নিজের প্রথম শিকার বানিয়ে বিশ্ব ক্রিকেটে হইচই ফেলে দিয়েছিলেন তিনি।
এহসান আদিল ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপেও পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছিলেন। পাকিস্তানের হয়ে তাঁর ৩ টেস্ট ও ৬ ওয়ানডে খেলার অভিজ্ঞতা রয়েছে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে নিয়েছেন ৫ উইকেট।
দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে একটি করে টেস্ট খেলেছেন তিনি। ওয়ানডের ছয় ম্যাচই খেলেছেন ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে। সাদা বলের এই সংস্করণে ৫.৯৪ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। পাকিস্তানি জাতীয় দল থেকে ছিটকে পড়ার পর একসময় পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে নাগরিকত্ব ও খেলার যোগ্যতা অর্জন করেন।

নিরাপত্তা ইস্যুতে ভারত থেকে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর করতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৩ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যখন ছিল ঘোর অনিশ্চয়তা, তখন তাদের সঙ্গে আয়ারল্যান্ডের
৫ মিনিট আগে
আগামী ১৩ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে পর্দা উঠছে নারী এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের। এই আসরকে সামনে রেখে অভিজ্ঞ অলরাউন্ডার ফাহিমা খাতুনকে অধিনায়ক করে শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি।
২২ মিনিট আগে
যদি বাংলাদেশ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকত—এমন আফসোসে এখন পুড়ছেন দেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমী। সব কিছু ঠিকঠাক থাকলে লিটন দাস-মোস্তাফিজুর রহমান-তানজিদ হাসান তামিমদের দেখা যেত বিশ্বকাপের মঞ্চে। বাংলাদেশ থাকলে হয়তো দৃশ্যপট ভিন্ন হতো। কলকাতার ইডেন গার্ডেনসে যে টিকিটখরা, দর্শকখরা দেখা যাচ্ছে,
১ ঘণ্টা আগে
আমিনুল ইসলাম বুলবুল যেন কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলতে পারছেন এখন। বড় চ্যালেঞ্জিং সময় কেটেছে তাঁর। টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলতে পারার যন্ত্রণা থাকলেও বুলবুল মনে করেন, ক্রিকেট দূতিয়ালিতে বাংলাদেশের যথেষ্ট প্রাপ্তি আছে। বিশ্বকাপ ইস্যুতে গত কয়েক দিনে কী কী ঘটেছে, আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে
১ ঘণ্টা আগে